জাতীয়

ঈদের নামাজে জাতীয় ঈদগাহে যেতে দেয়নি ইউনূস সরকার: রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক

৬ মাস আগে


ঈদের নামাজে জাতীয় ঈদগাহে যেতে দেয়নি ইউনূস সরকার: রাষ্ট্রপতি

ছবি: সংগৃহীত


পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজে অংশ নিতে তাকে জাতীয় ঈদগাহ ময়দানে যেতে দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে বঙ্গভবনে বেসরকারি সংবাদমাধ্যম দৈনিক কালের কণ্ঠ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সাক্ষাৎকারটির প্রথম পর্ব প্রকাশিত হওয়ার পর মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) শেষ অংশ প্রকাশিত হয়।

সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, “আমাকে যেন এই প্রাসাদে (বঙ্গভবন) গৃহবন্দি করে রাখা হয়েছিল। দেশ স্বাধীন হওয়ার পর থেকে রেওয়াজ আছে যে, রাষ্ট্রপতি পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ জাতীয় ঈদগাহ ময়দানে আদায় করেন। কিন্তু ড. ইউনূসের সরকার সেই রেওয়াজে প্রতিবন্ধকতা দিয়েছে।”

তিনি আরও বলেন, নিরাপত্তা বিভাগের মাধ্যমে তাকে জানিয়ে দেওয়া হয়-তিনি যেন ঈদের নামাজে অংশ নিতে জাতীয় ঈদগাহে না যান।

রাষ্ট্রপতি অভিযোগ করেন, বিজয় দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানেও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস উপস্থিত হননি। যদিও সাংবিধানিকভাবে উপস্থিত থাকার বাধ্যবাধকতা নেই, তবে এটি সৌজন্যের অংশ বলে মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, প্রায় দেড় বছর দায়িত্ব পালনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিদায় ঘটে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর চলতি মাসে সরকার গঠন করে বিএনপি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও অতীত সময়ের অভিজ্ঞতা নিয়ে রাষ্ট্রপতির এ মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


বাংলাদেশের এলএনজি জাহাজ চলাচলে সমস্যা হবে না: ইরানি রাষ্ট্রদূত
বাংলাদেশের এলএনজি জাহাজ চলাচলে সমস্যা হবে না: ইরানি রাষ্ট্রদূত

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) বহনকারী জাহাজ চলাচলে কোনো ধরনের সমস্যা হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি। একই সঙ্গে মক্কা প্যাক্টের সদস্য দেশগুলোর জাহাজও এ নৌপথ দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারবে বলে জানিয়েছেন তিনি।বুধবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের...

৩ ঘন্টা আগে


দেড় সপ্তাহে মিল-কারখানায় জ্বালানি সরবরাহ: রিজভী
দেড় সপ্তাহে মিল-কারখানায় জ্বালানি সরবরাহ: রিজভী

আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে দেশের মিল-কারখানাগুলোতে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।রিজভী বলেন, দেশের বর্তমান জ্বালানি সংকটের পেছনে শুধু

৩ ঘন্টা আগে


জনগণের স্বার্থবিরোধী পদক্ষেপ নেয়নি সরকার: রিজভী
জনগণের স্বার্থবিরোধী পদক্ষেপ নেয়নি সরকার: রিজভী

দায়িত্ব নেওয়ার পর থেকে বর্তমান সরকার জনগণের স্বার্থের বিপরীতে কোনো পদক্ষেপ নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ায় সরকারের পাশাপাশি বিএনপির জনপ্রিয়তাও বেড়েছে।বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ৩০০ ফিট সড়কের বসুন্ধরা কনভেনশন সেন্টার সংলগ্ন এলাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ...

৩ ঘন্টা আগে


রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে আনসার ও ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে আনসার ও ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ও ভিডিপির সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আনসার ও

৯ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom