জাতীয়

ঢামেকের ফুটপাত দখলমুক্ত করে নান্দনিক পরিবেশ গড়তে পাইলট প্রকল্পের উদ্বোধন

অনলাইন ডেস্ক

১ দিন আগে


{news.title}

ছবি: সংগৃহীত


বুধবার (১৫ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) সামনের ফুটপাত দখলমুক্ত করে নান্দনিক পরিবেশ সৃষ্টি শীর্ষক পাইলট প্রকল্পের উদ্বোধন শেষে এসব কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

তিনি বলেন, ঢাকা মহানগরীর নাগরিক সব সুবিধা তখনই পাওয়া সম্ভব হবে, যখন জনগণ এবং সিটি করপোরেশন সমানভাবে (ফিফটি-ফিফটি) দায়িত্ব পালন করবে। যেকোনো ব্যবসা করতে হলে সিটি করপোরেশনের অনুমতি নিতে হবে। ফুটপাতে ব্যবসা করলেও তা আইনি প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে।

ঢামেকের সামনের ফুটপাত দখলমুক্ত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটি যেন টেকসইভাবে বজায় থাকে, সেজন্য সবার সহযোগিতা প্রয়োজন। অল্প জায়গায় বেশি দোকান বসানো ঠেকাতে হকারদের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণে গাইডলাইন দেওয়া হবে। এক সপ্তাহের মধ্যে পুলিশ জরিপ করে শৃঙ্খলা ফিরিয়ে আনার কাজ শুরু করবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, “রাজপথে কেউ কিছু ফেলব না—এই শপথ নিতে হবে প্রতিটি নাগরিককে। তাহলেই ঢাকা শহরকে পরিষ্কার রাখা সম্ভব হবে।”

ডিএসসিসি প্রশাসক বলেন, রাষ্ট্রের মুখমণ্ডল ঢাকাকে পরিষ্কার রাখতে হবে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া আসার আগেই সবাইকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে হবে।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom