রাজনীতি

মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে মানববন্ধন

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১ মাস আগে


মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে মানববন্ধন

মাদকের ভয়াবহ বিস্তার রোধ, মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষার দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে আজ জুমার নামাজের পর ঢাকা ১১ আসনে “মাদকমুক্ত সমাজ চাই” শীর্ষক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে বক্তব্য রাখেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার প্রধান সমন্বয়ক জনাব মাহবুবুর রহমান পাটোয়ারী। তিনি মাদকের উৎপাদন, পাচার, সরবরাহ ও বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা, মাদকবিরোধী অভিযানকে আরও কার্যকর করা এবং মাদক নিয়ন্ত্রণে রাজনৈতিক ও প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।


উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী জনাব জাহিদুল ইসলাম।  
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির জনাব ইব্রাহিম আদম, কাউসার আহমেদ, বাবু। দল-মত নির্বিশেষে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার নিয়ে মানববন্ধনটি সমাপ্ত হয়।


যুবকদের হাত ধরেই গড়ে উঠবে সবার বাংলাদেশ: প্রধানমন্ত্রী
যুবকদের হাত ধরেই গড়ে উঠবে সবার বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে। দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই প্রতিটি নাগরিকের স্বার্থ রক্ষা করা সম্ভব হবে। আর তখনই সবার জন্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।  শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

১০ ঘন্টা আগে


মিরপুর-১০-এ দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে প্রধানমন্ত্রী
মিরপুর-১০-এ দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে কথা বলে তাঁদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন। শনিবার (১৭ অক্টোবর) সকালে তিনি মিরপুর-১০ এলাকা সরেজমিনে পরিদর্শনে যান বলে জানান তাঁর প্রেস সচিব একেএম নাজমুল হক।পরিদর্শনকালে প্রধানমন্ত্রী

১৭ ঘন্টা আগে


বিধবা কার্ড চালু হলে সবার আগে এমপির স্ত্রীই চাইবেন: হাসনাত আবদুল্লাহ
বিধবা কার্ড চালু হলে সবার আগে এমপির স্ত্রীই চাইবেন: হাসনাত আবদুল্লাহ

সরকার বিধবা কার্ড চালু করলে সবার আগে সংসদ সদস্যের (এমপি) স্ত্রী তা চাইবেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, এটাই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি।সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে...

৩ দিন আগে


ভাণ্ডারিয়ায় সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ, তালিকায় ছাত্রদল নেতা
ভাণ্ডারিয়ায় সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ, তালিকায় ছাত্রদল নেতা

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ উঠেছে। উপজেলার তেলিখালী ইউনিয়নে সার ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান রুবেল। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির নেতাদের সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।অনুসন্ধানে জানা যায়, তেলিখালী ইউনিয়নে ‘আজাদী করপোরেশন’ নামে...

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom