বিএনপি দিল্লির আধিপত্য মেনে নিয়ে ক্ষমতায় এসেছে: ব্যারিস্টার ফুয়াদ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি সরকার ক্ষমতায় এসে ইতোমধ্যে “অন্ধ আচরণ” শুরু করেছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
রোববার (৮ মার্চ) দুপুরে রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে ‘গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, “হাসিনা সরকার ক্ষমতায় এসে কিছু সময় পরে এসব কাজ শুরু করেছিল। কিন্তু বর্তমান সরকার শপথের দিন থেকেই একই ধরণের আচরণ শুরু করেছে। তারা শপথ না নিয়েই প্রথম দিন থেকে গণঅভ্যুত্থানকে অস্বীকার করার চেষ্টা করছে।”
তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার দিল্লির আধিপত্য মেনে নিয়ে ক্ষমতায় এসেছে এবং আওয়ামী শাসনব্যবস্থাকে কোনো না কোনোভাবে পুনর্বাসনের চেষ্টা করছে।
এবি পার্টির এই নেতা বলেন, “গণঅভ্যুত্থানের সরকারের যে আইনি মর্যাদা দেওয়ার কথা ছিল, তা দেওয়া হয়নি। একটি গণঅভ্যুত্থানকে ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন হয়ে সংবিধানের ১০৬ অনুচ্ছেদের মাধ্যমে সুপ্রিম কোর্টের ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। এটিই আমাদের ‘আদি পাপ’, যার ফল এখনো বহন করতে হচ্ছে।”
তিনি আরও বলেন, “জুলাই সনদ, এর অধ্যাদেশ এবং গণভোটকে আজ প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। কারণ আমরা গত সরকারের আইনি অবস্থান পরিষ্কার করতে পারিনি। সংবিধানের নাম ব্যবহার করে একটি সরকারকে সাংবিধানিক সরকার হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে, অথচ বাস্তবে সেই বৈশিষ্ট্য এতে ছিল না।”
ব্যারিস্টার ফুয়াদ দাবি করেন, আওয়ামী লীগ প্রশ্ন ও দিল্লি ইস্যু মোকাবিলায় ব্যর্থ হয়ে বর্তমান সরকারও রাজনৈতিক ‘চোরাবালিতে’ পা দিয়েছে।
তিনি বলেন, “বিএনপি শত শত শহীদের রক্তের সঙ্গে গাদ্দারি করেছে। সম্প্রতি স্বাধীনতা পুরস্কার ও ‘অদম্য নারী’ পুরস্কার ঘোষণা করা হয়েছে, কিন্তু সেখানে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের কোনো প্রতিফলন নেই। সেই আন্দোলনের কোনো নায়ককে স্বীকৃতি দেওয়া হয়নি।”
বিএনপি সরকারের উদ্দেশে তিনি বলেন, “ক্ষমতার কারণে আপনাদের চোখে ছানি পড়েছে। দ্রুত সেই ছানির অপারেশন করে চোখ পরিষ্কার করুন। তা না হলে আপনাদের রাজনীতি এবং ভবিষ্যৎ বাংলাদেশ অন্ধত্বের অভিশাপে পড়বে।”
যুবকদের হাত ধরেই গড়ে উঠবে সবার বাংলাদেশ: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে। দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই প্রতিটি নাগরিকের স্বার্থ রক্ষা করা সম্ভব হবে। আর তখনই সবার জন্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...
১২ ঘন্টা আগে
মিরপুর-১০-এ দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে কথা বলে তাঁদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন। শনিবার (১৭ অক্টোবর) সকালে তিনি মিরপুর-১০ এলাকা সরেজমিনে পরিদর্শনে যান বলে জানান তাঁর প্রেস সচিব একেএম নাজমুল হক।পরিদর্শনকালে প্রধানমন্ত্রী
২০ ঘন্টা আগে
বিধবা কার্ড চালু হলে সবার আগে এমপির স্ত্রীই চাইবেন: হাসনাত আবদুল্লাহ
সরকার বিধবা কার্ড চালু করলে সবার আগে সংসদ সদস্যের (এমপি) স্ত্রী তা চাইবেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, এটাই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি।সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে...
৩ দিন আগে
ভাণ্ডারিয়ায় সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ, তালিকায় ছাত্রদল নেতা
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ উঠেছে। উপজেলার তেলিখালী ইউনিয়নে সার ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান রুবেল। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির নেতাদের সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।অনুসন্ধানে জানা যায়, তেলিখালী ইউনিয়নে ‘আজাদী করপোরেশন’ নামে...
৪ দিন আগে
