মিরপুরে বাসে হামলা: গুলি ও অগ্নিসংযোগ, আহত নেই
অনলাইন ডেস্ক
রাজধানী ঢাকার মিরপুরে যাত্রীদের নামিয়ে দিয়ে আলিফ পরিবহনের একটি বাসে গুলি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এটি আলিফ পরিবহনের অভ্যন্তরীণ কোন্দলের ফল বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৩ অক্টোবর) সকালে মিরপুর-১০-এর সেনপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। কাফরুল থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন জানান, সকালে মেট্রো রেলের ২৬৬ নম্বর পিলারের নিচে তিনজন ব্যক্তি আলিফ পরিবহনের বাসটির গতিরোধ করে। এদের মধ্যে দুজন বাসে উঠে যাত্রীদের নামিয়ে দেন। এরপর তারা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
ওসি আরও জানান, এ সময় নিচে থাকা অন্য একজন বাসের জানালায় গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তবে যাত্রীদের নামিয়ে দেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশের প্রাথমিক তদন্তে এটি আলিফ পরিবহনের দুই পক্ষের মধ্যে অভ্যন্তরীণ বিরোধের জেরে হামলা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি আল মামুন।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং অল্প সময়ের মধ্যেই বাসের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে
রাজধানীতে প্রতিদিন হাজারো মানুষের ভিড়। অথচ এই শহরেই এমন মানুষের মৃত্যু ঘটছে, যাদের নাম-পরিচয় মৃত্যুর পরও অজানাই থেকে যাচ্ছে। সড়কের পাশে, ফুটপাত, হাসপাতালের গেট, খাল কিংবা নির্জন স্থান থেকে উদ্ধার হচ্ছে অজ্ঞাত মরদেহ। পরিচয় শনাক্তের নানা চেষ্টা ব্যর্থ হলে শেষ পর্যন্ত এসব মরদেহ ঠাঁই পাচ্ছে বেওয়ারিশ হিসেবে।বডিডিএমপির প্রকাশ্য নথি ও...
১২ দিন আগে
জুলাইয়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জেজেইউর আত্মপ্রকাশ
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ও সমর্থনকারী সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’। সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত মর্যাদা ও জনগণের জানার অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আত্মপ্রকাশ করে সংগঠনটি।জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে আয়োজিত আত্মপ্রকাশ ও আলোচনা সভায় শহীদ সাংবাদিক তাহির জামান...
১৭ দিন আগে
দুর্গাপূজায় বাংলাদেশি ইলিশ চেয়ে ভারতের ব্যবসায়ীদের চিঠি
ভাষা, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের মিলের কারণে দুই বাংলার মানুষের মধ্যে দীর্ঘদিনের আবেগঘন সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের অন্যতম প্রতীক পদ্মার ইলিশ। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এবারও বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছেন দেশটির ব্যবসায়ীরা।দীর্ঘদিন ধরে ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা থাকায় পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার ইলিশপ্রেমীদের চাহিদা পূরণ হচ্ছে না বলে দাবি ভারতীয়...
১৯ দিন আগে
মোবাইল ব্যালেন্সে ৫০ হাজার টাকার স্মার্টফোন কেনার সুযোগ
মোবাইল ফোনের ব্যালেন্স ব্যবহার করে স্মার্টফোনসহ বিভিন্ন ডিজিটাল পণ্য কেনার সুযোগ তৈরি হয়েছে। ডিরেক্ট অপারেটর বিলিং (ডিওবি) সেবার আওতায় মাসিক খরচের সীমা বাড়িয়ে ৫০ হাজার টাকা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর আগে ডিওবি সেবার মাধ্যমে স্মার্টফোন কেনার সুযোগ ছিল না।বিটিআরসি কর্মকর্তা ও খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন সীমার আওতায় গ্রাহকেরা...
২৫ দিন আগে
