সারাদেশ

নেছারাবাদে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে ভাঙচুরের অভিযোগ স্থানীয় বিএনপির বিরুদ্ধে

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

৮ মাস আগে


নেছারাবাদে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে ভাঙচুরের অভিযোগ স্থানীয় বিএনপির বিরুদ্ধে

ছবি: সংগৃহীত


পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় এক স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ওয়ার্ড অফিসে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের দায়ী করে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন।

মাহমুদ হোসেন অভিযোগ করে বলেন, বিএনপি নেতা নাসির তালুকদার ও তাঁর ভাই সোহেলের নেতৃত্বে একদল ব্যক্তি তাঁর নির্বাচনী ওয়ার্ড অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ সময় অফিসে থাকা আসবাবপত্র ও বিভিন্ন প্রচারসামগ্রী ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার বর্ণনায় তিনি বলেন, “অতীতের ঘটনা থেকে তারা কোনো শিক্ষা নেয়নি। সুষ্ঠু নির্বাচন ব্যাহত করার অপচেষ্টা করা হলে এর পরিণতি অতীতের মতোই হবে।” তিনি আরও দাবি করেন, এই হামলার উদ্দেশ্য নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করা এবং ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা।

খবর পেয়ে নেছারাবাদ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছে পুলিশ সূত্র।

এ বিষয়ে নেছারাবাদ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই এলাকায় কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও পুলিশের তৎপরতায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। স্থানীয়রা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে প্রশাসনের কঠোর ভূমিকা কামনা করেছেন।


‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’

‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলছিল বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার সঙ্গে কোনো অন্যায় না হোক, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন-এই প্রত্যাশায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।গত শনিবার মধ্যরাতে চুরির...

১৭ ঘন্টা আগে


‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান
‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ

১৯ ঘন্টা আগে


অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার
অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের কয়েক দিন আগে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।পরিবারের দাবি, রোববার রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশন এলাকার একটি দোকানের সামনে থেকে...

১ দিন আগে


মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪
মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম শনিবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে মো. সোহেল...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom