বিসিবি নির্বাচন: দুদক তদন্তাধীন ১৫ ক্লাবের ভোটাধিকার বাতিল
অনলাইন ডেস্ক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তাধীন আলোচিত ১৫টি ক্লাব অংশ নিতে পারছে না। হাইকোর্টের রায়ে এসব ক্লাবের ভোটাধিকার বাতিল হওয়ায় তারা নির্বাচন প্রক্রিয়া থেকে বাদ পড়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) হাইকোর্টের এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে জানানো হয়। প্রাথমিকভাবে দুদকের তদন্তে অভিযুক্ত হওয়ার পর নির্বাচন কমিশন এই ক্লাবগুলোকে খসড়া ভোটার তালিকা থেকে বাদ দিলেও, পরে আপিলের ভিত্তিতে তাদের ভোটাধিকার বৈধতা দেওয়া হয়েছিল।
আজ সাবেক বিসিবি সভাপতি ও বর্তমান নির্বাচনে পরিচালক পদপ্রার্থী ফারুক আহমেদ এই ১৫টি ক্লাবের ভোটাধিকারের বৈধতাকে চ্যালেঞ্জ করে আদালতে আবেদন করেন। উচ্চ আদালতের রায়ের পর সেই ক্লাবগুলোর কাউন্সিলরশিপ বাতিল হয়ে যায়।
এই রায়ের ফলে ইফতেখার রহমান মিঠু এবং মঞ্জুরুল আলমসহ কমপক্ষে ৪-৫ জন পরিচালকের কাউন্সিলরশিপ বাতিল হয়েছে। জানা গেছে, আদালতের এই সিদ্ধান্তের কারণে বর্তমান পরিচালক ইফতেখার রহমান মিঠু আপাতত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
মুশফিকের নতুন কীর্তি, ছাড়িয়ে গেলেন সাকিবকে
অস্ট্রেলিয়ার ডারউইনে শুরু হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ। এই ম্যাচে মাঠে নেমেই অনন্য এক কীর্তি গড়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলা বাংলাদেশের প্রথম ১০০ বা তার বেশি টেস্ট খেলা ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়েছেন তিনি।এর পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ক্রিকেটারের সঙ্গে খেলার রেকর্ডেও সাকিব আল...
২ ঘন্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের দাপুটে শুরু
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনের মারারা স্টেডিয়ামে প্রথম দিনেই দুর্দান্ত বোলিং করে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে অলআউট করেছে টাইগাররা। এরপর ব্যাট হাতেও দৃঢ়তা দেখিয়ে দিন শেষে ১ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।বাংলাদেশের পেসার হাসান মাহমুদ ছিলেন দিনের সবচেয়ে বড় নায়ক। অস্ট্রেলিয়ার...
১০ ঘন্টা আগে
আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রেখে দিল দুবাই, বাদ সাকিব-তাসকিন
আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর সামনে রেখে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস। তবে একই লিগে খেলা সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে ছেড়ে দিয়েছে তাদের দল।আগামী ২২ নভেম্বর শুরু হবে আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর। আসন্ন মৌসুমের আগে অংশগ্রহণকারী দলগুলো তাদের ধরে রাখা ও নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে। সেখানেই
২ দিন আগে
সাকিব ভালো খেলোয়াড়, তবে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’: তথ্য উপদেষ্টা
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ক্রিকেটার সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হলেও শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত থাকার কারণে তিনি বর্তমানে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’।মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।সাকিব আল হাসানের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ...
২ দিন আগে
