কেরাণীগঞ্জে অস্ত্র-গুলিসহ মাদক উদ্ধার
দ্য সিটি সিগন্যাল প্রতিনিধি, ঢাকা
চাঁদপুর, নারায়ণগঞ্জ ও ঢাকায় র্যাব-১০ এর পৃথক অভিযান
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ কেরাণীগঞ্জ, চাঁদপুর, নারায়ণগঞ্জ ও রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, মাদক ও গ্রেনেড উদ্ধার করেছে। অভিযানে একাধিক আসামিকে গ্রেফতার করা হয়।
কেরাণীগঞ্জ অভিযান:
৩ সেপ্টেম্বর ভোররাতে কেরাণীগঞ্জ মডেল থানাধীন নেকরোজবাগ এলাকায় অভিযান চালিয়ে মো. সাহিদ (৪৬) নামের একজনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি মুরগির খামার থেকে দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি, ১৭৫ পিস ইয়াবা, ৯৫ গ্রাম গাঁজা, একটি চাইনিজ কুড়াল, নোজ প্লাস, সুইচ গিয়ার চাকু ও চারটি মোবাইল উদ্ধার করে র্যাব।
চাঁদপুর অভিযান:
২ সেপ্টেম্বর সন্ধ্যায় চাঁদপুর জেলার কচুয়া থানার মাঝিগাছা এলাকায় অভিযান চালিয়ে মাটিচাপা অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব-১০। উদ্ধারকৃত অস্ত্রের গায়ে "BP-17" লেখা থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এগুলো পুলিশে লুট হওয়া অস্ত্র।
নারায়ণগঞ্জ অভিযান:
১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লা থানার নিচিন্তাপুর শরিফবাগ এলাকায় অভিযান চালিয়ে সাধন সরকার ওরফে সাইফুল ইসলাম (৩০) কে গ্রেফতার করে র্যাব। পরে তার দেখানো মতে একটি সিমেন্টের দোকান থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
যাত্রাবাড়ী অভিযান:
৩১ আগস্ট বিকালে রাজধানীর যাত্রাবাড়ী থানার বিবিরবাগিচা এলাকায় ফ্যান্টাসি টাওয়ারের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে চারটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করা হয়। এসময় ফয়সাল খান (৩০) নামের একজনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১ সেপ্টেম্বর ডেমরা থানার একটি এলাকা থেকে আরও চারটি গ্রেনেড উদ্ধার করা হয়।
বড় মাদক উদ্ধার অভিযান:
৩১ আগস্ট ভোরে কেরাণীগঞ্জের গদাবাগ এলাকায় অভিযান চালিয়ে ১১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ৩৩ লাখ টাকা। এ ঘটনায় মো. ইউনুস (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
র্যাব-১০ জানায়, এই ধারাবাহিক অভিযান তাদের নিরবচ্ছিন্ন গোয়েন্দা তৎপরতা, দ্রুত প্রতিক্রিয়া ও পেশাদারিত্বের একটি উদাহরণ। একইসঙ্গে অবৈধ অস্ত্রের উৎস চিহ্নিত ও ব্যবহারকারীদের আইনের আওতায় আনতে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযানে আরও ৩৭৯ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনা ও সরাসরি অংশগ্রহণে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট এবং গোয়েন্দা পুলিশ (ডিবি) এ অভিযান
২ ঘন্টা আগে
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা
মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮০ লাখ ১১ হাজার ৯৫৯ টাকার বিল পাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কম্পিউটার টাইপিংয়ের ভুলে অস্বাভাবিক এ বিল তৈরি হয়েছে বলে জানিয়েছে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি। মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিলে ব্যবহারের পরিমাণ ২৩৫ ইউনিট...
৭ ঘন্টা আগে
মিরপুর-১০-এ ফুটপাত উচ্ছেদ ঘিরে ভাঙচুর, ৩ ময়লার গাড়িতে আগুন
রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়। একটি ভেকু ও পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। মিরপুর মডেল থানার
৭ ঘন্টা আগে
দাড়ি নিয়ে যুবদল নেতা নয়নের কটাক্ষপূর্ণ স্লোগানের তীব্র নিন্দা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, মুসলমানদের সুন্নাহ ও ধর্মীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ দাড়ি নিয়ে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের কটাক্ষপূর্ণ ও উসকানিমূলক স্লোগানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ২৭ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন,...
২ দিন আগে
