জাতীয়

দেশে ফিরে আসুন, রাজপথে দেখা হবে: শেখ হাসিনাকে রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

অনলাইন ডেস্ক

১ মাস আগে


দেশে ফিরে আসুন, রাজপথে দেখা হবে: শেখ হাসিনাকে রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

ছবি: সংগৃহীত


ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আসার আহ্বান জানিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, “আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আসেন, দেখা হবে ইনশাআল্লাহ—রাজপথে।”

বুধবার (৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, “আমরা জনগণের নির্বাচিত সরকার। আমাদের ভুল হলে জনগণ অবশ্যই শুধরে দেবেন। কিন্তু আমরা কখনোই আওয়ামী লীগের মতো হতে চাই না।”

আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে তিনি বলেন, “এত অন্যায়, অবিচার, খুন, গুম, মানি লন্ডারিং, নির্যাতন ও আয়নাঘরের মতো ঘটনার পরও তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। বরং তারা আবার দেশে ফেরার কথা বলে।”

নিজের মুক্তিযুদ্ধের অভিজ্ঞতার কথা তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, “২৭ বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি। এখন ৮২ বছর বয়সেও বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই করতে প্রস্তুত আছি। ১৯৭১ সালে এই ধরনের বাংলাদেশ দেখার জন্য যুদ্ধ করিনি।”

জুলাই শহীদ ও আহতদের পাশে থাকার অঙ্গীকার

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, সরকারের সবচেয়ে বড় দায়িত্ব হলো শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং আহতদের পুনর্বাসন নিশ্চিত করা।

তিনি বলেন, “যারা জীবন দিয়েছেন, চোখের দৃষ্টি কিংবা অঙ্গ হারিয়েছেন-তাদের চিকিৎসা, পুনর্বাসন ও সম্মান নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব। আমাদের সামর্থ্য যতটুকু, সবটুকু দিয়েই তাদের পাশে থাকব।”

গণতন্ত্র রক্ষায় জাতীয় ঐক্যের আহ্বান

গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধ যেমন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম ছিল, জুলাইয়ের গণঅভ্যুত্থানও ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই। নির্বাচন গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ। গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা টিকিয়ে রাখতেই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

তিনি জাতীয় স্বার্থে মতভেদ ভুলে সংযম, প্রজ্ঞা ও ঐক্যের পরিচয় দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

রাষ্ট্রীয় অনুষ্ঠানের বিশৃঙ্খলায় দুঃখ প্রকাশ

অনুষ্ঠানে প্রদর্শিত একটি প্রামাণ্যচিত্রে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি না থাকায় সৃষ্টি হওয়া হট্টগোলের প্রসঙ্গও তুলে ধরেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, “ভুল মানুষই করে। আবু সাঈদের ছবি ছাড়া জুলাইয়ের কোনো প্রামাণ্যচিত্র পূর্ণ হতে পারে না। সংশ্লিষ্ট মন্ত্রী ভুল স্বীকার করে ক্ষমাও চেয়েছেন। এরপরও জাতীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি এবং ওয়াকআউট কাম্য নয়।”

বিদেশি অতিথিদের উপস্থিতিতে এমন পরিস্থিতিকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, “আজকের দৃশ্য আমাকে অত্যন্ত ব্যথিত করেছে। রাষ্ট্রীয় অনুষ্ঠানে ‘ভুয়া, ভুয়া’ বলে চিৎকার করা আমাদের রাজনৈতিক সংস্কৃতির জন্য মোটেও শুভ বার্তা নয়।”

নেতাকর্মীদের আচরণের প্রসঙ্গে তিনি বলেন, অনেক সময় অনুসারীরা নিজেদের নেতার চেয়েও বড় প্রমাণ করতে গিয়ে এমন অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি করেন, যা একটি জাতীয় আয়োজনের মর্যাদাকে ক্ষুণ্ন করে।


‘ডিসেম্বর নয়, এখনই বাংলাদেশে আসতে হবে’: ইয়াসের খান চৌধুরী
‘ডিসেম্বর নয়, এখনই বাংলাদেশে আসতে হবে’: ইয়াসের খান চৌধুরী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণহত্যার বিচারের মুখোমুখি হতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা নয়, এখনই বাংলাদেশে আসতে হবে। অনলাইনে বক্তব্য না দিয়ে বাংলাদেশে এসে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর শহরের স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে...

১৪ ঘন্টা আগে


প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারের আওতায় আনতে প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ধোলাইখালের মেয়র সাদেক হোসেন খোকা মাঠে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে’ বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইসিটি...

১৫ ঘন্টা আগে


বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদনের উদ্যোগ ছড়িয়ে দিতে চায় সরকার
বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদনের উদ্যোগ ছড়িয়ে দিতে চায় সরকার

রোহিঙ্গা ক্যাম্পে প্লাস্টিক বর্জ্য থেকে বিদ্যুৎ এবং অন্যান্য বর্জ্য থেকে জৈব সার উৎপাদনের উদ্যোগ দেশের অন্যান্য এলাকাতেও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদনের বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এ...

১৬ ঘন্টা আগে


খেলতে গিয়ে অসুস্থ, মারা গেলেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব
খেলতে গিয়ে অসুস্থ, মারা গেলেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব

খেলতে গিয়ে অসুস্থ হয়ে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার মারা গেছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাতে একটি স্টেডিয়ামে খেলতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আশরাফুল আফসার। একপর্যায়ে

১৯ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom