২০২৭ বিশ্বকাপে রোহিত–কোহলিই ভারতের ভরসা রাঁচি ওয়ানডেতে ব্যাটিং দেখে মুগ্ধ শ্রীকান্ত
অনলাইন ডেস্ক
রাঁচিতে ভারত–দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ানডে দেখার পরই যেন আরও স্পষ্ট হয়ে উঠেছে ভবিষ্যৎ–সমীকরণ। বয়স ৩৭ ও ৩৮ পেরোলেও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে রোহিত শর্মা ও বিরাট কোহলির জায়গা নিয়ে কোনো সংশয় নেই বলেই মনে করছেন ভারতের সাবেক অধিনায়ক ক্রিস শ্রীকান্ত। তাঁর ভাষায়—এ দুজনকে বাদ দিয়ে ভারত বিশ্বকাপ জিততে পারবে না।
রাঁচির ম্যাচে দারুণ ফর্মে ছিলেন ভারতের দুই মহাতারকা। রোহিত শর্মা ৫১ বলে করেন ৫৭ রান, মারেন ৩টি ছক্কা। শেষ ছক্কাটি তাঁকে পৌঁছে দেয় ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটসম্যানের আসনে—ভাঙেন পাকিস্তানের শহীদ আফ্রিদির রেকর্ড।
অন্যদিকে জ্বলে ওঠেন বিরাট কোহলি। ১২০ বলে ১৩৫ রানের মহাকাব্যিক ইনিংসে আসে ১১টি চার ও ৭টি ছক্কা। ওয়ানডেতে এটি তাঁর ৫২তম সেঞ্চুরি। রোহিত–কোহলির ১৩৬ রানের দ্বিতীয় উইকেট জুটি ভারতকে এনে দেয় দুর্দান্ত শুরু। প্রথম পাওয়ার প্লেতে ভারত তোলে ৮০ রান।
দুই অভিজ্ঞ ব্যাটারের এই প্রভাবই শ্রীকান্তকে দিয়েছে নতুন আস্থা। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন,
“কোহলি ও রোহিত অন্য পর্যায়ের ক্রিকেট খেলছে। এ দুজনকে ছাড়া ভারতের ২০২৭ বিশ্বকাপ পরিকল্পনা কাজ করবে না। রোহিতকে এক পাশে ও বিরাটকে অন্য পাশে চাই—এ নিয়ে কোনো প্রশ্ন নেই।”
তিনি আরও যোগ করেন,
“রোহিত ও কোহলি যদি মাত্র ২০ ওভার একসঙ্গে ব্যাট করে, প্রতিপক্ষ ধ্বংস হয়ে যায়। রাঁচির ম্যাচও তারই উদাহরণ। ওদের জুটিই ম্যাচের পার্থক্য তৈরি করেছে।”
ভারতের দুই কিংবদন্তি ব্যাটসম্যানের এমন ব্যাটিং ও ধারাবাহিকতা দেখে ক্রিকেটবিশ্বেও জোরালো হয়েছে আলোচনা—২০২৭ বিশ্বকাপেও নীল জার্সিতে রোহিত–কোহলিই হতে পারেন ভারতের সবচেয়ে বড় ভরসা।
মুশফিকের নতুন কীর্তি, ছাড়িয়ে গেলেন সাকিবকে
অস্ট্রেলিয়ার ডারউইনে শুরু হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ। এই ম্যাচে মাঠে নেমেই অনন্য এক কীর্তি গড়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলা বাংলাদেশের প্রথম ১০০ বা তার বেশি টেস্ট খেলা ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়েছেন তিনি।এর পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ক্রিকেটারের সঙ্গে খেলার রেকর্ডেও সাকিব আল...
৩ ঘন্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের দাপুটে শুরু
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনের মারারা স্টেডিয়ামে প্রথম দিনেই দুর্দান্ত বোলিং করে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে অলআউট করেছে টাইগাররা। এরপর ব্যাট হাতেও দৃঢ়তা দেখিয়ে দিন শেষে ১ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।বাংলাদেশের পেসার হাসান মাহমুদ ছিলেন দিনের সবচেয়ে বড় নায়ক। অস্ট্রেলিয়ার...
১০ ঘন্টা আগে
আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রেখে দিল দুবাই, বাদ সাকিব-তাসকিন
আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর সামনে রেখে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস। তবে একই লিগে খেলা সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে ছেড়ে দিয়েছে তাদের দল।আগামী ২২ নভেম্বর শুরু হবে আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর। আসন্ন মৌসুমের আগে অংশগ্রহণকারী দলগুলো তাদের ধরে রাখা ও নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে। সেখানেই
২ দিন আগে
সাকিব ভালো খেলোয়াড়, তবে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’: তথ্য উপদেষ্টা
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ক্রিকেটার সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হলেও শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত থাকার কারণে তিনি বর্তমানে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’।মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।সাকিব আল হাসানের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ...
২ দিন আগে
