জাতীয়

বিশেষ একটি দেশকে সুবিধা দিতেই শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করা হয়েছিল: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

১ মাস আগে


বিশেষ একটি দেশকে সুবিধা দিতেই শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করা হয়েছিল: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত


প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি বিশেষ দেশকে সুবিধা করে দিতেই দেশের চিকিৎসা ও শিক্ষা ব্যবস্থা পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিল। একই সঙ্গে ভবিষ্যতে স্বৈরতন্ত্র প্রতিরোধে রাজনৈতিক ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বুধবার জাতীয় সংসদে বক্তব্য প্রদানকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতেই তিনি শাপলা শহীদদের স্মরণ করেন এবং তাদের প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি ফ্যামিলি কার্ড প্রকল্পে সমর্থন দেওয়ায় বিরোধী দলের সদস্যদের অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী বলেন, “আমি বিরোধী দলের ভাইদেরও অভিনন্দন জানাই। কেননা তারা আমাদের ফ্যামিলি কার্ড প্রকল্পকে সমর্থন করেছেন।”

তিনি বলেন, “ভবিষ্যতে যদি আমরা স্বৈরতন্ত্রকে রুখতে চাই, তাহলে আমাদের রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে সক্ষমতা অর্জন করতে হবে।”

এরপর মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর মুক্তিযুদ্ধে শহীদদের একটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের দায়িত্ব যথাযথভাবে পালন করা হয়নি।

তিনি বলেন, “দেশ স্বাধীন হওয়ার পর যাদের দায়িত্ব ছিল মুক্তিযুদ্ধে শহীদদের একটি সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা, তারা সে সময় তা করতে পারেননি। বরং তালিকা প্রণয়নের ক্ষেত্রেও রাজনীতি টেনে আনা হয়েছিল। পরবর্তীতেও এ বিষয়ে নানা জটিলতা সৃষ্টি করা হয়েছে।”

প্রধানমন্ত্রী আরও বলেন, মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী মানুষের অবদান জাতি কখনো ভুলতে পারে না এবং তাদের আত্মত্যাগের বিনিময়েই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে।


বিএনপি শুধু বহুদলীয় নয়, সংসদীয় গণতন্ত্রও ফিরিয়ে এনেছে: প্রধানমন্ত্রী
বিএনপি শুধু বহুদলীয় নয়, সংসদীয় গণতন্ত্রও ফিরিয়ে এনেছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এ দলের হাত ধরে এসেছে। গণতন্ত্রের প্রতি বিএনপি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং একটি কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই অগ্রগতি ও উন্নয়ন সম্ভব।সোমবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি আন্দা ফিলিপ সৌজন্য সাক্ষাৎ...

২২ মিনিট আগে


বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নয়াপল্টনে ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নয়াপল্টনে ফ্রি মেডিকেল ক্যাম্প

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আয়োজিত এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।কেন্দ্রীয় বিএনপির সহায়তায় আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে সকাল থেকেই চিকিৎসাসেবা নিতে...

৪৪ মিনিট আগে


বিদ্যুৎ ঘাটতিতে নাকাল দেশ, রাজধানীতেও দিনে ৩-৬ বার লোডশেডিং
বিদ্যুৎ ঘাটতিতে নাকাল দেশ, রাজধানীতেও দিনে ৩-৬ বার লোডশেডিং

গ্যাস, কয়লা ও জ্বালানি তেলের একযোগে সংকটের সঙ্গে যুক্ত হয়েছে দেশের কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্রের ইউনিট বন্ধ থাকা। এতে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় তৈরি হয়েছে তীব্র সংকট। রবিবার গভীর রাতে লোডশেডিং সর্বোচ্চ ৩ হাজার ৫৯৫ মেগাওয়াটে পৌঁছায়। পরদিন সোমবার দুপুরেও বিদ্যুতের চাহিদার প্রায় ১৮ শতাংশ সরবরাহ করা সম্ভব হয়নি।এক মাসের...

৬ ঘন্টা আগে


বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস গণতন্ত্রকামী জনগণ: তারেক রহমান
বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস গণতন্ত্রকামী জনগণ: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিশ্বাস করে, দেশের গণতন্ত্রকামী জনগণই দলের সব রাজনৈতিক ক্ষমতার উৎস বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপির অপর নাম একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার সংগ্রাম।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (৩১ আগস্ট) দেওয়া এক বাণীতে তিনি এসব...

৬ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom