জাতীয়

মেট্রোরেলসহ সব রেলে প্রতিবন্ধী, শিক্ষার্থী ও প্রবীণদের ২৫% ভাড়া ছাড়

অনলাইন ডেস্ক

৬ মাস আগে


মেট্রোরেলসহ সব রেলে প্রতিবন্ধী, শিক্ষার্থী ও প্রবীণদের ২৫% ভাড়া ছাড়

ছবি: সংগৃহীত


মেট্রোরেলসহ দেশের সব ধরনের রেলসেবায় প্রতিবন্ধী ব্যক্তি, শিক্ষার্থী এবং ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য ২৫ শতাংশ ভাড়া ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।

মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, সিদ্ধান্ত কার্যকর করতে কিছু সময় লাগবে, কারণ টিকিটিং ব্যবস্থায় প্রয়োজনীয় কারিগরি সমন্বয় আনতে হবে।

কীভাবে মিলবে ভাড়া ছাড়

মন্ত্রী জানান, অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে বিশেষ অপশন সংযোজন করা হবে। ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকরা জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে এই সুবিধা পাবেন। শিক্ষার্থী ও প্রতিবন্ধী যাত্রীদের টিকিট সংগ্রহের সময় এবং ভ্রমণকালে সংশ্লিষ্ট পরিচয়পত্র দেখাতে হবে।

প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা মন্ত্রণালয় প্রদত্ত পরিচয়পত্র গ্রহণযোগ্য হবে বলে জানান তিনি। তবে বীর মুক্তিযোদ্ধারা এই সুবিধার আওতায় থাকবেন কি না-এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

রেলসেবার উন্নয়ন পরিকল্পনা

রেলের সার্বিক উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার সেবার মান ও গতি বাড়াতে কাজ করছে। চলমান প্রকল্প দ্রুত বাস্তবায়নের পাশাপাশি নতুন প্রকল্প নেওয়ার উদ্যোগ রয়েছে। এতে রেলব্যবস্থা আরও শক্তিশালী, জনবান্ধব ও মানসম্মত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ঈদযাত্রা নিয়ে প্রস্তুতি

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীচাপ সামাল দিতে ৮৫ থেকে ৮৬টি লোকোমোটিভ ব্যবহারের পরিকল্পনার কথা জানান মন্ত্রী। এটি সম্ভব হলে শিডিউল বিপর্যয় কমবে এবং অতিরিক্ত যাত্রী পরিবহন সহজ হবে বলে তিনি মন্তব্য করেন।


হরমুজ সংকটে কাতারের এলএনজি সরবরাহ নিয়ে নতুন অনিশ্চয়তা, বিপাকে বাংলাদেশ
হরমুজ সংকটে কাতারের এলএনজি সরবরাহ নিয়ে নতুন অনিশ্চয়তা, বিপাকে বাংলাদেশ

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় সেপ্টেম্বরের পরও বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করতে পারবে না কাতারএনার্জি। একই কারণে পাকিস্তানকেও অক্টোবর পর্যন্ত এলএনজি কার্গো বাতিলের কথা জানানো হয়েছে। ইউরোপের কয়েকটি ক্রেতাকেও একই ধরনের নোটিস দিয়েছে কাতারএনার্জি।ইতালির জ্বালানি কোম্পানি এডিসন শুক্রবার জানিয়েছে, কাতারএনার্জি তাদের আরও পাঁচটি এলএনজি কার্গো সরবরাহ...

৮ মিনিট আগে


বিএনপি শুধু বহুদলীয় নয়, সংসদীয় গণতন্ত্রও ফিরিয়ে এনেছে: প্রধানমন্ত্রী
বিএনপি শুধু বহুদলীয় নয়, সংসদীয় গণতন্ত্রও ফিরিয়ে এনেছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এ দলের হাত ধরে এসেছে। গণতন্ত্রের প্রতি বিএনপি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং একটি কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই অগ্রগতি ও উন্নয়ন সম্ভব।সোমবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি আন্দা ফিলিপ সৌজন্য সাক্ষাৎ...

১ ঘন্টা আগে


বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নয়াপল্টনে ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নয়াপল্টনে ফ্রি মেডিকেল ক্যাম্প

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আয়োজিত এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।কেন্দ্রীয় বিএনপির সহায়তায় আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে সকাল থেকেই চিকিৎসাসেবা নিতে...

১ ঘন্টা আগে


বিদ্যুৎ ঘাটতিতে নাকাল দেশ, রাজধানীতেও দিনে ৩-৬ বার লোডশেডিং
বিদ্যুৎ ঘাটতিতে নাকাল দেশ, রাজধানীতেও দিনে ৩-৬ বার লোডশেডিং

গ্যাস, কয়লা ও জ্বালানি তেলের একযোগে সংকটের সঙ্গে যুক্ত হয়েছে দেশের কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্রের ইউনিট বন্ধ থাকা। এতে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় তৈরি হয়েছে তীব্র সংকট। রবিবার গভীর রাতে লোডশেডিং সর্বোচ্চ ৩ হাজার ৫৯৫ মেগাওয়াটে পৌঁছায়। পরদিন সোমবার দুপুরেও বিদ্যুতের চাহিদার প্রায় ১৮ শতাংশ সরবরাহ করা সম্ভব হয়নি।এক মাসের...

৭ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom