‘সরকারের কাজ বিরোধী দলকে চ্যালেঞ্জ জানানো নয়, জনগণের কাছে জবাবদিহি করা’
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় গণতান্ত্রিক দলের (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, সরকারের কাজ বিরোধী দলকে চ্যালেঞ্জ জানানো নয়, বরং জনগণের কাছে জবাবদিহি করা।
রোববার (১৬ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
রাশেদ প্রধান বলেন, ‘সরকারের কাজ বিরোধীদলকে চ্যালেঞ্জ জানানো নয়, জনগণের কাছে জবাবদিহি করা। তবুও আপনারা যখন চ্যালেঞ্জ করেছেনই, তখন পাল্টা চ্যালেঞ্জ দিচ্ছি।’
তিনি বলেন, সরকার যদি স্বীকার করে থাকে যে চলমান সমস্যাগুলো সমাধান করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না, তাহলে বিরোধীদলীয় নেতার আহ্বানে সাড়া দিয়ে অবিলম্বে সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করা উচিত।
রাশেদ প্রধানের দাবি, বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হলে দেশের চলমান সংকট ও সমস্যাগুলোর সমাধানে বিরোধী দল একটি সুনির্দিষ্ট রূপরেখা সংসদে উপস্থাপন করবে।
গত ৬ আগস্টের কর্মসূচির প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমিরের নেতৃত্বে সমস্যা সমাধানের ১১ দফা নিয়ে মুক্তাঙ্গন থেকে সচিবালয়ে গিয়েছিলেন তারা। তবে সরকার তাদের ওই দাবিনামা জমা দিতে দেয়নি বলে অভিযোগ করেন তিনি।
জাগপা মুখপাত্র আরও অভিযোগ করেন, দাবিগুলো গ্রহণ করার জন্য সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধি বা উদ্যোগ নেওয়া হয়নি। বরং পুলিশ দিয়ে তাদের কর্মসূচি দমনের চেষ্টা করা হয়েছে।
ফেসবুক পোস্টে রাশেদ প্রধান সরকারের প্রতি দ্রুত সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের দাবি জানান। পাশাপাশি দেশের চলমান সমস্যাগুলো সমাধানে বিরোধী দলের পক্ষ থেকে সংসদে কার্যকর রূপরেখা তুলে ধরার কথা জানান তিনি।
এই সরকারকে আমরা ব্যর্থ দেখতে চাই না : মিয়া গোলাম পরওয়ার
দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় বিরোধী দলের পরিকল্পনা নতুন নয়—প্রায় তিন মাস আগেই সরকারের কাছে ১০ দফা সুপারিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, নতুন করে পরিকল্পনা চাওয়ার পরিবর্তে ২১ মে দেওয়া সুপারিশগুলোর কতটুকু বাস্তবায়ন হয়েছে, কোনটির কাজ শুরু হয়েছে এবং কোনগুলো...
৩২ মিনিট আগে
‘রাজনীতি শিখতে আমার বাসায় আসতে চান পাটওয়ারী’: মেঘনা আলম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার কাছ থেকে রাজনীতি শিখতে বাসায় আসার আগ্রহ প্রকাশ করেছেন বলে দাবি করেছেন মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। শনিবার (১৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।মেঘনা আলম তার পোস্টে লেখেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী আমার কাছে রাজনীতি শিখতে
৫ ঘন্টা আগে
জ্বালানি সংকট নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
দেশের চলমান জ্বালানি সংকট ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।দলের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি
৬ ঘন্টা আগে
ধর্ম মন্ত্রণালয়ে ভিন্ন মতাদর্শের কাউকে প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান
ধর্ম মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে দেশের আলেম-উলামা, পীর-মাশায়েখ ও ধর্মপ্রাণ মানুষের অনুভূতি বিবেচনার আহ্বান জানিয়েছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী।সম্প্রতি নিজের এক লেখায় তিনি বলেন, ধর্ম মন্ত্রণালয়ে একজন প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। এ ক্ষেত্রে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের কাছে বিচ্ছিন্ন...
৭ ঘন্টা আগে
