সারাদেশ

আলোহীন কেন্দ্রে মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

২ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষার্থীদের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা দিতে হয়েছে। ঘটনাটি ঘটে রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষা কেন্দ্রে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই ওই কেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। বিষয়টি বিদ্যুৎ অফিসে একাধিকবার জানানো হলেও তাৎক্ষণিক সমাধান হয়নি। পরে ঝড়বৃষ্টি শুরু হলে কেন্দ্র কর্তৃপক্ষ পরীক্ষার কক্ষগুলোতে মোমবাতি জ্বালিয়ে আলোয়ের ব্যবস্থা করে।

কেন্দ্র সচিব ও পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহেদুল আলম বলেন, “পরীক্ষার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকবে-এমন ধারণা ছিল, তাই বিকল্প ব্যবস্থা রাখা হয়নি। কিন্তু সকাল থেকেই বিদ্যুৎ না থাকায় এবং বারবার যোগাযোগ করেও সংযোগ না পাওয়ায় বাধ্য হয়ে মোমবাতির ব্যবস্থা করতে হয়েছে।”

এ বিষয়ে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১–এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ আশরাফ উদ্দিন খান জানান, পরীক্ষাকেন্দ্রটি রংপুর গ্রিড লাইনের আওতাধীন বলদিপুকুর সাবস্টেশন থেকে বিদ্যুৎ পেয়ে থাকে। গ্রিড লাইনে ত্রুটির কারণে সরবরাহ বন্ধ হয়ে যায়। বিকল্প লাইনে বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা চলছে বলেও তিনি জানান।

এদিকে মো. পারভেজ, মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, বিষয়টি কেন্দ্র সচিব তাকে অবহিত করেননি। তিনি বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান।

ঘটনাটি নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা পরীক্ষার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom