ঐতিহাসিক স্থাপত্যের নকশায় নতুন ৫০০ টাকার নোট বাজারে আনছে বাংলাদেশ ব্যাংক
অনলাইন ডেস্ক
বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে তুলে ধরে নতুন নকশার ৫০০ টাকার নোট বাজারে আনছে বাংলাদেশ ব্যাংক। ২০২৪ সালের ছাত্র–জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে সব মূল্যমানের নোট পুনরায় ছাপানোর উদ্যোগের অংশ হিসেবেই বৃহস্পতিবার থেকে বাজারে আসছে নতুন এই নোট।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নোটটি প্রথমে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে অন্যান্য শাখায়ও পাওয়া যাবে। গভর্নর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত এ নোটের দৈর্ঘ্য ১৫২ মিলিমিটার ও প্রস্থ ৬৫ মিলিমিটার।
নতুন নোটের সামনের বাম পাশে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার, আর মাঝখানে জলছাপে ফুটে উঠেছে পাতা–কলিসহ জাতীয় ফুল শাপলা। নোটের পেছনের অংশে যুক্ত করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি। সার্বিক নকশায় সবুজ রঙের আধিক্য রাখা হয়েছে।
নোটটির নিরাপত্তা বৈশিষ্ট্যেও এসেছে বেশ কিছু পরিবর্তন। জলছাপে এবার ব্যবহার করা হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের মুখ, যার নিচে ইলেকট্রো টাইপে দেখা যাবে ‘৫০০’ ও বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম। রঙ পরিবর্তনশীল কালির ব্যবহারে নোট নড়ালে ডান পাশের ‘৫০০’ লেখাটি সবুজ থেকে নীল রঙে পরিণত হয়। লাল–সোনালি রঙের পেঁচানো নিরাপত্তা সুতায় আলো ফেললে ‘৫০০ টাকা’ লেখা স্পষ্টভাবে ভেসে ওঠে। দৃষ্টি প্রতিবন্ধীদের সুবিধার জন্য নোটের নিচে ডান পাশে পাঁচটি উঁচু বৃত্ত রাখা হয়েছে। এছাড়া শহীদ মিনারসহ কয়েকটি অংশ ইন্টাগ্লিও প্রিন্ট হওয়ায় স্পর্শে উঁচু অনুভূত হবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শিরোনামের নতুন সিরিজের অংশ হিসেবে এই নোটটি বাজারে আসছে। এর আগে একই সিরিজে ১০০০, ১০০, ৫০ ও ২০ টাকার নোট ইস্যু করা হয়েছে।
নতুন নোট বাজারে এলেও প্রচলিত সব পুরনো নোট ও কয়েন আগের মতোই বৈধ থাকবে। পাশাপাশি মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ অবিনিময়যোগ্য নমুনা নোট মুদ্রণ করা হয়েছে, যা নির্ধারিত মূল্যে মিরপুরের টাকা জাদুঘর থেকে সংগ্রহ করা যাবে।
টানা বৃষ্টিতে রাজধানীতে কাঁচামরিচ ৪০০ টাকা কেজি, বিপাকে সাধারণ ক্রেতারা
টানা কয়েক দিনের ভারী বৃষ্টির প্রভাবে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার খুচরা বাজারগুলোতে হঠাৎ করেই বেড়েছে কাঁচামরিচের দাম। বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। অল্প সময়ের ব্যবধানে এমন মূল্যবৃদ্ধিতে চরম বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ।রোববার উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর বাজারসহ প্রায় সব খুচরা...
১ দিন আগে
এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: পেট্রোবাংলা
দেশে প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে চলমান গুঞ্জনের মধ্যে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলা। সংস্থাটি জানিয়েছে, এই মুহূর্তে গ্যাসের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই। একই সঙ্গে এ বিষয়ে প্রচারিত বিভিন্ন তথ্য বা গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে।শনিবার (১ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক
২ দিন আগে
রাজধানীতে মাছ-ডিমের দামে নতুন ঊর্ধ্বগতি, নাগালের বাইরে সামুদ্রিক মাছ
রাজধানীর বাজারে গরুর মাংসের দাম স্থিতিশীল থাকলেও চলতি সপ্তাহে আবারও বেড়েছে মাছ, ডিম ও কিছু ধরনের মুরগির দাম। বিশেষ করে মাছের বাজারে ঊর্ধ্বগতির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। সামুদ্রিক মাছের দাম এতটাই বেড়েছে যে, অধিকাংশ প্রজাতির মাছ কিনতে এখন ক্রেতাদের প্রতি কেজিতে এক হাজার টাকার বেশি গুনতে হচ্ছে।শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর...
৪ দিন আগে
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও জলদস্যুতা, ব্যবসায়ীদের উদ্বেগ
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও জলদস্যুতার ঘটনা বেড়েছে। চলতি মাসেই বিদেশি জাহাজে অন্তত তিনটি দস্যুতার অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। ব্যবসায়ীদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোর আস্থা কমে যেতে পারে। একই সঙ্গে বীমা ব্যয় ও পণ্য পরিবহনের খরচও...
৫ দিন আগে
