সারাদেশ

বিএনপি ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্যের দাম কমতে শুরু করেছে: বরকত উল্লাহ বুলু

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


বিএনপি ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্যের দাম কমতে শুরু করেছে: বরকত উল্লাহ বুলু

ছবি: সংগৃহীত


নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু বলেছেন, বিএনপি ক্ষমতায় আসার পর থেকেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমতে শুরু করেছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে নোয়াখালীর বেগমগঞ্জে প্রান্তিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বরকত উল্লাহ বুলু বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর বাজারে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তিনি দাবি করেন, এলপিজি গ্যাসের দাম আগে ২২০০ থেকে ২৩০০ টাকায় পৌঁছেছিল, যা বর্তমানে ১২৮০ টাকার মধ্যে নেমে এসেছে। পর্যায়ক্রমে অন্যান্য পণ্যের দামও নিয়ন্ত্রণে চলে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় বিএনপির অতীত অভিজ্ঞতার আলোকে দেশ পরিচালিত হবে। এ সময় তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে দেশ পরিচালনায় স্থিতিশীলতা আসবে।

অনুষ্ঠানে বরকত উল্লাহ বুলু জানান, বেগমগঞ্জ উপজেলায় ৩২ লাখ টাকার ইফতার সামগ্রী পাঁচ হাজার প্রান্তিক মানুষের মাঝে বিতরণ করা হবে। পরবর্তীতে ঈদ সামগ্রীও বিতরণের পরিকল্পনা রয়েছে।

তিনি স্থানীয় বিত্তবানদের রমজান মাসে অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, “আমরা বিএনপি প্রান্তিক মানুষের পাশে আছি। বিত্তবানরা এগিয়ে এলে আমরা আরও উৎসাহিত হব।”

এসময় বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, সাধারণ সম্পাদক মহসিন আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আভাস তিন বিভাগে
পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আভাস তিন বিভাগে

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪...

২ দিন আগে


হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত আহত ২
হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত আহত ২

কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুমদি ইউনিয়নের চরপুমদি গ্রামের ‘মেসার্স মায়ের দোয়া ব্রিকসে’ এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকেরা হলেন চরপুমদি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া (২০) এবং একই গ্রামের ছফির উদ্দিনের

৮ দিন আগে


শিশুকে ঘুম পাড়াতে সমস্যা হলে যা করবেন
শিশুকে ঘুম পাড়াতে সমস্যা হলে যা করবেন

শিশুকে ঘুম পাড়ানো অনেক অভিভাবকের কাছেই কঠিন কাজ। বিশেষ করে রাতে শিশু ঘুমাতে না চাইলে দুশ্চিন্তায় পড়েন বাবা-মা। তবে শিশু বিশেষজ্ঞরা বলছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুর ঘুমের সময় ও ধরনেও পরিবর্তন আসে। শিশুর দৈনন্দিন খাদ্যাভ্যাস, খেলাধুলা, টয়লেটের অভ্যাস এবং ঘুমের পরিবেশ—সবকিছুর ওপরই এর প্রভাব পড়ে।শিশু বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান...

১১ দিন আগে


ঝিনাইদহে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার, হত্যার অভিযোগ
ঝিনাইদহে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের একটি ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের দাবি, শিখাকে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।শিখা ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের শহিদুল ইসলামের মেয়ে।...

১১ দিন আগে

Dr.Mahfuzul Alom