মৎস্য খাতে নতুন বাজার খুঁজতে উদ্যোক্তাদের আহ্বান প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনে নতুন বাজার খুঁজে বের করতে দেশের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউটের মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন নদী-নালা, খাল-বিল, পুকুর ও হাওর দীর্ঘদিন ধরে অনেক ক্ষেত্রে অব্যবহৃত পড়ে রয়েছে। সরকার এসব জলাশয় সংস্কার করে সেখানে মৎস্য পোনা অবমুক্ত করার উদ্যোগ নিয়েছে। সংশ্লিষ্ট এলাকার বেকার তরুণদের এসব জলাশয় ব্যবহারের সুযোগ দেওয়া হবে, যাতে তারা কর্মসংস্থানের পাশাপাশি স্বাবলম্বী হতে পারেন।
মৎস্য সম্পদ রক্ষায় জলাশয় ও পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দেশের বিপুলসংখ্যক মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মৎস্য খাতের সঙ্গে যুক্ত। তাই মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি পরিবেশ রক্ষার বিষয়েও সবাইকে সচেতন হতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন ধরনের আবর্জনা, টিস্যু পেপার ও প্লাস্টিকের বোতল ফেলার কারণে নদী-নালা, খাল-বিল ও হাওরের পরিবেশ দূষিত হচ্ছে। পরিবার, পরিবেশ, মাছ ও পানি রক্ষা করতে হলে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মৎস্য খাতের রপ্তানি সম্ভাবনার কথা তুলে ধরে তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে বিশ্বের প্রায় ৫২টি দেশে মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ ৬ হাজার কোটি টাকারও বেশি সমমূল্যের বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, মোট জলজ প্রাণী উৎপাদনে বাংলাদেশ বিশ্বে পঞ্চম এবং অভ্যন্তরীণ মুক্ত জলাশয় থেকে মাছ আহরণে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
মৎস্য খাতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, খুলনা অঞ্চলে ৩০০টি ক্লাস্টারের মাধ্যমে ৭ হাজার ৫০০টি ঘেরে উৎপাদন বাড়ানো হয়েছে। পাশাপাশি কক্সবাজারের চকরিয়ায় ৭ হাজার একর জমিতে ‘শ্রিম্প সিটি’ বাস্তবায়নে মাস্টারপ্ল্যান ও অবকাঠামো উন্নয়নের কাজ চলছে।
তিনি আরও বলেন, দেশের মোট মৎস্য উৎপাদনে ইলিশের অবদান প্রায় ১০ শতাংশ এবং জাতীয় জিডিপিতে এর অবদান ১ শতাংশের বেশি। ইলিশ উৎপাদন বৃদ্ধিতে বিভিন্ন ব্যবস্থাপনা কার্যক্রমের ধারাবাহিকতার কথাও উল্লেখ করেন তিনি।
মৎস্যজীবী ও জেলেদের সহায়তার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দেশের প্রায় ২ কোটি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মৎস্য খাতের ওপর নির্ভরশীল। মৎস্যচাষিদের কৃষক কার্ড দেওয়া, জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান কার্যক্রম চলছে। এছাড়া ২০২৬-২৭ অর্থবছর থেকে সুন্দরবন ও হাওর অঞ্চলের নিষিদ্ধ সময়ে মাছ ধরা থেকে বিরত থাকা জেলেদের ভিজিএফ সহায়তার আওতায় আনা হয়েছে।
প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান ও উদ্ভাবনকে উৎসাহিত করতে সরকার ৫০০ কোটি টাকার ‘স্টার্টআপ ফান্ড’ গঠন করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। এ ফান্ড থেকে সম্ভাবনাময় উদ্যোক্তাদের ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অনুদান দেওয়ার সুযোগ রয়েছে বলে উল্লেখ করে তিনি নতুন উদ্যোক্তাদের এ সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।
বিদেশে নতুন বাজার অনুসন্ধানের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো গত জুনে নাইজেরিয়ায় হ্যাচিং ডিম রপ্তানি হয়েছে। এভাবে নিত্যনতুন পণ্যের জন্য বিদেশে নতুন বাজার খুঁজে বের করতে উদ্যোক্তা ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন।
জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে ১৩টি ক্যাটাগরিতে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক (স্বর্ণ পদক) প্রদান করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশীদ। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জালাল উদ্দীন, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব দেলোয়ার হোসেন এবং মৎস্য অধিদফতরের মহাপরিচালক মো. খালেদ কনকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শোলাকিয়া মাঠে বৃক্ষরোপণ এবং কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।
মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে?
বিএনপি সরকার ক্ষমতায় আসার পর রাষ্ট্রপতি কে হবেন-এ নিয়ে গত কয়েক মাস ধরে নানা আলোচনা চলছিল। অবশেষে ১৩ আগস্ট দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করা হয়েছে। ফলে তিনি নির্বাচিত হলে বিএনপির মহাসচিবের পদটি শূন্য হবে।জাতীয় সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি...
১ ঘন্টা আগে
‘মুসোলিনি-হিটলারের সঙ্গেও শেখ হাসিনার তুলনা চলে না’: রিজভী
ফ্যাসিস্ট হিসেবে শেখ হাসিনার সঙ্গে বিশ্বের অন্য কোনো ফ্যাসিস্টের তুলনা চলে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।রোববার (১৬ আগস্ট) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেট হলে আয়োজিত ‘জুলাইয়ের চেতনা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।...
৩ ঘন্টা আগে
৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, হতে পারে বজ্রসহ বৃষ্টি
চট্টগ্রামসহ দেশের সাত জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।রোববার (১৬ আগস্ট) দুপুরে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।সতর্কবার্তায় বলা হয়, রোববার বিকেল ৩টা থেকে রাত ১টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী,...
৪ ঘন্টা আগে
অসুস্থতার কারণে আপাতত বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছেন না সাহাবুদ্দিন
অসুস্থতার কারণে নিকট ভবিষ্যতে বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু। শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে তার হাঁটাচলাতেও বেশ সমস্যা হচ্ছে।রোববার (১৬ আগস্ট) একটি গণমাধ্যমকে মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, বর্তমানে হাঁটাচলা করতে তার খুব কষ্ট হচ্ছে। পা অবশ হয়ে যাওয়ায় সীমিত পরিসরে চলাফেরা করতে পারছেন। এ
৪ ঘন্টা আগে
