মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে আহত শিশু হুজাইফা, আইসিইউতে শঙ্কাজনক অবস্থায়
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)–এর সামনে উৎকণ্ঠা আর কান্নার দৃশ্য। কেউ দোয়া করছেন, কেউ চোখের পানি মুছছেন। মাথায় গুলিবিদ্ধ হয়ে আইসিইউতে চিকিৎসাধীন ৯ বছরের শিশু হুজাইফা আফনান—তার অবস্থার খোঁজে অপেক্ষা করছেন স্বজনেরা।
গতকাল রোববার রাত আটটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, আইসিইউর বাইরে নারী-পুরুষের ভিড়। সবার চোখে উৎকণ্ঠা। কিছুক্ষণ পর আইসিইউ থেকে বেরিয়ে আসেন হুজাইফার চাচা মোহাম্মদ এরশাদ। ক্লান্ত ও বিমর্ষ মুখে তিনি স্বজনদের জানান, ভাতিজির অবস্থা ভালো নয়। চিকিৎসকেরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন।
হাসপাতাল সূত্র জানায়, রোববার সকাল ৯টার দিকে বাংলাদেশ–মিয়ানমার সীমান্তবর্তী রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে আহত হয় হুজাইফা। গুরুতর অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। বর্তমানে শিশুটিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
আইসিইউর চিকিৎসকেরা জানান, গুলিটি হুজাইফার মস্তিষ্কে প্রবেশ করেছে, যা তার অবস্থাকে আরও জটিল করে তুলেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ আজ সকালে প্রথম আলোকে বলেন,
‘ভোর চারটা পর্যন্ত অস্ত্রোপচার করা হয়েছে। তবে গুলিটি বের করা হয়নি। সেটি মস্তিষ্কে রয়েছে; বের করলে বড় ধরনের ঝুঁকি আছে। তবে মস্তিষ্কের ভেতরের চাপ কমানো হয়েছে।’
হুজাইফার চাচা মোহাম্মদ এরশাদ বলেন,
‘শনিবার সারা রাত গোলাগুলির শব্দে এলাকায় আতঙ্ক ছিল। আমরা সবাই ঘরের ভেতরেই ছিলাম। রোববার সকালে পরিস্থিতি কিছুটা শান্ত মনে হওয়ায় আমি বাইরে বের হই। কিছুক্ষণ পর আমার ভাতিজিও খেলতে বের হয়। সে সড়কের কাছাকাছি যেতেই ওপারে আবার গোলাগুলি শুরু হয়। তখন একটি গুলি তার মুখের পাশ দিয়ে মাথায় ঢুকে যায়।’
মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক জান্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)–এর সংঘর্ষ ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। তিন দিন ধরে রাখাইন রাজ্যের মংডু টাউনশিপ–সংলগ্ন এলাকায় বিমান হামলা, ড্রোন হামলা, মর্টার শেল ও বোমা বিস্ফোরণ জোরদার হয়েছে।
এদিকে স্থলভাগে আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গাদের সশস্ত্র তিনটি গোষ্ঠীর সংঘর্ষও চলছে। এর ফলে বাংলাদেশ সীমান্তের পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। সীমান্তবর্তী টেকনাফের গ্রামগুলোতে ওপারের বিকট বিস্ফোরণে ঘরবাড়ি কেঁপে উঠছে। ছোড়া গুলি এসে পড়ছে লোকজনের বসতঘর, চিংড়িঘের ও নাফ নদীতে।
হাসপাতালে হুজাইফার এক চাচা শওকত আলী কান্নায় ভেঙে পড়েন। স্বজনদের চোখে মুখে উৎকণ্ঠা—একটি নিষ্পাপ শিশুর জীবন যেন সীমান্তের সংঘাতের নিষ্ঠুর শিকার হয়ে উঠেছে।
পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আভাস তিন বিভাগে
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪...
২ দিন আগে
হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত আহত ২
কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুমদি ইউনিয়নের চরপুমদি গ্রামের ‘মেসার্স মায়ের দোয়া ব্রিকসে’ এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকেরা হলেন চরপুমদি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া (২০) এবং একই গ্রামের ছফির উদ্দিনের
৮ দিন আগে
শিশুকে ঘুম পাড়াতে সমস্যা হলে যা করবেন
শিশুকে ঘুম পাড়ানো অনেক অভিভাবকের কাছেই কঠিন কাজ। বিশেষ করে রাতে শিশু ঘুমাতে না চাইলে দুশ্চিন্তায় পড়েন বাবা-মা। তবে শিশু বিশেষজ্ঞরা বলছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুর ঘুমের সময় ও ধরনেও পরিবর্তন আসে। শিশুর দৈনন্দিন খাদ্যাভ্যাস, খেলাধুলা, টয়লেটের অভ্যাস এবং ঘুমের পরিবেশ—সবকিছুর ওপরই এর প্রভাব পড়ে।শিশু বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান...
১১ দিন আগে
ঝিনাইদহে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার, হত্যার অভিযোগ
ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের একটি ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের দাবি, শিখাকে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।শিখা ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের শহিদুল ইসলামের মেয়ে।...
১১ দিন আগে
