সারাদেশ

বিএসএফের পুশইন করা ষষ্ঠী চন্দ্র বর্মনকে পরিবারের কাছে হস্তান্তর

অনলাইন ডেস্ক

৪ মাস আগে


বিএসএফের পুশইন করা ষষ্ঠী চন্দ্র বর্মনকে পরিবারের কাছে হস্তান্তর

ছবি: সংগৃহীত


জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইনের শিকার হওয়া ষষ্ঠী চন্দ্র বর্মনকে (৬০) পরিবারের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে বকশীগঞ্জ থানা প্রাঙ্গণে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে তার বড় ভাই ভবানী বর্মনের কাছে হস্তান্তর করা হয়। ষষ্ঠী চন্দ্র বর্মন রাজশাহীর গোদাগাড়ী উপজেলা-এর চান্দলাই এলাকার বাসিন্দা।

জানা যায়, প্রায় দুই মাস আগে তিনি নিখোঁজ হন। বুধবার সকালে বকশীগঞ্জ সীমান্তের রামরামপুর এলাকার ১০৮২ নম্বর সীমান্ত পিলারের কাছে বিএসএফ তাকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে তারা ব্যর্থ হয়ে তাকে শূন্যরেখায় ফেলে রেখে যায়।

পরবর্তীতে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো পক্ষই তাকে নিজেদের নাগরিক হিসেবে গ্রহণ করেনি। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং দুই দেশের সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। একপর্যায়ে সারারাত শূন্যরেখায় অবস্থান করেন ষষ্ঠী চন্দ্র বর্মন।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখে তার স্বজনরা তাকে শনাক্ত করেন এবং বিজিবির সঙ্গে যোগাযোগ করেন। পরিচয় যাচাইয়ের পর তাকে উদ্ধার করে বকশীগঞ্জ থানায় নেওয়া হয়।

বৃহস্পতিবার রাজশাহী থেকে তার বড় ভাই ভবানী বর্মন ও জামাতা রোদ চন্দ্র বর্মন থানায় এসে তাকে গ্রহণ করেন। দীর্ঘদিন পর ভাইকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ভবানী বর্মন।

তিনি বলেন, “দুই মাস আগে আমার ভাই নিখোঁজ হয়েছিল। আমরা গরিব মানুষ হওয়ায় কোথাও অভিযোগ করতে পারিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও দেখে জানতে পারি সে জামালপুর সীমান্তে রয়েছে। পরে বিজিবির সহযোগিতায় তাকে ফিরে পেয়েছি।”

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন জানান, পরিবারের পক্ষ থেকে যোগাযোগের পর পরিচয় নিশ্চিত করা হয়। এরপর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ষষ্ঠী চন্দ্র বর্মনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরে বিকেল ৫টার দিকে একটি মাইক্রোবাসে করে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে রাজশাহীর উদ্দেশে রওনা হন।


পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আভাস তিন বিভাগে
পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আভাস তিন বিভাগে

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪...

২ দিন আগে


হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত আহত ২
হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত আহত ২

কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুমদি ইউনিয়নের চরপুমদি গ্রামের ‘মেসার্স মায়ের দোয়া ব্রিকসে’ এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকেরা হলেন চরপুমদি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া (২০) এবং একই গ্রামের ছফির উদ্দিনের

৮ দিন আগে


শিশুকে ঘুম পাড়াতে সমস্যা হলে যা করবেন
শিশুকে ঘুম পাড়াতে সমস্যা হলে যা করবেন

শিশুকে ঘুম পাড়ানো অনেক অভিভাবকের কাছেই কঠিন কাজ। বিশেষ করে রাতে শিশু ঘুমাতে না চাইলে দুশ্চিন্তায় পড়েন বাবা-মা। তবে শিশু বিশেষজ্ঞরা বলছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুর ঘুমের সময় ও ধরনেও পরিবর্তন আসে। শিশুর দৈনন্দিন খাদ্যাভ্যাস, খেলাধুলা, টয়লেটের অভ্যাস এবং ঘুমের পরিবেশ—সবকিছুর ওপরই এর প্রভাব পড়ে।শিশু বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান...

১১ দিন আগে


ঝিনাইদহে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার, হত্যার অভিযোগ
ঝিনাইদহে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের একটি ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের দাবি, শিখাকে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।শিখা ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের শহিদুল ইসলামের মেয়ে।...

১১ দিন আগে

Dr.Mahfuzul Alom