বানিজ্য

জ্বালানি স্বয়ংসম্পূর্ণতায় দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


জ্বালানি স্বয়ংসম্পূর্ণতায় দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত


জ্বালানি টার্মিনালের সক্ষমতা বৃদ্ধি ও নতুন কূপ খননের মাধ্যমে দেশে জ্বালানি সরবরাহ বাড়ানো সম্ভব হবে। তবে জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণতা বাড়াতে এসব অবকাঠামো তৈরিতে প্রায় দুই বছর সময় প্রয়োজন বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে সিলেটে ‘আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের’ আওতায় ২০২৬-২৭ অর্থবছরের জেলা পর্যায়ের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বিগত বছরের বাস্তবায়ন মূল্যায়ন বিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে জ্বালানি সংকটের চ্যালেঞ্জ এখন স্পষ্ট। এ সংকট কাটাতে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে হবে। তবে সেই উদ্যোগ বাস্তবায়নে যে সময় প্রয়োজন, তা দিতে হবে।

তিনি জানান, বর্তমানে দেশে দৈনিক জ্বালানির চাহিদা সরবরাহের তুলনায় প্রায় দ্বিগুণ। বছরের এই সময়ে অন্যান্য মৌসুমের তুলনায় জ্বালানির চাহিদা বেশি থাকায় সংকট আরও প্রকট হয়ে উঠেছে।

অর্থনৈতিক অগ্রগতির জন্য বড় ধরনের বিনিয়োগ প্রয়োজন উল্লেখ করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে মালয়েশিয়া থেকে এলএনজি আমদানিরও চেষ্টা চলছে।

কৃষি খাতের সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, কৃষিতে সরকারের লক্ষ্য হলো আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়িয়ে কৃষকদের বিনিয়োগের যথাযথ রিটার্ন নিশ্চিত করা। দেশের কৃষির বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে।

পরে সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে বন বিভাগ আয়োজিত বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী।


বাজারে নিত্যপণ্যের আগুন, দিশেহারা সাধারণ মানুষ
বাজারে নিত্যপণ্যের আগুন, দিশেহারা সাধারণ মানুষ

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যে চাপে পড়েছেন সাধারণ মানুষ। ডিম, সবজি, মাছ, মাংস ও মুরগির দাম বেড়ে যাওয়ায় সীমিত আয়ের পরিবারগুলোকে বাড়তি ব্যয় করতে হচ্ছে। আয় অপরিবর্তিত থাকলেও খাদ্যপণ্যের দাম বাড়তে থাকায় সংসারের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা।শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর কয়েকটি খুচরা বাজার ঘুরে দেখা যায়, প্রতি ডজন ফার্মের...

২ ঘন্টা আগে


সাগর উত্তাল, সামিটের এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ
সাগর উত্তাল, সামিটের এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ

সাগর উত্তাল থাকায় সামিট এলএনজি টার্মিনালে থাকা কার্গো থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে টার্মিনালে থাকা কার্গোটিও সরিয়ে নেওয়া হয়েছে। এতে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ আরও কমে গিয়ে চলমান সংকট তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।বৃহস্পতিবার বিকেল থেকে সামিটের টার্মিনাল দিয়ে গ্যাস সরবরাহ শুরু হলেও পরে তা বন্ধ হয়ে...

১ দিন আগে


একদিনে বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ
একদিনে বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

একদিনের ব্যবধানে দেশের বৈদেশিক মুদ্রার মোট (গ্রস) রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ০৬৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ হিসাব পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ দশমিক ২৬০ বিলিয়ন ডলারে।বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এর আগের দিন মঙ্গলবার

২ দিন আগে


আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

আমানতের বিপরীতে গ্রাহকদের দেওয়া সুদ বা মুনাফা থেকে প্রযোজ্য হারে উৎসে কর (টিডিএস) কর্তন এবং নির্ধারিত সময়ের মধ্যে তা সরকারি কোষাগারে জমা দেওয়ার বিষয়ে দেশের সব ব্যাংককে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।সার্কুলারে বলা হয়েছে, সম্প্রতি কয়েকটি...

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom