মিষ্টির পদত্যাগ প্রধানমন্ত্রীর কঠোর বার্তা: অ্যাটর্নি জেনারেল
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগকে প্রধানমন্ত্রী ও বিএনপির দলীয় প্রধান তারেক রহমানের কঠোর বার্তা হিসেবে দেখছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
বৃহস্পতিবার (১ অক্টোবর) মিষ্টির পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তাঁর মতে, নিজ দলের একজন সংসদ সদস্যের বিরুদ্ধে এমন সিদ্ধান্তের মাধ্যমে প্রধানমন্ত্রী দেখিয়েছেন, অভিযোগ উঠলে দলীয় পরিচয়ের কারণে কাউকে ছাড় দেওয়ার নীতি নেই।
অ্যাটর্নি জেনারেল বলেন, জামায়াত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হলেও তাঁর সংসদ সদস্য পদ বহাল রয়েছে। বিপরীতে বিএনপির দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ দলের একজন সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন এবং তিনি পদত্যাগ করেছেন।
তিনি বলেন, জামায়াত যা পারেনি, বিএনপি তা পেরেছে। ক্ষমতাসীন দলের সঙ্গে থাকার পরও মিষ্টির ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য দেখানো হয়নি বলে মন্তব্য করেন তিনি।
রুহুল কুদ্দুস কাজল আরও বলেন, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ঘটনা নিয়ে তদন্তে এমন কোনো তথ্য প্রধানমন্ত্রীর কাছে থাকতে পারে, যা সবার জানা নেই এবং যার ভিত্তিতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। দলীয় প্রধান হিসেবে একজন সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেওয়ার রাজনৈতিক এখতিয়ারও তাঁর রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর
গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে মিরপুর-১ নম্বর সেকশনে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। স্বাস্থ্যকেন্দ্র কর্তৃপক্ষের অভিযোগ, দুই শতাধিক ব্যক্তি নিরাপত্তাকর্মীদের জিম্মি করে সেখানে প্রবেশ করেন। পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন গুঁড়িয়ে দেওয়া হয়।
এ ঘটনায় রাড্ডার নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার বাদী হয়ে শাহ আলী থানায় মামলা করেন। মামলায় মিরপুরের বিএনপি নেতা হানিফ মিয়ার নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। মামলায় অনধিকার প্রবেশ, চুরি, হুমকি ও ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ আনা হয়। হানিফ মিয়া তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।
ঘটনার পর মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগও সামনে আসে। তবে তিনি হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। এ ঘটনায় পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে।
পদত্যাগের নির্দেশ, শূন্য আসন
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের ঘটনায় মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
পরে সংসদ সচিবালয় তাঁর পদত্যাগপত্র গ্রহণ করে সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা করে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী স্বেচ্ছায় পদত্যাগ করলে সংসদ সদস্য পদ শূন্য হয় বলে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন। তবে এই পদত্যাগের কারণে মিষ্টি ভবিষ্যৎ নির্বাচনে অযোগ্য হবেন না বলেও তিনি জানিয়েছেন।
অন্যদিকে, গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার করা হলেও তিনি সংসদ থেকে পদত্যাগ করেননি এবং দলের বিপক্ষে ভোটও দেননি। ফলে শুধু দল থেকে বহিষ্কারের কারণে তাঁর সংসদ সদস্য পদ শূন্য হয়নি বলে ব্যাখ্যা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল।
৪ হাজার ৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিট গঠন
সাইবার অপরাধ প্রতিরোধ ও ডিজিটালি সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে ৪ হাজার ৫৯২ জনবল নিয়ে বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নতুন এ ইউনিটে সাইবার সিকিউরিটি এক্সপার্ট, ফিন্যান্সিয়াল ডেটা অ্যানালিস্ট, ক্রিপ্টো অ্যানালিস্ট, ম্যালওয়্যার অ্যানালিস্ট ও ডার্ক ওয়েব অ্যানালিস্টসহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের যুক্ত করার সুযোগ রাখা...
১৩ ঘন্টা আগে
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন
প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীর পরশুরামে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করেন তিনি।উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সেখানে...
১৭ ঘন্টা আগে
জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন, প্রস্তুতি পর্যালোচনা করছে ইসি
আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের পর নির্বাচনী প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা করছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি বলেন,...
১৮ ঘন্টা আগে
প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বয়স্ক ভাতা সম্প্রসারণের পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে আর্থিক সহায়তা, প্রাথমিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) দেওয়া এক...
১ দিন আগে
