বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে পারিশ্রমিক পাননি বিটিএস, শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবার
বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের বহুল আলোচিত হাফটাইম শোতে বিটিএস, শাকিরা, ম্যাডোনা এবং জাস্টিন বিবারের মতো আন্তর্জাতিক তারকারা অংশ নিলেও এ পরিবেশনার জন্য তারা কোনো নির্দিষ্ট পারিশ্রমিক পাননি। এর পরিবর্তে বিশ্বব্যাপী বিপুল দর্শকের সামনে নিজেদের তুলে ধরার সুযোগ এবং ভবিষ্যৎ বাণিজ্যিক সুবিধাকেই এই আয়োজনের প্রধান প্রাপ্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, গত ১৯ জুলাই স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ ফাইনালের বিরতিতে আয়োজিত প্রায় ১১ মিনিটের এই হাফটাইম শোতে অংশ নেওয়া শিল্পীদের কোনো পারফরম্যান্স ফি দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্রের এনএফএলের জনপ্রিয় সুপার বোল হাফটাইম শো-এর আদলে ফিফাও একই নীতি অনুসরণ করেছে।
এই ব্যবস্থায় শিল্পীদের পারিশ্রমিক না দিলেও পুরো অনুষ্ঠান আয়োজন, মঞ্চ নির্মাণ, প্রযুক্তিগত সহায়তা, যাতায়াত ও অন্যান্য লজিস্টিক ব্যয় বহন করেছে আয়োজক সংস্থা। এছাড়া রিহার্সালে অংশ নেওয়া শিল্পীদের জন্য সীমিত পরিসরে দৈনন্দিন ভাতা দেওয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপের মতো আসরে শতকোটি দর্শকের সামনে সরাসরি পরিবেশনা শিল্পীদের জন্য বিশাল প্রচারণার সুযোগ তৈরি করে। এমন আয়োজনের পর সাধারণত সংশ্লিষ্ট শিল্পীদের গান বিক্রি, ডিজিটাল স্ট্রিমিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। আগের বিশ্বকাপগুলোতেও একই নীতিতে অংশ নেওয়া শিল্পীরা পরবর্তীতে বাণিজ্যিকভাবে লাভবান হয়েছেন।
ফিফার সম্প্রসারিত বিনোদন কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই জমকালো পরিবেশনায় চার আন্তর্জাতিক তারকা এক মঞ্চে পারফর্ম করেন। আধুনিক প্রযুক্তি, দ্রুতগতির মঞ্চায়ন এবং দৃষ্টিনন্দন উপস্থাপনার মাধ্যমে ফুটবলের সবচেয়ে বড় আসরের দর্শকদের জন্য স্মরণীয় এক হাফটাইম শো উপহার দেওয়া হয়।
সালমান শাহর ৫৫তম জন্মদিন আজ
নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। বাংলা চলচ্চিত্রের ‘স্বপ্নের নায়ক’ হিসেবে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া এই অভিনেতার জন্মদিন আজ। বেঁচে থাকলে আজ ৫৫ বছরে পা রাখতেন তিনি। মাত্র চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে বাংলা চলচ্চিত্রে স্থায়ী প্রভাব রেখে গেছেন এই নায়ক।১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জে...
৩ ঘন্টা আগে
পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনা শুরু হয়েছে। ৪৫ সেকেন্ডের ভিডিওর পর এবার প্রায় পাঁচ মিনিটের আরেকটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন পোস্টে ভিডিওটিতে পাভেলকে দেখা যাচ্ছে বলে দাবি করা হলেও এর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নতুন ভিডিওটি ফেসবুকের বিভিন্ন
২৩ ঘন্টা আগে
মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল উন্নয়নে আলিয়া-রণবীর
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে মুম্বাইয়ের ২০টি স্কুলের অবকাঠামো উন্নয়নে উদ্যোগ নিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও অভিনেতা রণবীর কাপুর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন আলিয়া।পোস্টে নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আলিয়া বলেন, ‘সেবা সংকল্প অভিযান’-এর মূল ভাবনা সম্মিলিত প্রচেষ্টা ও সমাজের প্রতি দায়বদ্ধতার দৃষ্টিভঙ্গি
২৩ ঘন্টা আগে
‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ আ খ ম হাসান
একের পর এক নতুন চরিত্র ও চমক নিয়ে এগিয়ে চলছে কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। এবার সিরিজটির ১২০তম পর্বে নতুন চরিত্র ‘ইংলিশ লেবু’ হিসেবে যুক্ত হয়েছেন অভিনেতা আ খ ম হাসান।‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর ১২০ নম্বর পর্বে দেখা যাবে আ খ ম হাসানকে। বৃহস্পতিবার (১৭
১ দিন আগে
