কারামুক্ত আ.লীগ নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়ন আওয়ামী লীগের নেতা দুলা মিয়াকে কারামুক্তির পর ফুলেল শুভেচ্ছা জানানোর ঘটনায় রাজনৈতিক অঙ্গনে বিতর্কের সৃষ্টি হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনে বিএনপির পরাজিত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন।
দুলা মিয়া নির্বাচনের আগে চট্টগ্রামে নিজ বাসা থেকে আটক হন। তাকে লোহাগাড়া থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছিল বলে জানা যায়। চলতি বছরের ৪ জানুয়ারি রাতে পাঁচলাইশ থানাধীন সুগন্ধা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
কারা ফটকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিভিন্ন পোস্টে দুলা মিয়ার আওয়ামী লীগের বিভিন্ন সভা-সমাবেশে অংশগ্রহণ ও শীর্ষ নেতাদের সঙ্গে তোলা ছবিও প্রচারিত হয়।
স্থানীয় বিএনপি নেতা রবিউল হাসান রবি বলেন, “আওয়ামী লীগ সরকারের আমলে দুলা মিয়ার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছিল এবং বিএনপির নেতাকর্মীরা তার হামলার শিকার হয়েছেন। এমন একজন নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো দুঃখজনক।”
পুলিশ সূত্রে জানা গেছে, দুলা মিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং এসব অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে কারামুক্তির পর তাকে ফুল দিয়ে বরণ করার বিষয়ে সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটি স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এমন ঘটনায় দলীয় অবস্থান ও বার্তা নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে, যা স্থানীয় পর্যায়ে প্রভাব ফেলতে পারে।
পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আভাস তিন বিভাগে
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪...
২ দিন আগে
হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত আহত ২
কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুমদি ইউনিয়নের চরপুমদি গ্রামের ‘মেসার্স মায়ের দোয়া ব্রিকসে’ এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকেরা হলেন চরপুমদি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া (২০) এবং একই গ্রামের ছফির উদ্দিনের
৮ দিন আগে
শিশুকে ঘুম পাড়াতে সমস্যা হলে যা করবেন
শিশুকে ঘুম পাড়ানো অনেক অভিভাবকের কাছেই কঠিন কাজ। বিশেষ করে রাতে শিশু ঘুমাতে না চাইলে দুশ্চিন্তায় পড়েন বাবা-মা। তবে শিশু বিশেষজ্ঞরা বলছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুর ঘুমের সময় ও ধরনেও পরিবর্তন আসে। শিশুর দৈনন্দিন খাদ্যাভ্যাস, খেলাধুলা, টয়লেটের অভ্যাস এবং ঘুমের পরিবেশ—সবকিছুর ওপরই এর প্রভাব পড়ে।শিশু বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান...
১১ দিন আগে
ঝিনাইদহে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার, হত্যার অভিযোগ
ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের একটি ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের দাবি, শিখাকে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।শিখা ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের শহিদুল ইসলামের মেয়ে।...
১১ দিন আগে
