খেলাধুলা
ফিফা বিশ্বকাপ ২০২৬

বিশ্বকাপ জয়ে আলোচনায় লামিনে ইয়ামালের ব্যক্তিগত জীবনও, গ্যালারিতে ছিলেন বান্ধবী ইনেস গার্সিয়া

স্পোর্টস ডেস্ক

১৬ ঘন্টা আগে


বিশ্বকাপ জয়ে আলোচনায় লামিনে ইয়ামালের ব্যক্তিগত জীবনও, গ্যালারিতে ছিলেন বান্ধবী ইনেস গার্সিয়া

ছবি: সংগৃহীত


২০২৬ ফিফা বিশ্বকাপে স্পেনের শিরোপা জয়ের অন্যতম আলোচিত নাম লামিনে ইয়ামাল। মাঠে তার নৈপুণ্য যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি বিশ্বকাপ ফাইনালের পর আলোচনায় এসেছে তার ব্যক্তিগত জীবনও। শিরোপা উদযাপনের সময় পরিবারের সদস্যদের পাশাপাশি গ্যালারিতে উপস্থিত ছিলেন তার বান্ধবী, স্প্যানিশ ফ্যাশন ও লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার ইনেস গার্সিয়া সান্তোস।

চোট কাটিয়ে নিজের প্রথম বিশ্বকাপ খেলতে নামা ১৯ বছর বয়সী ইয়ামাল টুর্নামেন্টের শুরুতে পুরো ছন্দে না থাকলেও ধীরে ধীরে হয়ে ওঠেন স্পেনের আক্রমণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। পুরো আসরে একটি গোল করলেও একাধিক গোলের সুযোগ তৈরি করে দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।

যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের পর ইয়ামালের গলায় ওঠে চ্যাম্পিয়নের পদক। এর মধ্য দিয়ে ইউরো ২০২৪-এর পর ক্যারিয়ারের দ্বিতীয় বড় আন্তর্জাতিক শিরোপা জিতলেন এই তরুণ তারকা।

উদযাপনে পরিবার ও প্রিয়জন

শিরোপা জয়ের পর মাঠে উদযাপনে ইয়ামালের সঙ্গে ছিলেন তার তিন বছর বয়সী ছোট ভাই কেইন। পাশাপাশি গ্যালারিতে উপস্থিত ছিলেন বান্ধবী ইনেস গার্সিয়া সান্তোস।

স্পেনের জয়ের পর ইনেস নিজের ইনস্টাগ্রামে ইয়ামালকে অভিনন্দন জানিয়ে লেখেন, “তুমি পেরেছ। অভিনন্দন আমার ভালোবাসা, তুমি এখন বিশ্বচ্যাম্পিয়ন।”

সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু পরিচয়

সম্প্রতি ২১ বছরে পা দেওয়া ইনেস গার্সিয়া স্পেনে একজন পরিচিত ফ্যাশন ও লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার। চলতি বছরের শুরুতে গ্রিসে একসঙ্গে ছুটি কাটানোর পর ইয়ামাল ও ইনেসের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। পরে মে মাসে বার্সেলোনায় একটি নৈশভোজে প্রথমবারের মতো প্রকাশ্যে একসঙ্গে দেখা যায় তাদের।

সম্পর্ক নিয়ে এক সাক্ষাৎকারে ইনেস বলেন, মানুষ যতটা ভাবছে তার চেয়ে অনেক আগে থেকেই তাদের পরিচয়। সম্পর্ককে সময় দিয়ে ধীরে ধীরে এগিয়েছেন তারা।

তিনি জানান, তাদের পরিচয়ের সূত্র ছিল সামাজিক যোগাযোগমাধ্যম। তার ভাষায়, “অনেকে হয়তো রূপকথার মতো কোনো গল্প শুনতে চান। কিন্তু সত্যিটা হলো-আমাদের পরিচয় হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেই।”

প্রতিটি ম্যাচে গ্যালারিতে

বিশ্বকাপ চলাকালে স্পেনের প্রায় প্রতিটি ম্যাচেই গ্যালারিতে দেখা গেছে ইনেসকে। বেশির ভাগ সময় তিনি ইয়ামালের জার্সি পরেই দলের সমর্থনে উপস্থিত ছিলেন।

ফাইনালের আগে হাফটাইম শোতে জাস্টিন বিবারের পারফরম্যান্সের ঘোষণা শেয়ার করে ইনেস নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ইয়ামালকে উদ্দেশ করে লেখেন, “ফাইনালে পৌঁছাতে যা যা করা লাগে, সব করো। শুনছ? যা লাগে, তাই করো।”

মাঠেও উজ্জ্বল ইয়ামাল

ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা থাকলেও বিশ্বকাপে ইয়ামালের পারফরম্যান্সই সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছে। বয়স মাত্র ১৯ হলেও গুরুত্বপূর্ণ ম্যাচে তার আত্মবিশ্বাস, সৃজনশীলতা এবং আক্রমণভাগে প্রভাব বিস্তারের ক্ষমতা স্পেনের শিরোপা জয়ের পথে বড় ভূমিকা রাখে। ইউরো ২০২৪ ও বিশ্বকাপ ২০২৬-দুটি বড় আন্তর্জাতিক শিরোপা জয়ের মাধ্যমে তিনি ইতোমধ্যেই নিজের প্রজন্মের অন্যতম সেরা প্রতিভা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।


১৬ বছর পর বিশ্বকাপ নিয়ে দেশে ফিরল স্পেন
১৬ বছর পর বিশ্বকাপ নিয়ে দেশে ফিরল স্পেন

১৬ বছর পর ফুটবল বিশ্বকাপ জয়ের গৌরব নিয়ে দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের পর সোমবার (২০ জুলাই) বিশ্বচ্যাম্পিয়ন দলটি মাদ্রিদে পৌঁছায়। বিমানবন্দরে সকাল থেকেই হাজারো সমর্থক চ্যাম্পিয়নদের বরণ করে নিতে জড়ো হন।দলটির বিমান অবতরণের পর অধিনায়ক রদ্রি ট্রফি উঁচিয়ে...

১৩ ঘন্টা আগে


মাত্র ১৯ বছরেই ট্রফির ঝুলি ভরা ইয়ামাল, বিশ্বকাপ জয়ে নতুন ইতিহাস
মাত্র ১৯ বছরেই ট্রফির ঝুলি ভরা ইয়ামাল, বিশ্বকাপ জয়ে নতুন ইতিহাস

মাত্র ১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলের অন্যতম সফল তরুণ তারকায় পরিণত হয়েছেন স্পেনের লামিন ইয়ামাল। ২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ারে আরেকটি বড় অর্জন যোগ করেছেন এই বিস্ময়বালক। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। সেই শিরোপা জয়ের অন্যতম প্রতীক হয়ে...

১৪ ঘন্টা আগে


বিশ্বকাপ হারলেও আশাবাদী নিকো পাজ, ‘ট্রফি আর্জেন্টিনায় ফিরিয়ে আনব’
বিশ্বকাপ হারলেও আশাবাদী নিকো পাজ, ‘ট্রফি আর্জেন্টিনায় ফিরিয়ে আনব’

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে পরাজয়ের পর যখন আর্জেন্টিনা শিবিরে নেমে আসে হতাশার ছায়া, তখনই ভবিষ্যতের জন্য আশার বার্তা দিয়েছেন দলের তরুণ মিডফিল্ডার নিকোলাস পাজ।ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন পোস্টে আর্জেন্টিনার...

১৬ ঘন্টা আগে


মেসির উত্তরসূরি হিসেবে নতুন অধ্যায়, বিশ্বকাপ জয়ে আলোচনার কেন্দ্রে লামিনে ইয়ামাল
মেসির উত্তরসূরি হিসেবে নতুন অধ্যায়, বিশ্বকাপ জয়ে আলোচনার কেন্দ্রে লামিনে ইয়ামাল

ফুটবল বিশ্বে লামিনে ইয়ামালকে অনেকদিন ধরেই ‘ওয়ান্ডার কিড’ বা বিস্ময় বালক বলা হয়। বয়সভিত্তিক ফুটবল থেকে শুরু করে বার্সেলোনার মূল দলে অভিষেক—প্রতিটি ধাপেই তিনি নিজের অসাধারণ প্রতিভার পরিচয় দিয়েছেন। ২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের পর সেই প্রতিভা যেন নতুন এক উচ্চতায় পৌঁছেছে। স্পেনের শিরোপা জয়ের পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তার...

১৯ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom