‘মুক্তিযুদ্ধ কোনো দলের নয়, ছিল গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার যুদ্ধ’: রাষ্ট্রপতি
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
শুক্রবার (৭ আগস্ট) ঢাকা ক্যান্টনমেন্টের কুর্মিটোলা গলফ ক্লাবে বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্সেস ফাউন্ডেশন আয়োজিত বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্সেস-এর ৫৪তম কমিশনিং ও ফেলোশিপ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, জনগণের রায়কে অগ্রাহ্য করে গণতন্ত্রকে পদদলিত করার ফলেই মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল। স্বাধীনতার পর রাষ্ট্রক্ষমতায় আসা অনেকেই মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জনগণের সামনে তুলে ধরেননি। ফলে মুক্তিযুদ্ধের অসংখ্য ঘটনা, ত্যাগ ও বীরত্বগাথা এখনো যথাযথভাবে ইতিহাসে স্থান পায়নি।
তিনি বলেন, স্বাধীনতার ইতিহাস সঠিকভাবে লিপিবদ্ধ করে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। কেবল কয়েকটি ভাষণের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে—এমন ধারণা প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বাস্তবে অসংখ্য তরুণ, সাধারণ পরিবারের সন্তান এবং বাঙালি সৈনিক জীবন উৎসর্গ করে দেশকে স্বাধীন করেছেন।
রাষ্ট্রপতি বলেন, মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্র, মানবিক মর্যাদা, সম-অধিকার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম। নতুন প্রজন্মকে জানতে হবে কীভাবে দেশ স্বাধীন হয়েছে এবং মুক্তিযোদ্ধাদের স্বপ্ন কী ছিল। সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
দেশে আর কোনো স্বৈরশাসনের সৃষ্টি হওয়া উচিত নয় উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, সরকার ভুল করলে জনগণ গণতান্ত্রিক পদ্ধতিতে তা সংশোধন করবে। কোনো অবস্থাতেই গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করা উচিত নয়।
১৯৭০ সালের নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ওই নির্বাচনে বাংলাদেশের জনগণ ছয় দফার ভিত্তিতে আঞ্চলিক স্বায়ত্তশাসনের পক্ষে রায় দিয়েছিল। কিন্তু তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠী সেই গণরায়কে উপেক্ষা করে। পরবর্তী সময়ে নিরস্ত্র মানুষের ওপর গণহত্যা ও নির্যাতন শুরু হলে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও ইপিআরের বাঙালি সৈনিক-কর্মকর্তারা বিদ্রোহ করে প্রতিরোধযুদ্ধ শুরু করেন।
রাষ্ট্রপতি বলেন, দেশের বিভিন্ন ক্যান্টনমেন্টে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা প্রতিরোধ গড়ে তোলেন। তাদের আহ্বানে হাজার হাজার ছাত্র-যুবক মুক্তিযুদ্ধে যোগ দেন। মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও যুদ্ধের জন্য প্রস্তুত করার ক্ষেত্রে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও ইপিআরের সৈনিক ও কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বিশেষ করে মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে উদ্দীপ্ত করেছিল। তিনি শেখ মুজিবুর রহমানের পক্ষেও স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলে উল্লেখ করেন।
মুক্তিযোদ্ধারা ব্যক্তিগত কৃতিত্বের জন্য নয়, দেশের অস্তিত্ব, মানুষের জীবন ও মা-বোনের সম্মান রক্ষায় অস্ত্র হাতে নিয়েছিলেন বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি। তিনি মুক্তিযুদ্ধের বিভিন্ন বীরত্বগাথা তুলে ধরে বলেন, দেশপ্রেম ও আত্মত্যাগই মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বড় শক্তি ছিল।
স্বাধীনতার পাঁচ দশক পরও মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পুরোপুরি বাস্তবায়িত হয়নি উল্লেখ করে তিনি বলেন, ২০২৪ সালের আগস্টে দেশের মানুষের গণঅভ্যুত্থানও গণতন্ত্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। একই সঙ্গে রাজনীতিকদের আত্মসমালোচনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির বক্তব্য শেষে বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্সেস ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
‘সচিবালয়ে মব সৃষ্টি করা হয়েছে জামায়াত আমিরের নেতৃত্বে’—অভিযোগ রাশেদ খাঁনের
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সচিবালয়ে ‘মব’ সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ঝিনাইদহ সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।রাশেদ খাঁন বলেন, গণঅভ্যুত্থানের সময়ও সচিবালয়ে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়নি। কিন্তু গতকাল ‘সচিবালয় ঘেরাও’ কর্মসূচির নামে...
১৭ ঘন্টা আগে
এমপির বেতন ৫ লাখ, মন্ত্রীর ১০ লাখ টাকা হওয়া উচিত: নুরুল হক নুর
দুর্নীতি প্রতিরোধ এবং জনপ্রতিনিধিদের দায়িত্ব পালনে আর্থিক সক্ষমতা বাড়াতে সংসদ সদস্যদের মাসিক বেতন ৫ লাখ টাকা এবং মন্ত্রীদের বেতন ১০ লাখ টাকা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।শুক্রবার (৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি...
১৯ ঘন্টা আগে
“কিসের হাসিনা? কোথায় বক্তব্য দিয়েছে? তার চেহারা কি দেখা গেছে?-স্বরাষ্ট্রমন্ত্রী
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিদেশ থেকে মাঝে মধ্যে বক্তব্য দিয়ে বা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে কোনো লাভ হবে না। বাংলাদেশের জনগণ তাদের রাজনীতি আর গ্রহণ করবে না।শুক্রবার (৭ আগস্ট) কক্সবাজারে ৫০০ শয্যাবিশিষ্ট কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের...
১৯ ঘন্টা আগে
‘বিএনপি ক্ষমতায় এলেই ধ্বংসস্তূপ পায়’—মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির দুর্ভাগ্য হলো, দলটি যখনই ক্ষমতায় আসে, তখনই একটি ধ্বংসস্তূপের ওপর দাঁড়াতে হয়। উত্তরাধিকার সূত্রে প্রতিবারই একটি সংকটাপন্ন রাষ্ট্রব্যবস্থা গ্রহণ করতে হয় বলে মন্তব্য করেন তিনি।শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর হোটেল হলিডে ইন-এ টেলিভিশন এডিটরস কাউন্সিল আয়োজিত ‘টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা’...
২১ ঘন্টা আগে
