ভাত ছাড়লেন, তবুও কি ওজন বাড়ছে? পুষ্টিবিদরা বলছেন— দোষ ‘আটার রুটির’
অনলাইন ডেস্ক
ওজন কমাতে অনেকেই ভাত বাদ দিয়ে রুটির দিকে ঝুঁকছেন। কিন্তু ভাত না খেলেও ওজন কমছে না; বরং কারও কারও ওজন বাড়ছে আরও বেশি। বিশেষজ্ঞরা বলছেন, ভাতের বদলে অতিরিক্ত আটার রুটি খাওয়াই এর প্রধান কারণ।
পুষ্টিবিদদের মতে, আটার রুটি মোটেও ‘পুরোপুরি স্বাস্থ্যকর’ নয়। বরং বেশি পরিমাণে খেলে দ্রুত বাড়তে পারে ওজন এবং রক্তে শর্করার মাত্রা। বিশেষ করে ডায়াবেটিস রোগীরা ভাত বাদ দিয়ে শুধু রুটি খেতে শুরু করলে তাদের সুগার আরও বেড়ে যেতে পারে।
পুষ্টিবিদ শম্পা চক্রবর্তী বলেন, “ভাত অল্প করে দুই বেলা খেলে কোনো সমস্যা নেই। পরিমাণ মেপে খেলে ক্যালোরিও বাড়বে না।” তিনি আরও জানান, ভাতের বদলে যদি দুই বেলা ৫–৬টি করে রুটি খাওয়া হয়, তবে ওজন দ্বিগুণ বেড়ে যেতে পারে। সাদা আটা বা ময়দার রুটি ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষভাবে ক্ষতিকর।
তাঁর পরামর্শ—
- সারা দিনে সর্বোচ্চ ৩–৪টি রুটি খাওয়া যেতে পারে
- রুটির সঙ্গে সবজি ও কম মসলায় রান্না তরকারি খাওয়া উত্তম
- অতিরিক্ত কার্বোহাইড্রেট যেভাবেই নেন, ওজন বাড়বেই
রুটি কেন ক্ষতির কারণ হতে পারে?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, রুটি বা ভাত নয়— পরিমাণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আটা ও ময়দা প্রক্রিয়াজাত খাবার, যা তৈরি করতে গিয়ে বহুবার পরিশোধন করা হয়। এতে ফাইবার, ভিটামিন ও খনিজের বড় অংশই নষ্ট হয়ে যায়।
এই পরিশোধিত আটা শরীরে দ্রুত হজম হয় এবং রক্তে শর্করা বাড়িয়ে দেয়, বাড়ায় ওজনও।
ওজন কমাতে কোন রুটিগুলো নিরাপদ?
পুষ্টিবিদদের মতে, আটার রুটির বদলে নিচের বিকল্পগুলো অনেক বেশি স্বাস্থ্যকর—
- জোয়ারের রুটি: ফাইবার, পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম সমৃদ্ধ; হজমে সহায়ক
- বাজরার রুটি: ক্যালোরি কম, রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে
- রাগির রুটি: আয়রন বেশি; রক্তস্বল্পতা দূর করতে উপকারী
- ওটসের রুটি: উচ্চ ফাইবার; ওজন দ্রুত কমাতে কার্যকর
বিশেষজ্ঞদের মূল পরামর্শ— ভাত বা রুটি যে-ই খান, পরিমাণ নিয়ন্ত্রণে রাখা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের ডিজিটাল ক্যাম্পেইন
ক্রমেই ভয়ংকর হয়ে ওঠা ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে তিন মাসব্যাপী বিশেষ ‘ডিজিটাল সচেতনতা ক্যাম্পেইন’ শুরু হয়েছে। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত এ প্রচারে কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।সোমবার (২১ সেপ্টেম্বর) এক বার্তায় এ আহ্বান জানান তিনি।স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, শুধু প্রশাসনিক উদ্যোগ...
২ ঘন্টা আগে
ডেঙ্গুতে জামায়াত নেতার মৃত্যু
কুমিল্লার চান্দিনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাজী মনিরুল ইসলাম নামে জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার রাত ২টা ৪৫ মিনিটে রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।হাজী মনিরুল ইসলাম চান্দিনা পৌর এলাকার বিশ্বাস গ্রামের বাসিন্দা ছিলেন। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পাশাপাশি তিনি হৃদরোগেও ভুগছিলেন
৪ দিন আগে
ডেঙ্গুতে ৯ মাসের অন্তঃসত্ত্বা কলেজছাত্রীর মৃত্যু, বাঁচল না অনাগত সন্তানও
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুকালে তিনি নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁর সঙ্গে অনাগত সন্তানকেও বাঁচানো সম্ভব হয়নি। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।পরিবার ও স্থানীয় সূত্রে...
৪ দিন আগে
সবার জন্য মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের
রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর নভোথিয়েটারের প্লেনারি হলে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এর ‘হেলথ ইনোভেশন ফর অল: এক্সপান্ডিং অ্যাকসেস টু অ্যাফোর্ডেবল অ্যান্ড ইনক্লুসিভ কেয়ার’ শীর্ষক প্লেনারি আলোচনায় তিনি এসব কথা বলেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।ডা. জুবাইদা রহমান বলেন, উন্নত হাসপাতাল নির্মাণ বা আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ করাই...
৮ দিন আগে
