আন্তর্জাতিক

মালয়েশিয়ায় শ্রমিক নিয়োগে নতুন প্রস্তাব বাতিল, এফডব্লিউসিএমএস ঘিরে বিতর্ক অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক

৩ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


মালয়েশিয়ায় বাংলাদেশিসহ বিদেশি কর্মী নিয়োগ ব্যবস্থায় পরিবর্তন আনার উদ্যোগ শেষ মুহূর্তে বাতিল করেছে সরকার। ‘ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম’ (এফডব্লিউসিএমএস)-এর বিকল্প হিসেবে প্রস্তাবিত নতুন প্ল্যাটফর্ম অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশটির ইংরেজি গণমাধ্যম প্রান্ত-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত ‘ইউনিভার্সাল রিক্রুটমেন্ট অ্যাডভান্স প্ল্যাটফর্ম’  মন্ত্রিসভার আলোচ্যসূচি থেকে বাদ দিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

সরকারের এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক ও নাগরিক সমাজের চাপের বিষয়টি সামনে এসেছে। সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন, নতুন প্ল্যাটফর্মেও বিতর্কিত প্রতিষ্ঠানবেস্টিনেট এসডিএন বিএইচডি-এর সম্পৃক্ততা থাকার আশঙ্কা ছিল।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে মালয়েশিয়ায় অভিবাসী শ্রমিক নিয়োগে এফডব্লিউসিএমএস ব্যবহৃত হয়ে আসছে। এ ব্যবস্থার ডেভেলপার বেস্টিনেটের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অস্বচ্ছতা ও অভিবাসী শ্রমিকদের শোষণের অভিযোগ রয়েছে। যদিও প্রতিষ্ঠানটি এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

প্রতিবেদন অনুযায়ী, মালয়েশিয়া সরকার ইতোমধ্যে এফডব্লিউসিএমএস ব্যবস্থার ব্যবহার ২০৩১ সাল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কারণ নতুন জাতীয় সমন্বিত অভিবাসন ব্যবস্থা ২০২৮ সালের আগে চালু হওয়ার সম্ভাবনা নেই।

সমালোচকদের মতে, অভিবাসী শ্রমিক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত না হলে মালয়েশিয়ার আন্তর্জাতিক সুনাম ক্ষতিগ্রস্ত হতে পারে। এ অবস্থায় শ্রমিক অধিকারকর্মীরা দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে কোনো শ্রমিক শোষণের শিকার না হন।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom