তরুণ উদ্ভাবকের পাশে প্রধানমন্ত্রী, নিজেই চালালেন দেশীয় গো-কার্ট
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশের তরুণদের সৃজনশীল ও উদ্ভাবনী কাজে উৎসাহ দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন তারেক রহমান। দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি গো-কার্ট (রেসিং কার) নির্মাতা তরুণ রিজওয়ান রশিদের সঙ্গে সাক্ষাৎ করে তার উদ্ভাবন পরিদর্শন করেছেন তিনি। শুধু তাই নয়, নিজেই গাড়িটি চালিয়েও দেখেন প্রধানমন্ত্রী।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সেখানে নিজের তৈরি গো-কার্টটি প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন রিজওয়ান রশিদ।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, তারেক রহমান অত্যন্ত আগ্রহ নিয়ে গো-কার্টটি পর্যবেক্ষণ করেন এবং একপর্যায়ে নিজেই স্টিয়ারিং হাতে নিয়ে সেটি চালান। এমন অভিজ্ঞতায় আবেগাপ্লুত হয়ে পড়েন তরুণ উদ্ভাবক রিজওয়ান। তিনি বলেন, “প্রধানমন্ত্রী আমার তৈরি গাড়ি নিজে চালাবেন—এটা আমি কল্পনাও করিনি। এটি আমাকে ভবিষ্যতে আরও বড় কিছু করার অনুপ্রেরণা দিয়েছে।”
রিজওয়ান জানান, তিনি রাজধানীর মোহাম্মদপুর থেকে নিজেই গাড়িটি চালিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়ে আসেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রিজওয়ানের তৈরি গো-কার্টটি ভাইরাল হলে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর তারেক রহমান এ বিষয়ে খোঁজ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন এবং তরুণ উদ্ভাবককে আমন্ত্রণ জানান।
সাক্ষাৎকালে রিজওয়ান তার উদ্ভাবনের পেছনের গল্প তুলে ধরেন। তার বাবা একজন ডিপ্লোমা প্রকৌশলী, যিনি শিক্ষা মন্ত্রণালয়ের যান্ত্রিক বিভাগে কর্মরত। বাবার অনুপ্রেরণায় প্রযুক্তির প্রতি আগ্রহ তৈরি হয় তার। ২০২৫ সালে এইচএসসি পরীক্ষার পর অবসর সময় কাজে লাগিয়ে নিজ উদ্যোগে গো-কার্ট তৈরির কাজ শুরু করেন তিনি।
গাড়িটি চালানোর অভিজ্ঞতা শেষে প্রধানমন্ত্রী রিজওয়ানের মেধা ও পরিশ্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের উদ্ভাবনকে আরও উন্নত করতে সরকারি সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, দেশের তরুণদের এমন সৃজনশীল উদ্যোগে এগিয়ে আসা প্রয়োজন এবং সরকার সবসময় তাদের পাশে থাকবে।
জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ২ হাজার ৩৬৪টি ফ্ল্যাট নির্মাণ করবে সরকার
জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে শহীদদের পরিবার ও আহতদের জন্য মোট ২ হাজার ৩৬৪টি আবাসিক ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি বছরের সেপ্টেম্বরের শেষ নাগাদ প্রকল্পের নির্মাণকাজ শুরু হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে প্রকল্পের দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং বর্তমানে মূল্যায়নের কাজ চলছে।মঙ্গলবার সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর...
৫ মিনিট আগে
জুলাই স্মৃতি জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে: প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি হবে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’। তিনি বলেন, এই জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে গণতন্ত্র, সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস জানতে এবং অনুপ্রাণিত হতে সহায়তা করবে।বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা
২২ মিনিট আগে
জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার মির্জা ফখরুলের
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে ধারণ করে একটি উন্নত, গণতান্ত্রিক ও আত্মমর্যাদাসম্পন্ন বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ অঙ্গীকারের কথা জানান।বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন স্বৈরাচারী শাসন ও রাষ্ট্রব্যবস্থার...
৫৫ মিনিট আগে
জুলাই অন্যায়ের বিরুদ্ধে জাতির ঐক্যবদ্ধ হওয়ার প্রতীক: ড. মুহাম্মদ ইউনূস
গণমানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার এক ঐতিহাসিক অধ্যায়ের সাক্ষী জুলাই। এই মাস জাতিকে স্মরণ করিয়ে দেয়, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলে জনগণের শক্তিই সবচেয়ে বড় শক্তি—এমন মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে...
১ ঘন্টা আগে
