আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টি হত্যার শিকার

আন্তর্জাতিক ডেস্ক

৫ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে নিশ্চিত করেছেন তার পরিবার। শনিবার (২৫ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান তার ভাই জাহিদ হাসান প্রান্ত।

নাহিদা সুলতানা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের পুলিশ কর্তৃপক্ষ ফোনে তাদের বৃষ্টির মৃত্যুর খবর জানায়। একটি বাসা থেকে উদ্ধার করা দেহাংশের সঙ্গে ডিএনএ পরীক্ষায় মিল পাওয়ার পর তাকে শনাক্ত করা হয়। তবে তার পূর্ণাঙ্গ মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় এর আগে নিখোঁজ অপর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৪ এপ্রিল) হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকার কাছ থেকে তার মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনাটি ঘটেছে ফ্লোরিডা অঙ্গরাজ্যের হিলসবরো কাউন্টি এলাকায়। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে।

এদিকে বৃষ্টির মৃত্যুর খবরে তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন তারা।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom