সারাদেশ

সিলেটে জুলাই গ্রাফিতি মুছল সিসিক, ক্ষোভে ফুঁসছে ছাত্রশক্তি

অনলাইন ডেস্ক

২ দিন আগে


{news.title}

ছবি: সংগৃহীত


আগামী ২ মে প্রধানমন্ত্রীর সিলেট সফরকে ঘিরে নগরীর সৌন্দর্যবর্ধন কার্যক্রমের অংশ হিসেবে চৌহাট্টা এলাকায় জুলাই আন্দোলনের গ্রাফিতি মুছে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট সিটি করপোরেশন (সিসিক) নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় রং করা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ পরিচালনা করছে। এর অংশ হিসেবে চৌহাট্টা এলাকায় অবস্থিত সরকারি আলিয়া মাদ্রাসার দেয়ালে আঁকা জুলাই আন্দোলনের বিভিন্ন গ্রাফিতি মুছে সাদা রং করা হয়।

ঘটনার খবর পেয়ে মঙ্গলবার রাতে জাতীয় ছাত্রশক্তি-এর নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানান। তারা একই দেয়ালে “জান দেবো, জুলাই দেব না” স্লোগান লিখে প্রতিক্রিয়া জানান।

এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সিলেট মহানগরের আহ্বায়ক জুবায়ের আহমেদ ও সদস্য সচিব কাউসার গাজী ক্ষোভ প্রকাশ করে বলেন, “সৌন্দর্যবর্ধনের নামে এই উদ্যোগ মূলত ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা।” তাদের মতে, জুলাই আন্দোলনের স্মারক হিসেবে থাকা এসব গ্রাফিতি ইচ্ছাকৃতভাবে সরানো হয়েছে।

নেতৃবৃন্দ আরও বলেন, “যে আন্দোলনের ধারাবাহিকতায় বর্তমান সরকার ক্ষমতায় এসেছে, সেই জুলাইয়ের স্মৃতিচিহ্ন মুছে ফেলা দ্বিচারিতার পরিচয় বহন করে।” তারা ২৪ ঘণ্টার মধ্যে গ্রাফিতি পুনরায় অঙ্কনের দাবি জানান এবং তা বাস্তবায়ন না হলে সাধারণ ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে সর্বাত্মক আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এ ঘটনায় নগরজুড়ে আলোচনা চললেও এ বিষয়ে এখনো সিসিকের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom