লালবাগের ইসলামবাগে প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
অনলাইন ডেস্ক
রাজধানীর লালবাগ থানাধীন ইসলামবাগ এলাকায় একটি প্লাস্টিক ও পলিথিন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টা ৩৮ মিনিটের দিকে চেয়ারম্যান বাড়ি ঘাট সংলগ্ন ওই কারখানায় আগুন লাগে।
আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। পরে পরিস্থিতি বিবেচনায় আরও তিনটি ইউনিট পাঠানো হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর ১টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। প্রাথমিকভাবে জানা গেছে, ইসলামবাগের চেয়ারম্যান ঘাট এলাকায় অবস্থিত কারখানাটি প্লাস্টিক ও পলিথিনজাত পণ্য উৎপাদনের সঙ্গে জড়িত।
তিনি আরও জানান, দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী একাধিক ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে ওই এলাকায় তীব্র যানজট থাকায় ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বিলম্বের মুখে পড়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করে যাচ্ছেন।রাজধানীর লালবাগ থানাধীন ইসলামবাগ এলাকায় একটি প্লাস্টিক ও পলিথিন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টা ৩৮ মিনিটের দিকে চেয়ারম্যান বাড়ি ঘাট সংলগ্ন ওই কারখানায় আগুন লাগে।
আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। পরে পরিস্থিতি বিবেচনায় আরও তিনটি ইউনিট পাঠানো হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর ১টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। প্রাথমিকভাবে জানা গেছে, ইসলামবাগের চেয়ারম্যান ঘাট এলাকায় অবস্থিত কারখানাটি প্লাস্টিক ও পলিথিনজাত পণ্য উৎপাদনের সঙ্গে জড়িত।
তিনি আরও জানান, দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী একাধিক ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে ওই এলাকায় তীব্র যানজট থাকায় ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বিলম্বের মুখে পড়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করে যাচ্ছেন।
ভারত থেকে ঢলে নেমে আসা তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে
ভারি বৃষ্টি ও ভারতের গজলডোবা ব্যারাজের সব গেট খুলে দেওয়ায় তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ব্যারাজের ৪৪টি জলকপাট সার্বক্ষণিক খুলে পানি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।পাউবো সূত্র জানিয়েছে, আগামী দুই-তিন দিন এই অঞ্চলে ভারি বর্ষণ ও উজানের ঢল...
১ মাস আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা ৭ দিনের জন্য স্থগিত
ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ ৭ দিনের জন্য সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ-এর বাঘমারা ছাত্রাবাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহতরা হলেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো....
৩ মাস আগে
খিলগাঁওয়ে শিশুহত্যার পর মায়ের আত্মহত্যা, এলাকায় শোক
রাজধানীর খিলগাঁও-এর তিলপাপাড়া এলাকায় পাঁচ বছর বয়সী শিশু মাহিমকে হত্যার পর তার মা নার্গিস বেগম (৩৫) আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঘটনাস্থলের বর্ণনাপুলিশ জানায়, তারাবাঁধ এলাকার একটি ভাড়া বাসায় দুপুর ২টা থেকে ৪টার মধ্যে কোনো এক সময় এ ঘটনা
৪ মাস আগে
মিরপুরে এলএ প্লাজায় আগুন, ফায়ার সার্ভিসের ৬ ইউনিটের চেষ্টা
রাজধানীর মিরপুর-২, ঢাকা এলাকায় স্টেডিয়ামের বিপরীত পাশে অবস্থিত ১১ তলা বাণিজ্যিক ভবন এলএ প্লাজা–এর তৃতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (৯ মার্চ) দুপুরে লাগা এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর ৬টি ইউনিট। এ ঘটনায় ভবনের ভেতরে আটকে পড়া চারজনকে উদ্ধার করা হয়েছে।ফায়ার সার্ভিস সূত্রে জানা
৫ মাস আগে