স্ত্রীর তালাকের পর শরীরে আগুন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বগুড়ার শাজাহানপুর উপজেলায় স্ত্রীর তালাকের পর নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে নজরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার আড়িয়া ইউনিয়নের বারআঞ্জুল গ্রামের মাছির বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম বগুড়া শহরের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নজরুল ইসলামের সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। মাদকাসক্তি ও জুয়ায় আসক্তির কারণে তিনি ঋণে জর্জরিত হয়ে পড়েন। এসব ঋণ পরিশোধে তিনি প্রায়ই স্ত্রীর ওপর চাপ সৃষ্টি করতেন। সম্প্রতি তিনি স্ত্রীকে টাকা দেওয়ার জন্য চাপ দেন, অন্যথায় তালাক দিতে বলেন। একপর্যায়ে তার স্ত্রী তালাক দিতে বাধ্য হন।
তালাকের বিষয়টি জানার পর শুক্রবার বিকেলে ক্ষুব্ধ হয়ে নজরুল ইসলাম বাজারসংলগ্ন সড়কে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।
স্থানীয়রা গুরুতর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য ঝর্ণা বেগম জানান, নজরুল ইসলাম দীর্ঘদিন কর্মহীন ছিলেন এবং শ্বশুরবাড়িতেই বসবাস করতেন। মাদকাসক্তি ও জুয়ার কারণে তিনি পাড়াপ্রতিবেশীর কাছ থেকেও বিপুল পরিমাণ টাকা ধার করেছিলেন, যা পারিবারিক অশান্তির প্রধান কারণ হয়ে ওঠে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দেনা ও দাম্পত্য কলহের কারণে মানসিক চাপে পড়ে তিনি এই চরম পদক্ষেপ নেন। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভারতীয় ভোটার তালিকায় নাম থাকার অভিযোগ, তদন্ত হলেও বহাল প্রধান শিক্ষক
খুলনার পাইকগাছার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব ও পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম থাকার অভিযোগের তদন্ত হলেও এখনো তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।অভিযোগের পর উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক তদন্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় দীপক...
১০ ঘন্টা আগে
৫ অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
দেশের পাঁচ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে
১৯ ঘন্টা আগে
বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সিদ্ধান্ত, রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে মার্কেট-শপিংমল
বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১২ আগস্ট) থেকে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।বুধবার এক বার্তায় এ তথ্য
২০ ঘন্টা আগে
ত্রিশালে বালুর ঘাটের কর্মীকে ইউএনওর পেটানোর অভিযোগ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পেটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ইজারাদার পক্ষের দাবি, বুধবার (১১ আগস্ট) দুপুর ১টা ৫৯ মিনিটের দিকে উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।সামাজিক...
১ দিন আগে
