বানিজ্য

ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাক, সাইবার হামলার হুমকি

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাক, সাইবার হামলার হুমকি

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অফিসিয়াল ফেসবুক পেজটি হ্যাকড হয়েছে। হ্যাকার গ্রুপ পেজটির প্রোফাইল এবং কভার ছবি পরিবর্তন করে একটি হুমকিমূলক বার্তা প্রকাশ করেছে।

শুক্রবার (৩ অক্টোবর) ভোর ৫টা ৪২ মিনিটে ব্যাংকটির অফিসিয়াল পেজের একটি পোস্টের মাধ্যমে হ্যাকার গ্রুপটি এই হ্যাকের বিষয়টি নিশ্চিত করে।

পেজটি পর্যবেক্ষণ করে দেখা গেছে যে এটির নাম অপরিবর্তিত থাকলেও, প্রোফাইল এবং কভার ফটো পরিবর্তন করে ‘Team MS 47OX’ নামের হ্যাকার গ্রুপটির ছবি ব্যবহার করা হয়েছে।

হ্যাকার গ্রুপটির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তারা ব্যাংকের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং শীঘ্রই ফেসবুক পেজ ও ওয়েবসাইটে সাইবার আক্রমণ চালানো হবে।

ইসলামী ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম এই হ্যাকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজকে ভোরে ফেসবুক পেজটি হ্যাক হয়েছে এবং এই সমস্যা সমাধানে ব্যাংকের আইটি বিভাগ কাজ করছে।

এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাংকটির গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। কয়েকজন ব্যবহারকারী ওই সময়ে ব্যাংকের ফেসবুক পেজে কিছু অস্বাভাবিক পোস্ট দেখার কথা জানিয়েছেন। তবে এই সাইবার আক্রমণের কারণে ব্যাংকের অনলাইন সেবায় কোনো ক্ষতি হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।


টানা বৃষ্টিতে রাজধানীতে কাঁচামরিচ ৪০০ টাকা কেজি, বিপাকে সাধারণ ক্রেতারা
টানা বৃষ্টিতে রাজধানীতে কাঁচামরিচ ৪০০ টাকা কেজি, বিপাকে সাধারণ ক্রেতারা

টানা কয়েক দিনের ভারী বৃষ্টির প্রভাবে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার খুচরা বাজারগুলোতে হঠাৎ করেই বেড়েছে কাঁচামরিচের দাম। বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। অল্প সময়ের ব্যবধানে এমন মূল্যবৃদ্ধিতে চরম বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ।রোববার উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর বাজারসহ প্রায় সব খুচরা...

১ দিন আগে


এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: পেট্রোবাংলা
এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

দেশে প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে চলমান গুঞ্জনের মধ্যে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলা। সংস্থাটি জানিয়েছে, এই মুহূর্তে গ্যাসের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই। একই সঙ্গে এ বিষয়ে প্রচারিত বিভিন্ন তথ্য বা গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে।শনিবার (১ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক

২ দিন আগে


রাজধানীতে মাছ-ডিমের দামে নতুন ঊর্ধ্বগতি, নাগালের বাইরে সামুদ্রিক মাছ
রাজধানীতে মাছ-ডিমের দামে নতুন ঊর্ধ্বগতি, নাগালের বাইরে সামুদ্রিক মাছ

রাজধানীর বাজারে গরুর মাংসের দাম স্থিতিশীল থাকলেও চলতি সপ্তাহে আবারও বেড়েছে মাছ, ডিম ও কিছু ধরনের মুরগির দাম। বিশেষ করে মাছের বাজারে ঊর্ধ্বগতির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। সামুদ্রিক মাছের দাম এতটাই বেড়েছে যে, অধিকাংশ প্রজাতির মাছ কিনতে এখন ক্রেতাদের প্রতি কেজিতে এক হাজার টাকার বেশি গুনতে হচ্ছে।শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর...

৪ দিন আগে


চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও জলদস্যুতা, ব্যবসায়ীদের উদ্বেগ
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও জলদস্যুতা, ব্যবসায়ীদের উদ্বেগ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও জলদস্যুতার ঘটনা বেড়েছে। চলতি মাসেই বিদেশি জাহাজে অন্তত তিনটি দস্যুতার অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। ব্যবসায়ীদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোর আস্থা কমে যেতে পারে। একই সঙ্গে বীমা ব্যয় ও পণ্য পরিবহনের খরচও...

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom