‘আমি না খাইয়া থাকলেও কারো কাছে হাত পাতি না, শরম করে’
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সকাল গড়িয়ে দুপুর। সিদ্ধিরগঞ্জ-এর পাইনাদী এলাকায় ভাঙা ইটের স্তূপের পাশে বসে ছোট্ট হাতুড়ি দিয়ে ইট ভাঙছেন আনোয়ারা বেগম (৬৯)। বয়সের ভারে নুয়ে পড়া শরীর, তবু থেমে নেই তার হাত। কারণ কাজ থামলেই থেমে যাবে খাবার আর ওষুধের ব্যবস্থা।
“আমি না খাইয়া থাকলেও কারো কাছে হাত পাতি না, শরম করে”-নিজের জীবনের কঠিন বাস্তবতা এভাবেই তুলে ধরেন তিনি।
নদীভাঙনে নিঃস্ব, শহরে সংগ্রাম
আনোয়ারার বাড়ি ডিমলা উপজেলা-র পূর্ব ছাতনাই গ্রামে। তিস্তা নদীর ভাঙনে হারিয়ে যায় সহায়-সম্পদ। এরপর স্বামী রেফাজউদ্দীন ভূঁইয়ার সঙ্গে ঢাকায় এসে বসবাস শুরু করেন।
শুরুতে স্বামী রিকশা চালাতেন, পরে দিনমজুরের কাজ করতেন। অল্প আয়ে কোনো রকমে চলছিল সংসার। কিন্তু ২০০৮ সালে স্বামী অসুস্থ হয়ে পড়লে ভেঙে পড়ে সেই স্বাভাবিক জীবন।
ইট ভেঙেই বাঁচার লড়াই
স্বামীর চিকিৎসা চালাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েন তারা। তখনই জীবিকার তাগিদে ইট ভাঙার কাজ শুরু করেন আনোয়ারা। দিনে ৪০ টাকা মজুরিতে শুরু হওয়া সেই কাজই এখন তার একমাত্র ভরসা।
২০১২ সালে স্বামীর মৃত্যুর পর পুরোপুরি একা হয়ে পড়েন তিনি। সন্তানহীন জীবনে আরও গভীর হয় তার নিঃসঙ্গতা।
বয়সের ভার, তবু থামে না সংগ্রাম
বর্তমানে দিনে গড়ে ১৫০ টাকার মতো আয় হয় তার। এই সামান্য আয় দিয়েই চালাতে হয় খাবার ও চিকিৎসার খরচ। আলসারসহ নানা রোগে ভুগলেও কাজ বন্ধ করার সুযোগ নেই।
স্থানীয় বাসিন্দাদের সহায়তায় একটি কক্ষে থাকেন তিনি। তবে নিজের খরচ নিজেই চালানোর চেষ্টা করেন সবসময়।
পরিচয়পত্র নেই, নেই সহায়তা
জাতীয় পরিচয়পত্র না থাকায় কোনো সরকারি সহায়তা পান না আনোয়ারা বেগম। বয়স্ক ভাতার মতো সুবিধা থেকেও বঞ্চিত তিনি।
মে দিবসের সরল উপলব্ধি
শ্রমিক দিবস সম্পর্কে তার উপলব্ধি খুবই সরল-“কাম করলে টাকা পামু, টাকা পাইলে খাওন আর ওষুধ পামু।”
প্রতীক এক সংগ্রামের
আনোয়ারা বেগমের জীবন শুধু ব্যক্তিগত সংগ্রামের গল্প নয়; এটি সমাজের প্রান্তিক মানুষের বাস্তবতার প্রতিচ্ছবি। বার্ধক্যে এসে ন্যূনতম নিরাপত্তা না পাওয়ার এই চিত্র রাষ্ট্র ও সমাজের জন্য এক কঠিন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
চাঁদাবাজির অভিযোগে এমপির ছেলেকে ডিবিতে জিজ্ঞাসাবাদ
চাঁদাবাজির অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান-এর ছেলে খায়রুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।রোববার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।কী বলা হয়েছে ডিবির বিজ্ঞপ্তিতেবিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিকভাবে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ খায়রুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য কার্যালয়ে আনে। পরে অধিকতর
৬ দিন আগে
আইনজীবী চৈতালী চক্রবর্তীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি হেফাজতে ইসলামের
সুপ্রিম কোর্টের আইনজীবী চৈতালী চক্রবর্তী-কে গ্রেপ্তার, বিশেষ ট্রাইব্যুনালে বিচার এবং তাঁর আইনজীবী সনদ স্থায়ীভাবে বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।রোববার এক বিবৃতিতে সংগঠনের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান এ দাবি জানান।বিবৃতিতে বলা হয়, গাইবান্ধার পলাশবাড়ীতে ‘এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি’ স্থাপনের উদ্যোগ এবং চৈতালী চক্রবর্তীর কিছু
৬ দিন আগে
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সুনামগঞ্জের সাদা পাথর, পর্যটন কেন্দ্র বন্ধ
টানা বৃষ্টিপাত এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদা পাথর এলাকা পানির নিচে তলিয়ে গেছে। এ পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে পর্যটনকেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।রোববার এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, সুনামগঞ্জ, সিলেট এবং ভারতের মেঘালয়
৬ দিন আগে
গুলিবিদ্ধ ‘কাইল্লা পলাশ’ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন
রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্লা পলাশ’ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।শুক্রবার (২০ জুন) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।পুলিশ জানায়, পশ্চিম রামপুরার বাসিন্দা
৬ দিন আগে
