সারাদেশ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, পুলিশের দাবি ‘তথ্য নেই’

অনলাইন ডেস্ক

১ মাস আগে


চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, পুলিশের দাবি ‘তথ্য নেই’

ছবি: সংগৃহীত


চট্টগ্রাম নগরীর অনন্যা আবাসিক এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন বলে অভিযোগ উঠেছে। মিছিলের একাধিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও এ বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।

শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৭টার দিকে নগরীর অনন্যা আবাসিক এলাকার পাশ দিয়ে এ মিছিল বের করা হয় বলে জানা গেছে। মিছিল থেকে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাউজান উপজেলা ছাত্রলীগের সংগঠক আসিফ তুষারের নেতৃত্বে মিছিলে প্রায় ১৫ থেকে ২০ জন নেতাকর্মী অংশ নেন। কয়েক মিনিট ধরে চলা এ মিছিলটি দ্রুত শেষ করে অংশগ্রহণকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।

মিছিলে বহন করা ব্যানারে জুলাই গণঅভ্যুত্থান ঘিরে একাধিক হত্যা মামলায় কারাবন্দি সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর ছবিও দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি-ভিডিও ছড়িয়ে পড়েছে

মিছিলের একাধিক ছবি ও ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে আসিফ তুষারের নেতৃত্বে কয়েকজনকে স্লোগান দিতে দেখা যায়।

স্থানীয়দের ভাষ্য, সকালবেলায় সড়কে মানুষের চলাচল তুলনামূলক কম থাকায় ২০ থেকে ২৫ জনের একটি দল অনন্যা আবাসিক এলাকা থেকে হঠাৎ মিছিল বের করে। তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে কুয়াইশ সড়কের দিকে চলে যায়।

কয়েক মিনিট পর মিছিলটি শেষ করে অংশগ্রহণকারীরা দ্রুত সড়ক ছেড়ে চলে যান।

পুলিশের কাছে ‘কোনো তথ্য নেই’

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের এমন মিছিলের বিষয়ে জানতে চাইলে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বলেন, মিছিলের বিষয়ে তিনি কিছুই জানেন না।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পরও স্থানীয় থানা পুলিশের কাছে এ বিষয়ে কোনো তথ্য না থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।

ঘটনাটি সম্পর্কে পুলিশ পরবর্তী সময়ে কোনো ব্যবস্থা নিয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।


পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আভাস তিন বিভাগে
পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আভাস তিন বিভাগে

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪...

২ দিন আগে


হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত আহত ২
হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত আহত ২

কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুমদি ইউনিয়নের চরপুমদি গ্রামের ‘মেসার্স মায়ের দোয়া ব্রিকসে’ এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকেরা হলেন চরপুমদি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া (২০) এবং একই গ্রামের ছফির উদ্দিনের

৮ দিন আগে


শিশুকে ঘুম পাড়াতে সমস্যা হলে যা করবেন
শিশুকে ঘুম পাড়াতে সমস্যা হলে যা করবেন

শিশুকে ঘুম পাড়ানো অনেক অভিভাবকের কাছেই কঠিন কাজ। বিশেষ করে রাতে শিশু ঘুমাতে না চাইলে দুশ্চিন্তায় পড়েন বাবা-মা। তবে শিশু বিশেষজ্ঞরা বলছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুর ঘুমের সময় ও ধরনেও পরিবর্তন আসে। শিশুর দৈনন্দিন খাদ্যাভ্যাস, খেলাধুলা, টয়লেটের অভ্যাস এবং ঘুমের পরিবেশ—সবকিছুর ওপরই এর প্রভাব পড়ে।শিশু বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান...

১১ দিন আগে


ঝিনাইদহে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার, হত্যার অভিযোগ
ঝিনাইদহে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের একটি ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের দাবি, শিখাকে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।শিখা ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের শহিদুল ইসলামের মেয়ে।...

১১ দিন আগে

Dr.Mahfuzul Alom