খেলাধুলা
ফিফা বিশ্বকাপ ২০২৬

বিশ্বকাপ হারলেও আশাবাদী নিকো পাজ, ‘ট্রফি আর্জেন্টিনায় ফিরিয়ে আনব’

স্পোর্টস ডেস্ক

১৫ ঘন্টা আগে


বিশ্বকাপ হারলেও আশাবাদী নিকো পাজ, ‘ট্রফি আর্জেন্টিনায় ফিরিয়ে আনব’

ছবি: সংগৃহীত


২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে পরাজয়ের পর যখন আর্জেন্টিনা শিবিরে নেমে আসে হতাশার ছায়া, তখনই ভবিষ্যতের জন্য আশার বার্তা দিয়েছেন দলের তরুণ মিডফিল্ডার নিকোলাস পাজ।

ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন পোস্টে আর্জেন্টিনার সমর্থকদের উদ্দেশে বিশ্বকাপ ট্রফি দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন তিনি।

নিকো পাজ লেখেন, “আজকের দিনে অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি গর্ব হচ্ছে এই দেশ ও এই দলের প্রতিনিধিত্ব করতে পেরে। আমি এমন এক অসাধারণ দলের অংশ, যারা এই জার্সির জন্য নিজেদের সর্বস্ব উজাড় করে দিতে প্রস্তুত। আমি শুধু সবাইকে ধন্যবাদ জানাতে পারি।”

তিনি আরও বলেন, “আমি কথা দিচ্ছি, বিশ্বকাপ ট্রফি আর্জেন্টিনায় ফিরিয়ে আনার জন্য আমার যা কিছু আছে, সবকিছু উজাড় করে দেব।”

জন্ম স্পেনে, হৃদয়ে আর্জেন্টিনা

ইতালিয়ান ক্লাব কোমোর হয়ে খেলা ২০০৪ সালে স্পেনের সান্তা ক্রুজ দে তেনেরিফেতে জন্ম নেওয়া নিকো পাজের জন্য ফাইনালটি ছিল বিশেষ। স্পেনে জন্ম হলেও পারিবারিক সূত্রে তিনি আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেন।

তার বাবা পাবলো পাজও ১৯৯৮ বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে খেলেছিলেন। বাবার অনুপ্রেরণাতেই ছোটবেলা থেকে আর্জেন্টিনার হয়ে খেলার স্বপ্ন দেখেছেন নিকো।

ফিফার এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “ছোটবেলা থেকেই বাবা আমার মধ্যে আর্জেন্টিনার ফুটবলের প্রতি ভালোবাসা তৈরি করেছেন। তিনি সবসময় আমার নামে আর্জেন্টিনার জার্সি কিনে দিতেন এবং দূর থেকেই আমাকে অনুপ্রাণিত করতেন।”

অনন্য এক রেকর্ড

এই ফাইনালের মাধ্যমে নিকো পাজ বিশ্বকাপ ইতিহাসে একটি ব্যতিক্রমী নজিরও গড়েছেন। ফুটবল ইতিহাসে তিনিই প্রথম খেলোয়াড়, যিনি বিশ্বকাপের ফাইনালে নিজের জন্মভূমির বিপক্ষে খেলেছেন।

স্পেনে জন্ম ও বেড়ে ওঠার কারণে তার ভাষা ও সংস্কৃতিতে স্প্যানিশ প্রভাব থাকলেও আন্তর্জাতিক ফুটবলে তিনি সবসময় আর্জেন্টিনাকেই বেছে নিয়েছেন।

প্রতিপক্ষকেও অভিনন্দন

পরাজয়ের হতাশার মধ্যেও ক্রীড়াসুলভ মানসিকতার পরিচয় দিয়ে স্পেনকে অভিনন্দন জানিয়েছেন নিকো পাজ।

তার পোস্টে তিনি লেখেন, “স্পেন এবং সব স্প্যানিশকে অভিনন্দন।”

বিশ্বকাপে সীমিত সময় মাঠে নামলেও নিকো পাজকে আর্জেন্টিনা ফুটবলের ভবিষ্যতের গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচনা করা হচ্ছে। স্পেনের বিপক্ষে ফাইনালের হতাশা পেছনে ফেলে আগামী বিশ্বকাপে দলকে শিরোপার লড়াইয়ে ফিরিয়ে আনাই এখন তার প্রধান লক্ষ্য।


১৬ বছর পর বিশ্বকাপ নিয়ে দেশে ফিরল স্পেন
১৬ বছর পর বিশ্বকাপ নিয়ে দেশে ফিরল স্পেন

১৬ বছর পর ফুটবল বিশ্বকাপ জয়ের গৌরব নিয়ে দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের পর সোমবার (২০ জুলাই) বিশ্বচ্যাম্পিয়ন দলটি মাদ্রিদে পৌঁছায়। বিমানবন্দরে সকাল থেকেই হাজারো সমর্থক চ্যাম্পিয়নদের বরণ করে নিতে জড়ো হন।দলটির বিমান অবতরণের পর অধিনায়ক রদ্রি ট্রফি উঁচিয়ে...

১২ ঘন্টা আগে


মাত্র ১৯ বছরেই ট্রফির ঝুলি ভরা ইয়ামাল, বিশ্বকাপ জয়ে নতুন ইতিহাস
মাত্র ১৯ বছরেই ট্রফির ঝুলি ভরা ইয়ামাল, বিশ্বকাপ জয়ে নতুন ইতিহাস

মাত্র ১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলের অন্যতম সফল তরুণ তারকায় পরিণত হয়েছেন স্পেনের লামিন ইয়ামাল। ২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ারে আরেকটি বড় অর্জন যোগ করেছেন এই বিস্ময়বালক। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। সেই শিরোপা জয়ের অন্যতম প্রতীক হয়ে...

১৩ ঘন্টা আগে


বিশ্বকাপ জয়ে আলোচনায় লামিনে ইয়ামালের ব্যক্তিগত জীবনও, গ্যালারিতে ছিলেন বান্ধবী ইনেস গার্সিয়া
বিশ্বকাপ জয়ে আলোচনায় লামিনে ইয়ামালের ব্যক্তিগত জীবনও, গ্যালারিতে ছিলেন বান্ধবী ইনেস গার্সিয়া

২০২৬ ফিফা বিশ্বকাপে স্পেনের শিরোপা জয়ের অন্যতম আলোচিত নাম লামিনে ইয়ামাল। মাঠে তার নৈপুণ্য যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি বিশ্বকাপ ফাইনালের পর আলোচনায় এসেছে তার ব্যক্তিগত জীবনও। শিরোপা উদযাপনের সময় পরিবারের সদস্যদের পাশাপাশি গ্যালারিতে উপস্থিত ছিলেন তার বান্ধবী, স্প্যানিশ ফ্যাশন ও লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার ইনেস গার্সিয়া সান্তোস।চোট কাটিয়ে নিজের প্রথম বিশ্বকাপ খেলতে...

১৬ ঘন্টা আগে


মেসির উত্তরসূরি হিসেবে নতুন অধ্যায়, বিশ্বকাপ জয়ে আলোচনার কেন্দ্রে লামিনে ইয়ামাল
মেসির উত্তরসূরি হিসেবে নতুন অধ্যায়, বিশ্বকাপ জয়ে আলোচনার কেন্দ্রে লামিনে ইয়ামাল

ফুটবল বিশ্বে লামিনে ইয়ামালকে অনেকদিন ধরেই ‘ওয়ান্ডার কিড’ বা বিস্ময় বালক বলা হয়। বয়সভিত্তিক ফুটবল থেকে শুরু করে বার্সেলোনার মূল দলে অভিষেক—প্রতিটি ধাপেই তিনি নিজের অসাধারণ প্রতিভার পরিচয় দিয়েছেন। ২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের পর সেই প্রতিভা যেন নতুন এক উচ্চতায় পৌঁছেছে। স্পেনের শিরোপা জয়ের পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তার...

১৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom