সারাদেশ

নেত্রকোনায় এমপি মাছুম মোস্তফার ওপর হামলা: মামলায় ৯ জন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


নেত্রকোনায় এমপি মাছুম মোস্তফার ওপর হামলা: মামলায় ৯ জন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত


নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা-এর ওপর হামলা, অবরুদ্ধ করা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় এক এজাহারভুক্ত আসামিসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৫ এপ্রিল) অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হাফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে এমপি মাছুম মোস্তফা একটি ব্যক্তিগত গাড়িতে করে পূর্বধলার একটি ফিলিং স্টেশনে যান। সেখানে পাম্প মালিকের সঙ্গে কথা বলার পর তিনি একটি কক্ষে নামাজ পড়তে যান।

এ সময় ১৫টির মতো মোটরসাইকেলে ২০-২৫ জন যুবক সেখানে এসে তেল নেওয়াকে কেন্দ্র করে হট্টগোল শুরু করে। একপর্যায়ে তারা এমপির গাড়িতে ভাঙচুর চালায়। নামাজ শেষে বাইরে বের হলে বিক্ষুব্ধ যুবকেরা তাকে ধাওয়া করে অবরুদ্ধ করে রাখে।

ঘটনার সময় ফিলিং স্টেশনে দায়িত্বরত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছিলেন। পরে খবর পেয়ে পূর্বধলা থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে প্রায় আধা ঘণ্টা পর এমপিকে উদ্ধার করে। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার পাঠানো গাড়িতে করে তাকে নিরাপদ স্থানে নেওয়া হয়।

এ ঘটনায় এমপির ব্যক্তিগত সহকারী মো. আল আমিন বাদী হয়ে শুক্রবার রাত সোয়া ২টার দিকে পূর্বধলা থানায় মামলা দায়ের করেন। মামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবু তাহের তালুকদারকে প্রধান আসামি করে ৬০ জনের নাম উল্লেখ করা হয়েছে।

অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ (বাবু), যুবদল নেতা মো. আনার, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাজু আহমেদ এবং যুগ্ম আহ্বায়ক সোলাইমান কবির (পাপ্পু)।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আভাস তিন বিভাগে
পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আভাস তিন বিভাগে

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪...

২ দিন আগে


হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত আহত ২
হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত আহত ২

কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুমদি ইউনিয়নের চরপুমদি গ্রামের ‘মেসার্স মায়ের দোয়া ব্রিকসে’ এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকেরা হলেন চরপুমদি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া (২০) এবং একই গ্রামের ছফির উদ্দিনের

৮ দিন আগে


শিশুকে ঘুম পাড়াতে সমস্যা হলে যা করবেন
শিশুকে ঘুম পাড়াতে সমস্যা হলে যা করবেন

শিশুকে ঘুম পাড়ানো অনেক অভিভাবকের কাছেই কঠিন কাজ। বিশেষ করে রাতে শিশু ঘুমাতে না চাইলে দুশ্চিন্তায় পড়েন বাবা-মা। তবে শিশু বিশেষজ্ঞরা বলছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুর ঘুমের সময় ও ধরনেও পরিবর্তন আসে। শিশুর দৈনন্দিন খাদ্যাভ্যাস, খেলাধুলা, টয়লেটের অভ্যাস এবং ঘুমের পরিবেশ—সবকিছুর ওপরই এর প্রভাব পড়ে।শিশু বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান...

১১ দিন আগে


ঝিনাইদহে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার, হত্যার অভিযোগ
ঝিনাইদহে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের একটি ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের দাবি, শিখাকে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।শিখা ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের শহিদুল ইসলামের মেয়ে।...

১১ দিন আগে

Dr.Mahfuzul Alom