‘আর্জেন্টিনাকে হারাবে কেপ ভার্দে’-ঘানার তান্ত্রিক বোন্সামের দাবি
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
ইংল্যান্ড–ঘানা ম্যাচের সময় গ্যালারিতে রহস্যময় আচরণের মাধ্যমে আলোচনায় আসা ঘানার তান্ত্রিক নানা কিয়াঙ্কু বোন্সাম এবার নতুন ভবিষ্যদ্বাণী করেছেন। তার দাবি, বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দের কাছে বিদায় নেবে আর্জেন্টিনা।
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টার-কে দেওয়া এক সাক্ষাৎকারে বোন্সাম দাবি করেছিলেন, তিনি ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের ওপর ‘কালো জাদুর অভিশাপ’ দিয়েছেন, যার ফলে ওই ম্যাচে কেন গোল করতে পারবেন না। কাকতালীয়ভাবে সেই ম্যাচে হ্যারি কেন গোল করতে পারেননি এবং ম্যাচটি ড্র হয়েছিল।
এবার আরেক সাক্ষাৎকারে বোন্সাম বলেন, “কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে।” তবে এ ম্যাচে তিনি কোনো ধরনের তান্ত্রিক কার্যক্রম চালাবেন কি না, সে বিষয়ে কিছু জানাননি।
আগামী ৪ জুলাই মায়ামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৪টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে।
টুর্নামেন্টে নবাগত কেপ ভার্দে ইতোমধ্যেই চমক দেখিয়েছে। দলটি স্পেন ও সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করে এবং উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে নকআউট পর্বে জায়গা করে নেয়। শক্তিশালী রক্ষণভাগ ও গোলকিপিংয়ের কারণে দলটি ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে।
বিশ্বকাপে নিউইয়র্কে ‘বাংলা মেলা’ প্রবাসীদের মিলনমেলায় পরিণত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ককে বিশ্বের অন্যতম অভিবাসীবান্ধব শহর বলা হয়। নানা ভাষা, সংস্কৃতি ও জাতিসত্তার মানুষের এই শহরে বাংলাদেশিরাও নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে নিয়মিত আয়োজন করে থাকেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এরই ধারাবাহিকতায় নিউইয়র্কের ব্রঙ্কসে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশি-আমেরিকান সাংস্কৃতিক সংগঠন ‘বাংলা মেলা’।রোববার (স্থানীয় সময়) সপ্তাহের ছুটির দিনে আয়োজিত এ...
৬ ঘন্টা আগে
ষষ্ঠ বিশ্বকাপের স্বপ্নে আনচেলত্তির ব্রাজিল, আশা-চাপের কেন্দ্রবিন্দু ইতালিয়ান কোচ
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের অপেক্ষা এখন ২৪ বছরের। ২০০২ সালের পর একাধিকবার শক্তিশালী দল নিয়েও কাঙ্ক্ষিত সাফল্য অধরা থেকেছে সেলেসাওদের। এবারও দলে আছেন অভিজ্ঞ ও তারকাখচিত ফুটবলাররা। তবে বিশ্লেষকদের মতে, ব্রাজিলের বিশ্বকাপ যাত্রার সাফল্য অনেকটাই নির্ভর করবে প্রধান কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনা, কৌশল এবং ম্যাচ পরিচালনার দক্ষতার ওপর।ক্লাব...
৬ ঘন্টা আগে
বাংলাদেশের ফুটবলপ্রেমে মুগ্ধ এমিলিয়ানো মার্টিনেজ
বিশ্বকাপে বাংলাদেশের কোনো দল না থাকলেও ফুটবল উন্মাদনায় বিশ্বের অন্যতম আলোচিত দেশ হিসেবে পরিচিত বাংলাদেশ। বিশেষ করে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রতি এ দেশের সমর্থকদের আবেগ আন্তর্জাতিক অঙ্গনেও বহুবার আলোচনায় এসেছে। এবার সেই ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপপর্বে শতভাগ জয় নিয়ে নকআউট...
১ দিন আগে
মেসির পায়ে আরেকটি রেকর্ড, টানা সাত ম্যাচে গোলের নতুন ইতিহাস
ফুটবল ইতিহাসে রেকর্ড যেন লিওনেল মেসির নিত্যসঙ্গী। মাঠে নামলেই নতুন কোনো অর্জনের সাক্ষী হন আর্জেন্টাইন মহাতারকা। এবারও তার ব্যতিক্রম হয়নি। বদলি হিসেবে মাঠে নেমে ফ্রি-কিক থেকে দৃষ্টিনন্দন গোল করে বিশ্বকাপের ইতিহাসে টানা সাত ম্যাচে গোল করার নতুন কীর্তি গড়েছেন তিনি।ম্যাচের শুরুতে বেঞ্চে থাকলেও ৬০তম মিনিটে মাঠে নামেন মেসি। এরপর অল্প...
১ দিন আগে
