জাতীয়

জুলাইয়ের চেতনাকে ধারণ করেই গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: মুক্তিযুদ্ধমন্ত্রী

অনলাইন ডেস্ক

১ মাস আগে


জুলাইয়ের চেতনাকে ধারণ করেই গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: মুক্তিযুদ্ধমন্ত্রী

ছবি: সংগৃহীত


মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, বর্তমান সরকার জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের প্রতি সম্মান জানিয়েই রাষ্ট্র পরিচালনা করছে। জুলাইয়ের চেতনাকে বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে জুলাই শহীদ দিবস উপলক্ষে রংপুরের জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “জুলাইয়ের চেতনা অর্থ হলো আবু সাঈদ, ওয়াসিমসহ জুলাই আন্দোলনে শহীদ হওয়া ১ হাজার ৪০০ মানুষের আত্মত্যাগকে ধারণ করা। তাদের এই আত্মদান ভবিষ্যতে গণতন্ত্রকে সুসংহত করা এবং দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার প্রেরণা হয়ে থাকবে।”

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে। একই সঙ্গে বিরোধী দলের সহযোগিতার কথাও উল্লেখ করে তিনি বলেন, সরকার ও বিরোধী দল মিলেই জুলাই সনদ বাস্তবায়ন এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করতে চায়।

আহমেদ আযম খান বলেন, “বিরোধী দল সংসদে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিতে পারে, সেটি তাদের রাজনৈতিক অবস্থানের অংশ। তবে জাতীয় স্বার্থে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

জুলাই শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরে মন্ত্রী বলেন, “১৬ জুলাই বাংলাদেশের ইতিহাসে বেদনা, সংগ্রাম, বিদ্রোহ ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের এক গুরুত্বপূর্ণ দিন। দুই বছর আগে এই দিনে রংপুরের আবু সাঈদ এবং চট্টগ্রামের ওয়াসিম আকরামের আত্মত্যাগ সাধারণ মানুষকে জুলাই আন্দোলনে সম্পৃক্ত করেছিল। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই সরকার ১৬ জুলাইকে জাতীয় শহীদ দিবস ও জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করেছে।”

এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামুসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

জুলাই শহীদ দিবস উপলক্ষে রংপুরে জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, শহীদ পরিবারের সদস্য এবং সামাজিক সংগঠনগুলো জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়।

এ ছাড়া বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্রসংগঠন স্মরণসভা, দোয়া মাহফিল এবং শহীদ আবু সাঈদের কবরে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাতের কর্মসূচি পালন করে।


বিএনপি শুধু বহুদলীয় নয়, সংসদীয় গণতন্ত্রও ফিরিয়ে এনেছে: প্রধানমন্ত্রী
বিএনপি শুধু বহুদলীয় নয়, সংসদীয় গণতন্ত্রও ফিরিয়ে এনেছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এ দলের হাত ধরে এসেছে। গণতন্ত্রের প্রতি বিএনপি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং একটি কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই অগ্রগতি ও উন্নয়ন সম্ভব।সোমবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি আন্দা ফিলিপ সৌজন্য সাক্ষাৎ...

২৪ মিনিট আগে


বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নয়াপল্টনে ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নয়াপল্টনে ফ্রি মেডিকেল ক্যাম্প

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আয়োজিত এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।কেন্দ্রীয় বিএনপির সহায়তায় আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে সকাল থেকেই চিকিৎসাসেবা নিতে...

৪৬ মিনিট আগে


বিদ্যুৎ ঘাটতিতে নাকাল দেশ, রাজধানীতেও দিনে ৩-৬ বার লোডশেডিং
বিদ্যুৎ ঘাটতিতে নাকাল দেশ, রাজধানীতেও দিনে ৩-৬ বার লোডশেডিং

গ্যাস, কয়লা ও জ্বালানি তেলের একযোগে সংকটের সঙ্গে যুক্ত হয়েছে দেশের কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্রের ইউনিট বন্ধ থাকা। এতে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় তৈরি হয়েছে তীব্র সংকট। রবিবার গভীর রাতে লোডশেডিং সর্বোচ্চ ৩ হাজার ৫৯৫ মেগাওয়াটে পৌঁছায়। পরদিন সোমবার দুপুরেও বিদ্যুতের চাহিদার প্রায় ১৮ শতাংশ সরবরাহ করা সম্ভব হয়নি।এক মাসের...

৬ ঘন্টা আগে


বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস গণতন্ত্রকামী জনগণ: তারেক রহমান
বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস গণতন্ত্রকামী জনগণ: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিশ্বাস করে, দেশের গণতন্ত্রকামী জনগণই দলের সব রাজনৈতিক ক্ষমতার উৎস বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপির অপর নাম একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার সংগ্রাম।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (৩১ আগস্ট) দেওয়া এক বাণীতে তিনি এসব...

৬ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom