রাজনীতি

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে জামায়াতের আহ্বান

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে জামায়াতের আহ্বান

ছবি: সংগৃহীত


গণভোটের রায় বাস্তবায়ন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট এলাকার নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে লংমার্চ বাস্তবায়ন কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

লংমার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কমিটি গঠন এবং সংশ্লিষ্টদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। একই সঙ্গে কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট এলাকার সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।

দলটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম, ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর, ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেট লংমার্চ অনুষ্ঠিত হবে। এর মধ্যে চট্টগ্রাম, রংপুর ও খুলনার লংমার্চ সড়কপথে এবং সিলেটের লংমার্চ রেলপথে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া কর্মসূচির ধারাবাহিকতায় আগামী ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি।

এর আগে গত ৬ আগস্ট ১১ দলীয় ঐক্যের পূর্বঘোষণা অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়ন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী চারটি লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, মাওলানা মুহাম্মাদ শাহজাহান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমীর মো. সেলিম উদ্দিন, মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মো. রেজাউল করিমসহ কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা।


সরকারের ছয় মাসে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি: এবি পার্টি
সরকারের ছয় মাসে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি: এবি পার্টি

সরকারের ছয় মাসের কর্মকাণ্ডে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাস সংকট, প্রশাসনে দলীয় নিয়োগ এবং ক্যাম্পাসে সহিংসতার কারণে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক।সোমবার (১৭ আগস্ট) রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ‘সরকারের ছয় মাস...

৩ ঘন্টা আগে


এই সরকারকে আমরা ব্যর্থ দেখতে চাই না : মিয়া গোলাম পরওয়ার
এই সরকারকে আমরা ব্যর্থ দেখতে চাই না : মিয়া গোলাম পরওয়ার

দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় বিরোধী দলের পরিকল্পনা নতুন নয়—প্রায় তিন মাস আগেই সরকারের কাছে ১০ দফা সুপারিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, নতুন করে পরিকল্পনা চাওয়ার পরিবর্তে ২১ মে দেওয়া সুপারিশগুলোর কতটুকু বাস্তবায়ন হয়েছে, কোনটির কাজ শুরু হয়েছে এবং কোনগুলো...

২০ ঘন্টা আগে


‘সরকারের কাজ বিরোধী দলকে চ্যালেঞ্জ জানানো নয়, জনগণের কাছে জবাবদিহি করা’
‘সরকারের কাজ বিরোধী দলকে চ্যালেঞ্জ জানানো নয়, জনগণের কাছে জবাবদিহি করা’

জাতীয় গণতান্ত্রিক দলের (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, সরকারের কাজ বিরোধী দলকে চ্যালেঞ্জ জানানো নয়, বরং জনগণের কাছে জবাবদিহি করা।রোববার (১৬ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।রাশেদ প্রধান বলেন, ‘সরকারের কাজ বিরোধীদলকে চ্যালেঞ্জ জানানো নয়, জনগণের কাছে জবাবদিহি করা। তবুও আপনারা যখন চ্যালেঞ্জ করেছেনই, তখন

২১ ঘন্টা আগে


‘রাজনীতি শিখতে আমার বাসায় আসতে চান পাটওয়ারী’: মেঘনা আলম
‘রাজনীতি শিখতে আমার বাসায় আসতে চান পাটওয়ারী’: মেঘনা আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার কাছ থেকে রাজনীতি শিখতে বাসায় আসার আগ্রহ প্রকাশ করেছেন বলে দাবি করেছেন মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। শনিবার (১৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।মেঘনা আলম তার পোস্টে লেখেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী আমার কাছে রাজনীতি শিখতে

১ দিন আগে

Dr.Mahfuzul Alom