সাকিবের সব রেকর্ড মুছে ফেলার দাবি শফিকুল আলমের
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উচিত সাকিব আল হাসানের সব রেকর্ড, পরিসংখ্যান ও মাইলফলক ইতিহাস থেকে মুছে ফেলা—এমন মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার (৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, প্রকাশ্যে একজন দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারীকে সমর্থন বা প্রশংসা করা কোনো ক্রিকেটারের নাম বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে থাকা উচিত নয়।
পোস্টে শফিকুল আলম লেখেন, ইতিহাস থেকে সাকিবের নাম ও রেকর্ড মুছে ফেলা হলেও বাংলাদেশের ক্রিকেট কোনোভাবেই নিঃস্ব হয়ে যাবে না।
নিজের বক্তব্যে তিনি দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ব্যারি রিচার্ডস, গ্রায়েম পোলক, পিটার পোলক, মাইক প্রোক্টর ও এডি বার্লোর উদাহরণ টেনে বলেন, তারা সাকিবের চেয়ে বড় মাপের ক্রিকেটার ছিলেন। বর্ণবাদী শাসনব্যবস্থার কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তারা বিচ্ছিন্ন হলেও তাদের বিরুদ্ধে রক্তপাত বা দুর্নীতির অভিযোগ ছিল না।
শফিকুল আলম আরও দাবি করেন, সাকিব একজন ‘গণহত্যাকারী’কে সমর্থন করছেন এবং দেশে ফিরে সেই শাসনব্যবস্থাকে পুনর্বাসনের স্বপ্ন দেখছেন। তার ভাষায়, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা এমন শাসনব্যবস্থার সমর্থকদের ক্রীড়াঙ্গনে বীর হিসেবে প্রতিষ্ঠিত করার কোনো প্রয়োজন নেই।
পোস্টের শেষাংশে তিনি ২০০৯ সালের বিডিআর সদর দপ্তরের হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে বলেন, ওই ঘটনায় কাবাডি, ভলিবল, বাস্কেটবল, কুস্তি ও অ্যাথলেটিক্সের জাতীয় পর্যায়ের কয়েকজন ক্রীড়াবিদ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছিলেন। তাদের জন্য কেউ ক্ষমা চায়নি বা সহানুভূতি দেখায়নি বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার এক সংবাদ সম্মেলনে উপস্থিতি এবং পরবর্তীতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারকে ঘিরে সাকিব আল হাসানকে নিয়ে রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
সাকিবের দেশে ফেরার বিষয়ে কঠোর অবস্থানে ক্রীড়া প্রতিমন্ত্রী
সম্প্রতি নয়া দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার পর নতুন করে আলোচনায় আসেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। এরই মধ্যে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরতে প্রস্তুত এবং আদালতে গিয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চান।সাকিবের...
১ ঘন্টা আগে
প্রস্তুতি ম্যাচে পিছিয়ে বাংলাদেশ, সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া একাদশের টিগ উইলি
দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে চাপে রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) একাদশ। বাংলাদেশের প্রথম ইনিংসের ২৬৩ রানের জবাবে ৩৫৫ রান তুলে ৯২ রানের লিড নেয় স্বাগতিকরা।শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শুরু করেন কুর্টিস প্যাটারসন ও জশ ফিলিপ। দিনের শুরুতেই জশ ফিলিপকে বোল্ড করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন...
৭ ঘন্টা আগে
মালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা, ফিরলেন সাব্বির রহমান
আসন্ন আন্তর্জাতিক ব্যস্ত সূচিকে সামনে রেখে মালয়েশিয়ার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে জায়গা পেয়েছেন জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ ব্যাটার সাব্বির রহমান।মঙ্গলবার (৪ আগস্ট) বিসিবি ঘোষিত ১৫ সদস্যের দলে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে তরুণ অলরাউন্ডার
৩ দিন আগে
বিশ্বকাপের নায়ক ভোজিনিয়া এবার চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো-কোলোতে
বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে আলোচনায় আসা কেপ-ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনিয়া এবার নতুন ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো-কোলোকে। দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ৪০ বছর বয়সী এই গোলরক্ষক ইতোমধ্যে চিলির রাজধানী সান্তিয়াগোতে পৌঁছেছেন।রোববার (২ আগস্ট) সন্ধ্যায় সান্তিয়াগো বিমানবন্দরে পৌঁছালে কোলো-কোলোর সমর্থকেরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। ভক্তদের ভালোবাসায় মুগ্ধ হয়ে...
৩ দিন আগে
