দেশে তেলের পর্যাপ্ত মজুত, আতঙ্কিত হওয়ার কিছু নেই :জ্বালানি মন্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং এই মুহূর্তে তেলের ঘাটতির কোনো আশঙ্কা নেই। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য নিশ্চিত করেন।
মন্ত্রী বলেন, “দেশে তেলের পর্যাপ্ত মজুত আছে, তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আগামী ৯ মার্চ আরও দুটি তেলবাহী ভেসেল (জাহাজ) দেশে পৌঁছাবে, যা তেলের প্রাপ্যতা আরও নিশ্চিত করবে।”
তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। “এই অনিশ্চয়তার কারণে কিছু মানুষ উদ্বিগ্ন হলেও সরকার পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম,” মন্ত্রী জানান।
মন্ত্রী আরও বলেন, “যুদ্ধ কতদিন চলবে তা নিশ্চিত নয়, তাই সতর্কতার অংশ হিসেবে সীমিত আকারে রেশনিং ব্যবস্থা চালু করা হয়েছে। তবে কিছু মানুষ রেশনিং দেখে আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল মজুত করছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করছে। আসলে আমাদের তেলের কোনো অভাব নেই।”
তিনি জনগণকে সতর্ক করে বলেন, “আমরা রেশনিং করেছি মূলত অনিশ্চয়তার কারণে। আগামী ৯ মার্চ আরও দুটি ভেসেল আসছে, তাই তেলের কোনো সমস্যা নেই। জনগণকে আতঙ্কিত হওয়ার দরকার নেই।”
৪৫ বছর পলাতক থাকার পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন
সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি এবং দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকা মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।বুধবার (১৫ জুলাই) দিবাগত মধ্যরাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া...
৭ ঘন্টা আগে
শহীদ আবু সাঈদের কবরে শ্রদ্ধা জানালেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।শ্রদ্ধা নিবেদন শেষে রাকিবুল ইসলাম রাকিব শহীদ আবু সাঈদের বাবা-মা ও পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
১০ ঘন্টা আগে
সেনানিবাস ও জলসিঁড়িতে ১১ লাখ ৩৬ হাজার বৃক্ষ রোপণ করবে সেনাবাহিনী
বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে চলতি বছরের বৃক্ষরোপণ অভিযানে দেশের বিভিন্ন সেনানিবাস ও জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় মোট ১১ লাখ ৩৬ হাজার বৃক্ষ রোপণ করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সেনাপ্রধান নিজ হাতে একটি
১১ ঘন্টা আগে
‘আমার ছেলে বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছে, দেশে যেন নতুন বৈষম্য না তৈরি হয়’
জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে প্রথম শহীদ হওয়া ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের বাবা শামসুল আলম বলেছেন, তার ছেলে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জীবন উৎসর্গ করেছে। তাই নতুন করে কোনো ধরনের বৈষম্য বা বিভেদ সৃষ্টি না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে নগরের ষোলশহর...
১১ ঘন্টা আগে
