বিনোদন

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে উচ্ছ্বসিত বলিউড তারকারা, সামাজিক মাধ্যমে অভিনন্দনের ঝড়

বিনোদন ডেস্ক

১ মাস আগে


ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে উচ্ছ্বসিত বলিউড তারকারা, সামাজিক মাধ্যমে অভিনন্দনের ঝড়

ছবি: সংগৃহীত


মেডিকেল ভর্তি পরীক্ষা (নীট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দীর্ঘদিনের আন্দোলনের পর ভারতের সাবেক কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে স্বাগত জানিয়েছেন বলিউডের একাধিক তারকা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তার পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন, সমর্থন ও গণতন্ত্রের পক্ষে নানা বার্তা দিয়েছেন তারা।

দিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর লাগাতার বিক্ষোভ এবং সমাজকর্মী সোনম ওয়াংচুকের ২৬ দিনের অনশনের পর ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন।

অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া পদত্যাগের খবর প্রকাশিত একটি ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে করতালি, হৃদয় ও হাসির ইমোজির মাধ্যমে আনন্দ প্রকাশ করেন।

অভিনেতা কমল হাসান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, সংঘাতের পরিবর্তে সংলাপ প্রতিষ্ঠা হওয়াকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি বলেন, গণতন্ত্রে ভিন্নমতেরও স্থান রয়েছে এবং জবাবদিহি কখনোই বেছে বেছে হওয়া উচিত নয়। একই সঙ্গে সরকার ও আন্দোলনকারীদের মধ্যে সংলাপকে দীর্ঘমেয়াদি সংস্কারের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

অভিনেত্রী ভূমি পেডনেকর ইনস্টাগ্রামে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে “গণতন্ত্রের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত” বলে অভিহিত করেন।

নির্মাতা জোয়া আখতার তরুণ প্রজন্মের প্রশংসা করে লেখেন, এই আন্দোলন গণতন্ত্রের প্রকৃত শক্তির কথা আবারও মনে করিয়ে দিয়েছে। তিনি একটি উদ্ধৃতি শেয়ার করেন, যেখানে বলা হয়—গণতন্ত্র এমন একটি ব্যবস্থা, যেখানে ক্ষমতার প্রকৃত উৎস জনগণ।

অভিনেতা প্রকাশ রাজ, যিনি আন্দোলনে সরাসরি অংশ নিয়েছিলেন, এক্সে লেখেন, “অভিনন্দন আমার প্রিয় ককরোচরা। সোনম ওয়াংচুক স্যার এবং আন্দোলনে অংশ নেওয়া সব তরুণকে অভিনন্দন। আপনারা প্রমাণ করেছেন, ঐক্যবদ্ধ জনগণের শক্তির কাছে সরকারও নতি স্বীকার করতে বাধ্য হয়।”

অভিনেতা বিজয় ভার্মা সাবেক শিক্ষামন্ত্রীর একটি ছবি শেয়ার করে রসাত্মক ভঙ্গিতে লেখেন, “আচ্ছা, চলতা হুঁ, দুয়াওঁ মে ইয়াদ রাখনা।”

অভিনেত্রী অদিতি রাও হায়দারি তরুণদের অভিনন্দন জানিয়ে লেখেন, “জেন-জি জয়ী হয়েছে। সততা, মর্যাদা, অহিংসা, জবাবদিহি, বাকস্বাধীনতা ও বুদ্ধিমত্তার কণ্ঠস্বর যেন সবসময় ভয়, বিভাজন ও ঘৃণার চেয়ে শক্তিশালী থাকে।”

অভিনেতা মানব কৌল লেখেন, “আমি তোমাদের ভালোবাসি তরুণ প্রজন্ম। এই দেশ এখন তোমাদের। এবার নতুনভাবে শুরু করার সময়। জয় হিন্দ।”

উল্লেখ্য, আন্দোলনের শুরু থেকেই বলিউডের প্রবীণ শিল্পী শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহসহ আরও কয়েকজন বিশিষ্ট তারকা শিক্ষার্থীদের দাবির প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন।


সালমান শাহর ৫৫তম জন্মদিন আজ
সালমান শাহর ৫৫তম জন্মদিন আজ

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। বাংলা চলচ্চিত্রের ‘স্বপ্নের নায়ক’ হিসেবে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া এই অভিনেতার জন্মদিন আজ। বেঁচে থাকলে আজ ৫৫ বছরে পা রাখতেন তিনি। মাত্র চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে বাংলা চলচ্চিত্রে স্থায়ী প্রভাব রেখে গেছেন এই নায়ক।১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জে...

৩ ঘন্টা আগে


পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও

‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনা শুরু হয়েছে। ৪৫ সেকেন্ডের ভিডিওর পর এবার প্রায় পাঁচ মিনিটের আরেকটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন পোস্টে ভিডিওটিতে পাভেলকে দেখা যাচ্ছে বলে দাবি করা হলেও এর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নতুন ভিডিওটি ফেসবুকের বিভিন্ন

২৩ ঘন্টা আগে


মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল উন্নয়নে আলিয়া-রণবীর
মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল উন্নয়নে আলিয়া-রণবীর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে মুম্বাইয়ের ২০টি স্কুলের অবকাঠামো উন্নয়নে উদ্যোগ নিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও অভিনেতা রণবীর কাপুর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন আলিয়া।পোস্টে নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আলিয়া বলেন, ‘সেবা সংকল্প অভিযান’-এর মূল ভাবনা সম্মিলিত প্রচেষ্টা ও সমাজের প্রতি দায়বদ্ধতার দৃষ্টিভঙ্গি

২৩ ঘন্টা আগে


‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ আ খ ম হাসান
‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ আ খ ম হাসান

একের পর এক নতুন চরিত্র ও চমক নিয়ে এগিয়ে চলছে কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। এবার সিরিজটির ১২০তম পর্বে নতুন চরিত্র ‘ইংলিশ লেবু’ হিসেবে যুক্ত হয়েছেন অভিনেতা আ খ ম হাসান।‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর ১২০ নম্বর পর্বে দেখা যাবে আ খ ম হাসানকে। বৃহস্পতিবার (১৭

১ দিন আগে

Dr.Mahfuzul Alom