সারাদেশ

কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ

ছবি: সংগৃহীত


গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

সোমবার (১৭ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী মিছিল নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কে অবস্থান নেন। এ সময় তারা জামায়াত ও বিএনপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

বিক্ষোভকারীরা কিছুক্ষণ মহাসড়কে অবস্থান করার পর ঘটনাস্থল ত্যাগ করেন। এতে অল্প সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও মিছিলকারীদের সেখানে পাওয়া যায়নি। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।


বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট
বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট

রাজধানীর বংশাল মুকিমবাজার এলাকায় একটি হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা।ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা ৬টার দিকে বংশাল মুকিমবাজারের

২২ ঘন্টা আগে


চট্টগ্রামে নিষিদ্ধ আওয়ামী লীগের সভা থেকে সাংবাদিকসহ ১৫ জন গ্রেপ্তার
চট্টগ্রামে নিষিদ্ধ আওয়ামী লীগের সভা থেকে সাংবাদিকসহ ১৫ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি সভা থেকে এক সাংবাদিকসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, ১৫ আগস্ট উপলক্ষে আলোচনা করার জন্য আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মনসুরাবাদ এলাকায় জড়ো হন। খবর পেয়ে শনিবার বিকেলে মনসুরাবাদ...

১ দিন আগে


শাহজালাল মাজারের ডেগে শেখ হাসিনার জন্য লেখা চিঠি
শাহজালাল মাজারের ডেগে শেখ হাসিনার জন্য লেখা চিঠি

সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের ডেগ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও দেশে ফেরার কামনা করে লেখা একটি চিঠি পাওয়া গেছে। চিঠিতে শেখ হাসিনার হায়াত বৃদ্ধির পাশাপাশি জুলাইয়ের পর দায়ের হওয়া মামলা থেকে তাকে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের রক্ষার জন্য প্রার্থনা করা হয়েছে।শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে মাজার...

১ দিন আগে


গ্যাস না পেয়ে চট্টগ্রামে সিএনজি চালকদের সড়ক অবরোধ
গ্যাস না পেয়ে চট্টগ্রামে সিএনজি চালকদের সড়ক অবরোধ

চট্টগ্রামের কদমতলী এলাকায় গ্যাস না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টা থেকে ফোর স্টার সিন্ডিকেট ফিলিং স্টেশনের সামনে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন তারা।বিক্ষুব্ধ চালকদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা ফিলিং স্টেশনের সামনে অপেক্ষা করেও তারা সিএনজি অটোরিকশায় গ্যাস পাচ্ছেন না। এতে...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom