সারাদেশ

চরম নিরাপত্তাহীনতার অভিযোগ ভিপি নুরের, নির্বাচন বর্জনের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক

৮ মাস আগে


চরম নিরাপত্তাহীনতার অভিযোগ ভিপি নুরের, নির্বাচন বর্জনের হুঁশিয়ারি

ছবি: সংগৃহীত


পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভিপি নুর।

সংবাদ সম্মেলনে নুরুল হক নুর বলেন, গত দুদিনে এলাকায় একাধিক গুরুতর ও ভয়াবহ ঘটনা ঘটেছে, যেগুলো তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করেছেন। কিন্তু এসব ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের এখনো গ্রেপ্তার না করায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁর ভাষায়, “এই পরিস্থিতিতে আমাদের পক্ষে নির্বাচন করা সম্ভব নয়।”

তিনি অভিযোগ করেন, এলাকায় ধারাবাহিকভাবে অন্তত পাঁচটি গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে। এর মধ্যে রয়েছে-একটি বাড়িতে অগ্নিসংযোগ, একটি অফিস পুড়িয়ে দেওয়া, এক নারীকে ধর্ষণের পর হত্যা, চর বোরহানী এলাকায় অফিস ভাঙচুর এবং সাধারণ মানুষকে কুপিয়ে আহত করার ঘটনা। এতসব গুরুতর অপরাধের পরও প্রশাসনের গৃহীত ব্যবস্থা সন্তোষজনক নয় বলে দাবি করেন তিনি।

ভিপি নুর জানান, এসব ঘটনা সম্পর্কে তিনি নির্বাচন কমিশনের সচিব ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)কেও লিখিত ও মৌখিকভাবে অবহিত করেছেন। তিনি অভিযোগ করেন, একজন স্বতন্ত্র প্রার্থী স্থানীয় চিহ্নিত চর দখলকারী, ভূমিদস্যু ও চাঁদাবাজ মাফিয়াদের সঙ্গে নিয়ে এলাকায় পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টি করছেন এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্র চালাচ্ছেন।

তিনি বলেন, “আমাদের এজেন্ট ও ভোটাররা ভয়ভীতি ও আতঙ্কের মধ্যে রয়েছেন। প্রশাসন যদি দ্রুত ও কার্যকর ব্যবস্থা না নেয়, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।”

নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করে নুরুল হক নুর বলেন, “আমি একটি দলের প্রধান এবং ডাকসুর সাবেক ভিপি। আমার মতো একজন প্রার্থী যদি চরম নিরাপত্তাহীনতায় থাকি, তাহলে সাধারণ ভোটারদের অবস্থা কেমন হতে পারে-তা ভেবেই আমি উদ্বিগ্ন।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সংশ্লিষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং দোষীদের গ্রেপ্তার না করা হলে তাঁর পক্ষে নির্বাচন চালিয়ে যাওয়া সম্ভব হবে না। প্রয়োজনে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলনে যাওয়ার কথাও জানান তিনি।

সংবাদ সম্মেলনের শেষাংশে ভিপি নুর বলেন, “বর্তমান পরিস্থিতিতে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। একজন প্রার্থী হিসেবে আমি চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি।”


পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আভাস তিন বিভাগে
পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আভাস তিন বিভাগে

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪...

২ দিন আগে


হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত আহত ২
হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত আহত ২

কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুমদি ইউনিয়নের চরপুমদি গ্রামের ‘মেসার্স মায়ের দোয়া ব্রিকসে’ এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকেরা হলেন চরপুমদি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া (২০) এবং একই গ্রামের ছফির উদ্দিনের

৮ দিন আগে


শিশুকে ঘুম পাড়াতে সমস্যা হলে যা করবেন
শিশুকে ঘুম পাড়াতে সমস্যা হলে যা করবেন

শিশুকে ঘুম পাড়ানো অনেক অভিভাবকের কাছেই কঠিন কাজ। বিশেষ করে রাতে শিশু ঘুমাতে না চাইলে দুশ্চিন্তায় পড়েন বাবা-মা। তবে শিশু বিশেষজ্ঞরা বলছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুর ঘুমের সময় ও ধরনেও পরিবর্তন আসে। শিশুর দৈনন্দিন খাদ্যাভ্যাস, খেলাধুলা, টয়লেটের অভ্যাস এবং ঘুমের পরিবেশ—সবকিছুর ওপরই এর প্রভাব পড়ে।শিশু বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান...

১১ দিন আগে


ঝিনাইদহে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার, হত্যার অভিযোগ
ঝিনাইদহে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের একটি ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের দাবি, শিখাকে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।শিখা ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের শহিদুল ইসলামের মেয়ে।...

১১ দিন আগে

Dr.Mahfuzul Alom