জাতীয়

আগামী দুই সপ্তাহে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

১৯ ঘন্টা আগে


আগামী দুই সপ্তাহে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত


আগামী দুই সপ্তাহের মধ্যে দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানিয়েছেন, গ্যাস সরবরাহ ব্যবস্থা এরই মধ্যে প্রায় ৮৮ শতাংশ পুনরুদ্ধার করা হয়েছে। বাকি ১২ শতাংশও দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে জনগণের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এই পরিস্থিতিতে মানুষের কষ্টে সরকার সমব্যথী। আগামী দুই সপ্তাহের মধ্যে পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

প্রতিমন্ত্রী জানান, নষ্ট হয়ে যাওয়া একটি এফএসআরইউ মেরামতের পর গ্যাস সরবরাহ ব্যবস্থা অনেকটাই স্বাভাবিক হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৮৮ শতাংশ সরবরাহ পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। অবশিষ্ট ১২ শতাংশও দ্রুত স্বাভাবিক করার জন্য কাজ চলছে।

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, রক্ষণাবেক্ষণের কারণে বর্তমানে পায়রা বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট বন্ধ রয়েছে। পাশাপাশি রামপাল বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটও পূর্ণ সক্ষমতায় উৎপাদনে নেই।

বঙ্গোপসাগর উত্তাল থাকায় বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য কয়লাবাহী লাইটারেজ জাহাজ আনা সম্ভব হচ্ছে না বলেও জানান প্রতিমন্ত্রী। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে কয়লা সরবরাহ স্বাভাবিক হবে এবং পায়রা ও রামপাল বিদ্যুৎকেন্দ্র পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরতে পারবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, পায়রা ও রামপাল কেন্দ্র পূর্ণ সক্ষমতায় চালু হওয়া এবং গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ স্বাভাবিক হলে বিদ্যুৎ খাতে ইতিবাচক প্রভাব পড়বে। এতে শিল্পকারখানা ও আবাসিক পর্যায়ে বিদ্যুতের ভোগান্তিও কমে আসবে।

অতিবৃষ্টির কারণে আদানির বিদ্যুৎকেন্দ্রেও কিছু সমস্যা দেখা দিয়েছে বলে জানান অনিন্দ্য ইসলাম অমিত। তবে আগামী ১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতিতে উল্লেখযোগ্য উন্নতি হবে বলে সরকার আশা করছে।

ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট

সংবাদ সম্মেলনে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপনের উদ্যোগের কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের এক বিলিয়ন ডলার অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এ-সংক্রান্ত চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের ক্রুড অয়েল পরিশোধন সক্ষমতা প্রায় তিন গুণ বাড়বে বলে জানান তিনি। তখন বছরে প্রায় ৪৫ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধন করা সম্ভব হবে। এর মাধ্যমে দেশের মোট জ্বালানি চাহিদার ৫০ শতাংশের বেশি পূরণ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

প্রতিমন্ত্রীর মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের জ্বালানি আমদানিনির্ভরতা কমানোর পাশাপাশি জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে।

ডিপিপি অনুযায়ী, ২০৩০ সালে প্রকল্পটি চালু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে নির্ধারিত সময়ের আগেই প্রকল্পের কাজ শেষ করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।


জন্মাষ্টমীর নিরাপত্তায় সারাদেশে প্রস্তুত র‍্যাব
জন্মাষ্টমীর নিরাপত্তায় সারাদেশে প্রস্তুত র‍্যাব

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী ঘিরে সারাদেশে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে র‍্যাব। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিয়মিত টহল জোরদারের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাবের মুখপাত্র ও লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এসব...

১ ঘন্টা আগে


জন্মের পরই মিলবে একক পরিচয়পত্র, আজীবন ব্যবহারের পরিকল্পনা সরকারের
জন্মের পরই মিলবে একক পরিচয়পত্র, আজীবন ব্যবহারের পরিকল্পনা সরকারের

দেশের সব নাগরিককে জন্মের পরপরই একটি একক, স্থায়ী ও স্বতন্ত্র পরিচয়পত্র দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। ‘ইউনিফায়েড ডিজিটাল আইডেনটিটি’ বা ‘এক-আইডি’ নামে এই কার্ড নাগরিকের সারা জীবন পরিচয় হিসেবে ব্যবহৃত হবে। স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য সরকারি সেবা সহজ ও দ্রুত করার লক্ষ্যেই নতুন এই ব্যবস্থা চালুর পরিকল্পনা করা হয়েছে।এ লক্ষ্যে তথ্য...

১ ঘন্টা আগে


জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে দ্রুত সংবিধান সংশোধনী বিল: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে দ্রুত সংবিধান সংশোধনী বিল: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্রুততম সময়ের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনী বিল জাতীয় সংসদে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বৃহস্পতিবার জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য বিরোধী দলগুলোকে এগিয়ে আসতে হবে। সনদ বাস্তবায়ন হলে সংবিধানেও প্রয়োজনীয় সংশোধন করা হবে।তিনি বলেন, জুলাই

১১ ঘন্টা আগে


সংসদে জি এম নজরুল নাম দেখেই হাসির রোল, বাতিল হলো লিখিত প্রশ্ন
সংসদে জি এম নজরুল নাম দেখেই হাসির রোল, বাতিল হলো লিখিত প্রশ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম (গাজী নজরুল ইসলাম) সংসদে উপস্থিত না থাকায় প্রশ্নোত্তর পর্বে তার নির্ধারিত লিখিত প্রশ্নটি উত্থাপিত হয়নি।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তারকা চিহ্নিত প্রশ্ন হিসেবে গাজী নজরুল ইসলামের প্রশ্নটির ক্রমিক নম্বর ছিল ৪০৮। প্রশ্নটি প্রবাসীকল্যাণ

১২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom