বসুন্দিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত
ইমদাদুল হক,বসুন্দিয়া (যশোর) প্রতিনিধি
যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে বাছাইকৃত কর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বানিয়ারগাতি মহিলা মডেল দাখিল মাদ্রাসার সভাকক্ষে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন অনুশীলনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে সংগঠনের পাঠ্যসূচিভিত্তিক কুরআন, হাদিস ও ইসলামী সাহিত্য নিয়ে গবেষণামূলক পর্যালোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি কর্মীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, ভারসাম্যপূর্ণ জীবন গঠন এবং বর্তমান প্রেক্ষাপটে করণীয় বিষয় নিয়ে নির্দেশনামূলক কর্মশালার আয়োজন করা হয়।
বসুন্দিয়া ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ স্বাগত বক্তব্য দেন। ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক অধ্যাপক আবু জাফর সিদ্দিকী।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আশরাফ আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আব্দুল হক এবং উপজেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা আহসান কবির।
শিক্ষা শিবিরে প্রায় ১২০ জন বাছাইকৃত কর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের বিভিন্ন দায়িত্ব পালন করেন ইউনিয়ন জামায়াতের কোষাধ্যক্ষ আব্দুর রশিদ, আলহাজ আবু বকর খান, তৌহিদুল ইসলাম বাপ্পী, প্রচার সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইমতিয়াজ আহমেদ খান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. মতিউর রহমান, পেশাজীবী সম্পাদক মো. নুরুন্নবী, পাঠাগার সভাপতি রাশেদুল ইসলাম এবং বসুন্দিয়া মোড় শাখার সভাপতি মফিজুর রহমান।
পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আভাস তিন বিভাগে
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪...
২ দিন আগে
হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত আহত ২
কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুমদি ইউনিয়নের চরপুমদি গ্রামের ‘মেসার্স মায়ের দোয়া ব্রিকসে’ এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকেরা হলেন চরপুমদি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া (২০) এবং একই গ্রামের ছফির উদ্দিনের
৮ দিন আগে
শিশুকে ঘুম পাড়াতে সমস্যা হলে যা করবেন
শিশুকে ঘুম পাড়ানো অনেক অভিভাবকের কাছেই কঠিন কাজ। বিশেষ করে রাতে শিশু ঘুমাতে না চাইলে দুশ্চিন্তায় পড়েন বাবা-মা। তবে শিশু বিশেষজ্ঞরা বলছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুর ঘুমের সময় ও ধরনেও পরিবর্তন আসে। শিশুর দৈনন্দিন খাদ্যাভ্যাস, খেলাধুলা, টয়লেটের অভ্যাস এবং ঘুমের পরিবেশ—সবকিছুর ওপরই এর প্রভাব পড়ে।শিশু বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান...
১১ দিন আগে
ঝিনাইদহে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার, হত্যার অভিযোগ
ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের একটি ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের দাবি, শিখাকে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।শিখা ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের শহিদুল ইসলামের মেয়ে।...
১১ দিন আগে
