যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকট আরও বাড়তে পারে: জামায়াত আমির
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাম্প্রতিক বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বাংলাদেশে জ্বালানি সংকট ইতোমধ্যে তীব্র আকার ধারণ করেছে। আন্তর্জাতিক পরিস্থিতি যদি একইভাবে অব্যাহত থাকে, তবে আগামী দিনগুলোতে দেশের সামাজিক ও অর্থনৈতিক জীবনে এর নেতিবাচক প্রভাব আরও বাড়তে পারে।
শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবেলায় সরকারকে দ্রুত বিকল্প জ্বালানি উৎস খুঁজে বের করতে হবে এবং জরুরি ভিত্তিতে বাস্তবসম্মত সমাধান গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, সংকটকালীন এই সময়ে যেন কোনো নতুন সিন্ডিকেট গড়ে না ওঠে, সে বিষয়ে সরকারকে কঠোর নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
জামায়াত আমির বলেন, দুর্যোগপূর্ণ এই মুহূর্তে দেশের কোথাও থেকে যেন জ্বালানি পাচার না হয়, সেজন্য সীমান্তসহ সংশ্লিষ্ট এলাকায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।
তিনি মনে করেন, সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ নেওয়া হলে সম্ভাব্য সংকট মোকাবিলা করা সম্ভব হবে।
ইতিহাসে সর্বোচ্চ পূজামণ্ডপ বরাদ্দ ও নিরাপত্তায় দুর্গাপূজা স্বরাষ্ট্রমন্ত্রী
বারের শারদীয় দুর্গাপূজা দেশের ইতিহাসে সর্বোচ্চসংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ, সর্বোচ্চ ছুটি ও সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক এভিনিউ-সংলগ্ন বনানী পূজার মাঠে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত দুর্গাপূজার মহাষষ্ঠীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ইতিহাসে সর্বোচ্চ...
১ দিন আগে
শনিবার খোলা থাকবে সব সরকারি অফিস ও ব্যাংক
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ছুটি সমন্বয় করতে ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে আগামীকাল শনিবার দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসের পাশাপাশি সব তফসিলি ব্যাংক খোলা থাকবে। এর আগে, গত ৭ অক্টোবর এক দিন ছুটি বাড়িয়ে শারদীয় দুর্গাপূজার ছুটি ঘোষণা করে সরকার।
১ দিন আগে
অর্থবছরের প্রথম সাড়ে তিন মাসে রেমিট্যান্স বেড়েছে ১২.৯ শতাংশ
চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সময়ে দেশে ৯.৯৯৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আগের অর্থবছরের একই সময়ে আসা ৮.৮৫৬ বিলিয়ন ডলারের তুলনায় এ প্রবাহ ১২.৯ শতাংশ বেশি।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দেশে ১.৪০৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।
২ দিন আগে
ভোরে কুয়াশার চাদরে ঢাকা নীলফামারী বাড়ছে শীতের আমেজ
মধ্যরাত থেকেই কুয়াশার চাদরে ঢেকে যায় চারপাশ। দূরের পথ ঝাপসা, ঘাসের ডগায় জমে শিশির। হিমেল হাওয়ায় উত্তরের জেলা নীলফামারীতে অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা। তবে সূর্যের আলো বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কেটে যাচ্ছে কুয়াশা। উত্তরাঞ্চলের জনপদে ভোরের এই পরিবর্তিত আবহাওয়া জানান দিচ্ছে ঋতু বদলের বার্তা। স্থানীয়রা জানান, চলতি মৌসুমে এটাই...
২ দিন আগে
