খেলাধুলা
ফিফা বিশ্বকাপ ২০২৬

বিশ্বকাপ উন্মাদনায় নবজাতকদের নাম ‘হালান্ড’, ‘লিওনেল’; লাতিন আমেরিকায় নতুন প্রবণতা

স্পোর্টস ডেস্ক

২১ ঘন্টা আগে


বিশ্বকাপ উন্মাদনায় নবজাতকদের নাম ‘হালান্ড’, ‘লিওনেল’; লাতিন আমেরিকায় নতুন প্রবণতা

ছবি: সংগৃহীত


বিশ্বকাপ এলেই দক্ষিণ আমেরিকাজুড়ে ফুটবল উন্মাদনা নতুন মাত্রা পায়। মাঠের লড়াইয়ের পাশাপাশি তারকা ফুটবলারদের প্রতি ভালোবাসার প্রকাশ ঘটে ভিন্ন ভিন্ন উপায়ে। এরই ধারাবাহিকতায় লাতিন আমেরিকার বিভিন্ন দেশে নবজাতকদের নাম রাখা হচ্ছে বিশ্বকাপের আলোচিত ফুটবলারদের নামে।

পেরুর জাতীয় নাগরিক নিবন্ধন সংস্থা (রেনিয়েক)-এর মুখপাত্র ইভান তোরেস জানিয়েছেন, দেশটিতে নতুন জন্ম নেওয়া শত শত শিশুর নাম রাখা হয়েছে নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের নামে। একই সঙ্গে লিওনেল মেসি, নেইমার ও ক্রিশ্চিয়ানো রোনালদোর নামেও উল্লেখযোগ্য সংখ্যক শিশুর নিবন্ধন হয়েছে।

ইভান তোরেস বলেন, ‘হালান্ড এখন পেরুভিয়ানও।’ তিনি আরও জানান, এক নবজাতকের নাম রাখা হয়েছে ‘মুন্ডিয়াল’, যা স্প্যানিশ ভাষায় বিশ্বকাপের প্রচলিত নাম।

উল্লেখ্য, পেরু এবার বিশ্বকাপে অংশ নিতে না পারলেও দেশটিতে বিশ্বকাপ ঘিরে উৎসাহের কোনো কমতি নেই।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বিশ্বকাপে লাতিন আমেরিকার যেসব দেশ অংশ নিতে পারেনি বা আগেই বিদায় নিয়েছে, তাদের অনেক সমর্থক আর্জেন্টিনাকে সমর্থন করতে অনাগ্রহী ছিলেন। তাদের একাংশ নরওয়ের প্রতি সমর্থন জানান। প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়ে নরওয়ের দারুণ পারফরম্যান্স এবং আর্লিং হালান্ডের নৈপুণ্য দেশটির জনপ্রিয়তা বাড়িয়ে দেয়।

এদিকে বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ মেক্সিকোতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি জন্মসনদের ছবি ভাইরাল হয়েছে। সেখানে এক কন্যাশিশুর নাম লেখা রয়েছে ‘কুইনিওনা ইসিসিদ্রা মরিতা হালান্ড গেভারা’। নামটির মধ্যে মেক্সিকোর ফুটবলার হুলিয়ান কিনিওনেস, গিলবার্তো মোরা এবং নরওয়ের তারকা আর্লিং হালান্ডের নামের অংশ যুক্ত করা হয়েছে।

এ ছাড়া ‘ইসিসিদ্রা’ শব্দটি একটি স্প্যানিশ বাক্যাংশ থেকে নেওয়া, যার অর্থ ‘যদি সত্যিই হয়?’-যা বিশ্বকাপে মেক্সিকান সমর্থকদের আশাবাদী স্লোগান হিসেবে ব্যবহৃত হয়েছিল।

তবে ভাইরাল হওয়া ওই জন্মসনদের সত্যতা মেক্সিকোর স্বরাষ্ট্র সচিবালয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

বিশ্বকাপের প্রতিটি আসরেই তারকা ফুটবলারদের অনুকরণে শিশুদের নামকরণের প্রবণতা দেখা যায়। তবে এবারের আসরে আর্লিং হালান্ডের নাম ঘিরে যে জনপ্রিয়তা তৈরি হয়েছে, তা লাতিন আমেরিকার ফুটবল সংস্কৃতিতে নতুন এক মাত্রা যোগ করেছে।


ফাইনালের আগে রেফারিকে সতর্কবার্তা স্পেন কোচের, ‘কোনো ছাড় নয়’
ফাইনালের আগে রেফারিকে সতর্কবার্তা স্পেন কোচের, ‘কোনো ছাড় নয়’

ফিফা বিশ্বকাপের ফাইনালে রোববার মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন স্পেন। বহুল প্রতীক্ষিত এই মহারণের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রেফারিং, কৌশল এবং প্রতিপক্ষকে নিয়ে নিজের ভাবনা তুলে ধরেছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে।স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত-কে দেওয়া সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে বলেন, ফাইনালে দায়িত্বে থাকা স্লোভেনিয়ার রেফারি...

১৪ ঘন্টা আগে


বিশ্বকাপ ফাইনালে ট্রাম্প ও নিউইয়র্কের মেয়র মামদানি, নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা
বিশ্বকাপ ফাইনালে ট্রাম্প ও নিউইয়র্কের মেয়র মামদানি, নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা

ফুটবল বিশ্বকাপের ফাইনালে মাঠে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তবে রাজনৈতিকভাবে বিপরীত অবস্থানে থাকা এই দুই নেতার মধ্যে আলাদা কোনো বৈঠকের পরিকল্পনা নেই বলে নিশ্চিত করেছেন মেয়রের মুখপাত্র।এর আগে গত মাসে এনবিএ ফাইনালেও একই ভেন্যুতে দুজনকে দেখা গিয়েছিল। সে সময় ম্যাডিসন স্কয়ার গার্ডেনের...

১৬ ঘন্টা আগে


টানা চার ছক্কায় ইতিহাস গড়লেন সাইফউদ্দিন, বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি রেকর্ড
টানা চার ছক্কায় ইতিহাস গড়লেন সাইফউদ্দিন, বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি রেকর্ড

জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে টানা চার বলে চারটি ছক্কা হাঁকিয়ে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন রেকর্ড গড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।শুক্রবার (১৭ জুলাই) ম্যাচের শেষ ওভারে জিম্বাবুয়ের বোলার ইভান্সকে পরপর চারটি ছক্কা হাঁকান এই অলরাউন্ডার। ওভারের প্রথম বলটি ছিল লো ফুলটস, যা স্কয়ার লেগের ওপর দিয়ে সীমানার বাইরে পাঠান সাইফউদ্দিন।

১ দিন আগে


বিশ্বকাপ ফাইনালে স্পেনকে সমর্থন দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন রাজা ফেলিপে ও রাজপরিবার
বিশ্বকাপ ফাইনালে স্পেনকে সমর্থন দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন রাজা ফেলিপে ও রাজপরিবার

ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন জাতীয় দলকে সমর্থন দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে, রানি লেতিসিয়া এবং তাদের দুই কন্যা প্রিন্সেস লিওনর ও প্রিন্সেস সোফিয়া।স্পেনের রাজপ্রাসাদ বৃহস্পতিবার (১৬ জুলাই) এক ঘোষণায় জানিয়েছে, রোববার নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ফাইনালে রাজপরিবারের চার সদস্যই গ্যালারিতে উপস্থিত থাকবেন। শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের প্রতিপক্ষ বর্তমান

১ দিন আগে

Dr.Mahfuzul Alom