সারাদেশ

কুড়িগ্রামে কুলির টাকায় তৈরি হলো স্বপ্নের ব্রিজ

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


কুড়িগ্রামে কুলির টাকায় তৈরি হলো স্বপ্নের ব্রিজ

ছবি: সংগৃহীত


কুড়িগ্রামের উলিপুর উপজেলার জোনাইডাঙ্গা এলাকায় বুড়ি তিস্তা নদীর ওপর দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে একটি ব্রিজ নির্মাণ করেছেন স্থানীয় এক কুলি।

স্থানীয়দের চলাচলের সুবিধার্থে নিজ উদ্যোগে ব্রিজটি নির্মাণ করেন আব্দুল করিম নামের ওই ব্যক্তি, যিনি উলিপুর বাজারে কুলির কাজ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জোনাইডাঙ্গাসহ আশপাশের প্রায় দশ গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে ব্রিজের অভাবে ঝুঁকি নিয়ে নৌকা বা কাঁচা রাস্তা দিয়ে চলাচল করতেন। সরকারি বিভিন্ন দপ্তরে আবেদন করেও স্থায়ী সমাধান না পাওয়ায় এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হতো।

এই পরিস্থিতিতে নিজের দীর্ঘদিনের সঞ্চয়, একটি মোটরসাইকেল ও দুটি ছাগল বিক্রি করে এবং এক লাখ টাকা ঋণ নিয়ে ব্রিজ নির্মাণ শুরু করেন আব্দুল করিম। অবশেষে তিনি কাঠ, ইট ও লোহার সংমিশ্রণে কংক্রিটের পিলারের ওপর একটি ছোট ব্রিজ নির্মাণ সম্পন্ন করেন।

আব্দুল করিম বলেন, তিনি দীর্ঘ ২৫ বছর ধরে মালামাল পরিবহনের কাজ করেন। এ সময় স্কুলছাত্র, রোগী ও সাধারণ মানুষকে কষ্ট করে যাতায়াত করতে দেখে ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ব্রিজটি নির্মিত হওয়ায় এখন এলাকাবাসীর যাতায়াত সহজ হয়েছে এবং সময় ও ঝুঁকি দুই-ই কমে গেছে।

এক স্থানীয় ব্যবসায়ী বলেন, “এমন উদ্যোগ কোনো এমপি-মন্ত্রী নেননি, কিন্তু একজন সাধারণ কুলি নিজের উপার্জনের টাকায় মানুষের জন্য ব্রিজ করে দিয়েছেন-এটা সত্যিই অনন্য উদাহরণ।”

উলিপুর উপজেলা প্রশাসনও এই উদ্যোগকে মানবিক ও অনুপ্রেরণামূলক বলে মন্তব্য করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সমাজের প্রতিটি স্তরের মানুষের এগিয়ে আসা উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আভাস তিন বিভাগে
পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আভাস তিন বিভাগে

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪...

২ দিন আগে


হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত আহত ২
হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত আহত ২

কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুমদি ইউনিয়নের চরপুমদি গ্রামের ‘মেসার্স মায়ের দোয়া ব্রিকসে’ এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকেরা হলেন চরপুমদি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া (২০) এবং একই গ্রামের ছফির উদ্দিনের

৮ দিন আগে


শিশুকে ঘুম পাড়াতে সমস্যা হলে যা করবেন
শিশুকে ঘুম পাড়াতে সমস্যা হলে যা করবেন

শিশুকে ঘুম পাড়ানো অনেক অভিভাবকের কাছেই কঠিন কাজ। বিশেষ করে রাতে শিশু ঘুমাতে না চাইলে দুশ্চিন্তায় পড়েন বাবা-মা। তবে শিশু বিশেষজ্ঞরা বলছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুর ঘুমের সময় ও ধরনেও পরিবর্তন আসে। শিশুর দৈনন্দিন খাদ্যাভ্যাস, খেলাধুলা, টয়লেটের অভ্যাস এবং ঘুমের পরিবেশ—সবকিছুর ওপরই এর প্রভাব পড়ে।শিশু বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান...

১১ দিন আগে


ঝিনাইদহে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার, হত্যার অভিযোগ
ঝিনাইদহে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের একটি ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের দাবি, শিখাকে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।শিখা ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের শহিদুল ইসলামের মেয়ে।...

১১ দিন আগে

Dr.Mahfuzul Alom